Department of Islamic Studies, University of Rajshahi

Department of Islamic Studies, University of Rajshahi Official page of Department of Islamic Studies, University of Rajshahi .

09/09/2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
06/07/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা।

ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শুভেচ্ছা বাণী,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে বিভাগের সম্মানিত শিক্ষ...
27/05/2026

শুভেচ্ছা বাণী,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক।

ঈদুল আযহা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি আত্মত্যাগ, তাকওয়া, আনুগত্য, মানবতা ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক মহান শিক্ষা। হযরত ইবরাহীম (আ.)-এর জীবনের সর্বোচ্চ প্রিয় বিষয়কে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করার প্রস্তুতি মানব ইতিহাসে ঈমান ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে হযরত ইসমাঈল (আ.)-এর আনুগত্য ও ধৈর্য আমাদের জন্য আত্মসমর্পণ ও আল্লাহভীতির উজ্জ্বল আদর্শ।

মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন—
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
“বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক।”
— সূরা আল-আন‘আম: ১৬২

এ আয়াত আমাদের শিক্ষা দেয় যে, একজন মুমিনের সমগ্র জীবনব্যবস্থা আল্লাহমুখী হওয়া উচিত। কুরবানীর প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নিজের অহংকার, স্বার্থপরতা, লোভ ও অন্যায় প্রবণতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়াই এর মূল শিক্ষা।
মহান আল্লাহ আরও ইরশাদ করেন—
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ
“আল্লাহর নিকট পৌঁছে না কুরবানীর গোশত ও রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
— সূরা আল-হজ্জ: ৩৭

অতএব, ঈদুল আযহার প্রকৃত চেতনা হলো অন্তরের পরিশুদ্ধি, তাকওয়া অর্জন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে আত্মনিয়োগ। বর্তমান বিশ্বে বিভাজন, সহিংসতা, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ঈদুল আযহার শিক্ষা আমাদেরকে সহমর্মিতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে অনুপ্রাণিত করে।

আমি প্রত্যাশা করি, এই পবিত্র ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা হয়ে উঠবে। আমরা সবাই যেন ইসলামের সৌন্দর্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একটি শান্তিপূর্ণ, কল্যাণময় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি।

মহান আল্লাহ আমাদের সকলের কুরবানী কবুল করুন, আমাদের জীবনকে তাকওয়ায় সমৃদ্ধ করুন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। আমীন।

মা'আসসালাম,
প্রফেস ড. মো: শফিকুল ইসলাম
চেয়ারম্যান
ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

11/05/2026

The Orientation Program–2026 for the freshers of the Department of Islamic Studies, University of Rajshahi for the academic session 2025–26 was successfully held. Yesterday May 10, 2026, at 11:00 AM, the program was held at the Deans’ Complex Gallery Room, where the lively presence of the newl...

ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০২৬ সফল...
10/05/2026

ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মে ২০২৬খ্রি. সকাল ১১:০০ টায় ডীনস্ কমপ্লেক্স গ্যালারি রুম-এ অনুষ্ঠিত এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিভাগের সার্বিক পরিচিতি তুলে ধরে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পাশাপাশি কারিকুলাম, কোর্স কাঠামো, একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ শিক্ষা-পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম, সৃজনশীল ও নেতৃত্ব বিকাশমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে উৎসাহিত করা হয়।

সম্মানিত শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও মূল্যবান নসীহা প্রদান করেন। তাঁদের অনুপ্রেরণামূলক কথায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাস ও উদ্দীপনা লাভ করে।

সবার আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও দোয়ার মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম–২০২৬ সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

নবীন শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা—
জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক তাদের বিশ্ববিদ্যালয় জীবন।

প্রথম বর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬একাডেমিক সেশন: ২০২৫-২০২৬সময়: সকাল ১১:০০ ঘটিকাস্থান : ৩১১ নং কক্ষ, গ্যালারি রুম ডী...
09/05/2026

প্রথম বর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬
একাডেমিক সেশন: ২০২৫-২০২৬
সময়: সকাল ১১:০০ ঘটিকা
স্থান : ৩১১ নং কক্ষ, গ্যালারি রুম
ডীনস কমপ্লেক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আয়োজনে:
ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ সফল ভাবে সম্পন্ন হয়েছে।বিভাগের ছাত্র-শিক্ষক...
02/03/2026

ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৬০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আজ ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার)  ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ আয়োজ...
02/03/2026

আজ ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-

প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন
ডীন, কলা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি:
প্রফেসর ড. এফ এম এ এইচ তাকী
সাবেক ডীন, কলা অনুষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সভাপতিত্ব করবেন -
প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

🗓️ তারিখ: ২রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার)
⏱️ সময়: বিকাল ৪:০০ মিনিট
📍 স্থান: শহীদুল্লাহ কলা ভবন প্রাঙ্গণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Address

Dr. Muhammad Sahidullah Academic Building, Ground Floor, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Islamic Studies, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Department of Islamic Studies, University of Rajshahi:

Shortcuts

Share