02/05/2021
Spicy tamarind pickle। স্পাইসি তেতুলের টক। ৫২'র রান্নাঘর
-Instagram: https://www.instagram.com/p/COVTYO0lqD5/?utm_source=ig_web_copy_link
-Youtube: https://youtu.be/viWQRgYu_Qk
=========================================
যেকোনো টেলি ভাজা ফাস্ট ফুড, চটপটি, দই ফুচকা, ফুচকা, ফলের চাট, ডিমের খাট্টা , ছোলে ভাটুরা ইত্যাদি নানা ধরনের মুখরোচক টক-ঝাল খাবার তৈরি ও পরিবেশনে এই মজাদার সুস্বাদু তেতুলের টক ব্যবহার করতে পারেন।
চলুন দেখে নিন কিভাবে তৈরী করা যায় এই রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরনঃ
শুকনা মরিচ ২ টা
পাকা তেতুল ১/২ কাপ
চিনি পরিমানমত
লবন স্বাদমত
সরিষার তেল ৩ চা চামচ
বিট লবন ১.৫ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ (ভেজে নিতে হবে )
তেজপাতা ২ টা
পাঁচ ফোড়ন ১ চা চামচ
চাট মসলা ১ চা চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
পানি প্রয়োজন মত ।
প্রস্তুত প্রনালীঃ
• এখন একটি পাত্রে সরিষার তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ কুচানো, পাঁচ ফোড়ন দিয়ে ভাজতে হবে। মরিচ পুড়িয়ে ফেলা যাবে না। এরপর এর মধ্যে রসুন কুচি দিয়ে আরো কিছুক্ষন ভালো ভাবে ভাগ্যে হবে। ভাজা হলে তেতুলের ক্বাথ দিয়ে নাড়তে হবে। তারপর কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর পরিমানমত চিনি, লবন ও সামান্য পরিমান হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। নামানোর কিছুক্ষন আগে ভাজা জিরা গুঁড়া ও চাট মসলা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার তেতুলের টক। যেটা আপনারা যেকোনো ফ্রাইড খাবারের সাথে উপভোগ করতে পারেন।
You can use this delicious tamarind pickle to make and serve any kind of delicious fried fast food like hot fried fast food, chatpati, yoghurt phuchka, phuchka, fruit chaat, egg khatta, chhola bhatura etc.
Let's see how this recipe can be made-
Necessary materials:
Dried chilies 2 pieces
1/2 cup of ripe tamarind
Sugar quantitively
Salt to taste
3 teaspoons of mustard oil
1.5 teaspoon of bit salt
1/2 teaspoon cumin powder (to be fried)
Bay leaves 2 hours
1 teaspoon of five forks
1 teaspoon of chaat masala
1 tablespoon of crushed garlic
Water quantitively
Preparation method:
• Now heat mustard oil in a pan and fry with bay leaves, crushed dried chilies, five forks. Pepper cannot be burned. After that, you will be lucky for a while with garlic. When it is fried, it should be stirred with tamarind decoction. Then cover it for a while. Then add sugar, salt, and a small amount of turmeric powder. Shortly before unloading, sprinkle with fried cumin powder and chaat masala and serve, which you can enjoy with any fried food.
If you like the recipe, please subscribe to the youtube channel. For more videos, don’t forget to press the bell icon. Thank you…………..