02/12/2021
আমরা একজন জনসংযোগ কর্মকর্তার সন্ধান করছি , যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। আপনি শিক্ষার্থী-অভিভাবক , প্রতিষ্ঠানের কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট গোষ্ঠীর সাথে সম্পর্ক বজায় রাখার দায়িত্বে থাকবেন। প্রেস রিলিজ এবং অন্যান্য মিডিয়ার সাথে লিখে এবং মৌখিক ভাবে তথ্য আদান প্রদানে সচিষ্ট থাকবেন।
এই ভূমিকায় সফল হওয়ার জন্য, আপনাকে ভোক্তা বিপণন (consumer marketing ) সম্পর্কে গভীর ধারণার প্রয়োজন হবে। আপনার চমৎকার লিখিত , মৌখিক এবং জনমতকে প্রভাবিত করার দক্ষতা থাকতে হবে।
শিক্ষা, অভিজ্ঞতা, এবং দক্ষতা ঃ
• ব্যবসা, বিপণন, সাংবাদিকতা, জনসংযোগ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
• সোশ্যাল মিডিয়া পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে ।
• ব্র্যান্ড পরিচয়, সচেতনতা এবং অনলাইনে বিজ্ঞাপন প্রচারে অভিজ্ঞতা থাকতে হবে।
• গুগল অ্যানালিটিক্সে পেশাদার সার্টিফিকেট ধারিদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
• Microsoft Office এবং গ্রাফিক্স ডিজাইনে অবশ্যই ভাল জ্ঞান থাকতে হবে।
• সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এবং ওয়েব কন্টেন্টের ইন্টারনেট র্যা ঙ্কিং সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
• একটি টার্গেট শ্রোতা নির্ধারণের প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং তাদের মনোযোগ আকর্ষণ করার, কৌশল সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাঃ
আলোচনা সাপেক্ষে
উপরোক্ত গুণাবলির অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস যদি আপনার থাকে তাহলে সকাল ৯-৫ টার মধ্যে জীবন বৃত্তান্ত সহ যোগাযোগ করুন আমাদের অফিসে।
Shah Makhdum Management University ,
87/A Talaimari, Rajshahi. 01877-76881, 0721-751003.