Nursing Students Support Network

Nursing Students Support Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Students Support Network, Educational consultant, Rajshahi.

এখানে বি.এস সি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স,রেজিস্ট্রার নার্স (RN) সহ নার্সিং সম্পর্কিত সকল পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ দেয়া হয়।নার্সিং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের সঠিক দিক নির্দেশনা দেয়াই Nursing Students Support Network পেজের মূল লক্ষ্য

24/03/2026

নদী হারিয়েছে তার নাব্যতা

12/01/2025

আইসিইউ রোগীর নিকটাত্মীয়দের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন , কিছু বিভ্রান্তি এবং চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা :-

প্রশ্ন ১ :
‘ স্যার আমার রোগী লাইফ সাপোর্ট মেশিনে আছে ….. কিন্তু রোগীতো নড়াচড়া করেনা ! আমার তো মনে হয় রোগী আর বাঁইচা নাই ! ‘

উত্তর :
খুব সতর্কতার সাথে লক্ষ্য করুন -
একজন রোগী যখন নিজে নিজে আর কোন অবস্হাতেই শ্বাস নিতে পারেন না অথবা রোগীর ধমনীর রক্ত পরীক্ষা ( arterial blood gas analysis ) করে যখন দেখা যায় যে , রক্তে অক্সিজেনের ঘাটতির পরিমাণ এতোটাই বেশি যে অক্সিজেনের এই ঘাটতি জনিত কারণে রোগীর মস্তিষ্ক , হৃৎপিন্ড , কিডনী সহ সংবেদনশীল অংগগুলো যে কোন মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হতে পারে – তখন একজন আইসিইউ বিশেষজ্ঞ / চিকিৎসক রোগীর শ্বাসনালি দিয়ে একটি নল ঢুকিয়ে ( Endotracheal tube ) দেন এবং রোগীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিনের সাথে সংযুক্ত করেন l রোগীর শরীরের অক্সিজেনের এই ঘাটতি , ventilator নামক মেশিনটি পূরণ করার চেষ্টা করে । এক্ষেত্রে চিকিৎসকগণ রোগীর ফুসফুস সহ পুরো শরীর কে অবশ / paralyzed করে দেন এবং রোগী যাতে ঘুমন্ত অবস্হায় থাকেন এজন্য কিছু নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করেন। এসব ওষুধ রোগীকে মানসিক চাপমুক্ত রাখে , রোগীকে নিস্তেজ রেখে ফুসফুসের অক্সিজেন প্রবাহ নিশ্চিত করে এবং রোগীকে ব্যাথামুক্ত রাখে l
এই সময় রোগী নড়াচড়া করতে পারেনা । ডাকলেও সহজে সাড়া দেয়না ।
কতক্ষণ রোগী এভাবে নিস্তেজ থাকবে তা রোগীর ফুসফুসের উন্নতি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভরশীল ।
এসময় রোগীর আত্মীয় স্বজনদের অনেকেরই ভুল ধারণা জন্মায় ‘ যেহেতু রোগী আর নড়ছে না , ডাকলেও শুনছে না , রোগী মৃত।

আশা করি বিষয়টা নিয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি ।
বাস্তবিক অর্থে ভেন্টিলেটর মেশিন বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিনের বিভিন্ন mode /প্রয়োগ কৌশল অনেক জটিল বিষয় ।

প্রশ্ন : ২

‘ আমার রোগীর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে ,শরীর কালো হয়ে গেছে ।আর আপনারা ওনার গলায় ছিদ্র করেছেন / বগলে ছিদ্র করেছেন / বুকের উপরে ছিদ্র করেছেন ! আমি নিশ্চিত আমার রোগী মৃত !

উত্তর :
একজন রোগী যখন blood pressure / শরীরের রক্তচাপ নিজে নিজে আর নিয়ন্ত্রণ করতে পারেন না, ( due to shock of any cause ) তখন রোগীর মস্তিষ্কের রক্তপ্রবাহও কমতে থাকে । রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বা pumping ক্ষমতাও হ্রাস পেতে থাকে ,শরীরের শিরা উপশিরা সংকুচিত হয়ে আসে ( peripheral vesoconstriction ) । এমতাবস্থায় রোগীর হাত পায়ের শিরা উপশিরায় যদি ছিদ্র করা হয় ইনজেকশন বা জরুরী ওষুধ দেয়ার জন্য , অধিকাংশ সময়েই শিরায় রক্ত পাওয়া যায়না ( শিরার সংকোচনজনিত কারণে ) ।

একারণেই রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসকরা রোগীর বগলে , গলার ডান বা বাঁ পাশে , বুকের উপরাংশে , উরুতে ছিদ্র করেন । কারণ এখানকার শিরাগুলো রোগীর blood pressure অনেক কমে গেলেও সহজে সংকুচিত হয়না।
রোগীর প্রেসার বা রক্তচাপ কমে গেলে হাত পায়ের শিরার দ্রুত সংকোচন ( vesoconstriction ) জনিত কারণে রোগীর শরীর মৃতের শরীরের মতোই ঠান্ডা হয়ে যায় ।

অন্যদিকে রোগীর হৃৎপিন্ড , মস্তিষ্ক , কিডনী , লিভার সহ গুরুত্বপূর্ণ অংগের প্রবাহ স্বাভাবিক রাখার জন্য চিকিৎসকরা dopamine , adrenaline, noradrenaline , vesopressine জাতীয় ওষুধ প্রয়োগ করেন ।

জীবনরক্ষাকারী এসব ওষুধ শরীরের হাত পায়ের রক্ত প্রবাহ কমিয়ে হৃৎপিণ্ড সহ শরীরের গুরুত্বপূর্ণ অংগকে বাঁচানোর প্রচেষ্টা করে । এক্ষেত্রে রোগীর গায়ে হাত দিলে খুবই শীতল মনে হয় , শরীর ফ্যাকাসে হয়ে যায় । রোগীর আত্মীয় স্বজন রোগীর শরীরের এই শীতলতা ও বর্ণহীনতাকে মৃতের শরীরের সাথে তুলনা করে ভুল করেন ।

আস্থা রাখুন –
মনের যে কোনো প্রশ্ন চিকিৎসককে বলুন।
( বি: দ্র:- আমি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে দুটি বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং ব্যাখ্যা দিয়েছি । বাস্তবিকপক্ষে আইসিইউর চিকিৎসা প্রণালীর বিষয়গুলো অত্যন্ত জটিল । )

Dr. Asif ur Rahman
MRCEM-UK.DA(DMC).MCPS.FIPM-India.
FRCEM-(Final,UK).BCS.MBBS
Consultant - CCM (ICU) NINS-Dhaka

30/11/2024

১ নাম্বার থেকে শেষ নাম্বার পর্যন্ত পড়ুন, আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন।

১. সুবহানাল্লাহ
জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ

২. আলহামদুলিল্লাহ
মিযানের পাল্লাটা একটু ভারি করে নিলেন। আলহামদুলিল্লাহ

৩. আল্লাহু আকবার
আল্লাহর নামে আর একটি তাকবির পেশ করলেন সুবহানআল্লাহ।

৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
যার নেক সাত আসমান ও সাত জমিন হইতেও উত্তম। সুবহানআল্লাহ

৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
জান্নাতের একটি রত্ন কুড়িয়ে ফেলেন আলহামদুলিল্লাহ

৬. আলিফ লাম মিম
পেয়ে গেলেন ৩০ নেকি। আলহামদুলিল্লাহ

৭. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহান্নাহিল আজিম
এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন। আলহামদুলিল্লাহ

৮. আস্তাগফিরুল্লাহ
আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন
আল্লাহু আকবার

৯. সুবহান্নাল্লাহি ওয়াবিহামদিহি
আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটি সমান সওয়াব অর্জন করে নিলেন সুবহানআল্লাহ

১০. নেকির বস্তাটা নিয়ে যান?

আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকালাহু আহাদান ছামাদান লাম ইয়ালিদ ওয়ালাম য়ূলাদ অলাম ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ।

জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু

জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলুহু

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ

আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

মজার বিষয় হলো.. আপনি যদি পুরোটা পড়ে থাকেন তাহলে এতোক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়াব লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ..খুশি হয়ে ত একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ

24/11/2024
24/11/2024

৪৮টি ওষুধের কাজের ধরনসহ উদাহরণ দেওয়া হলো যা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।

1) Beta-blockers (বিটা-ব্লকারস):

কাজের ধরন: হার্টের গতি কমিয়ে দেয়, ফলে রক্তচাপও কমে।
উদাহরণ: Atenolol, Metoprolol, Propranolol, Bisoprolol, Nebivolol

2) ACE Inhibitors (এসি ইনহিবিটরস):

কাজের ধরন: অ্যাংজিওটেনসিন উৎপাদন কমিয়ে রক্তনালী শিথিল করে রক্তচাপ কমায়।
উদাহরণ: Enalapril, Lisinopril, Ramipril, Captopril

3) ARBs (Angiotensin II Receptor Blockers):

কাজের ধরন: অ্যাংজিওটেনসিন II কে ব্লক করে রক্তনালী শিথিল করে এবং রক্তচাপ কমায়।
উদাহরণ: Losartan, Valsartan, Telmisartan, Olmesartan

4) Calcium Channel Blockers

কাজের ধরন: রক্তনালীর পেশী শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
উদাহরণ: Amlodipine, Diltiazem, Verapamil, Nifedipine, Felodipine

5) Diuretics

কাজের ধরন: শরীরের অতিরিক্ত পানি ও লবণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, ফলে রক্তচাপ কমে।
উদাহরণ: Furosemide, Hydrochlorothiazide, Chlorthalidone,
Spironolactone, Torsemide

6) Alpha-blockers (আলফা-ব্লকারস):

কাজের ধরন: রক্তনালীর পেশী শিথিল করে রক্তচাপ কমায়।
উদাহরণ: Doxazosin, Prazosin, Terazosin

7) Centrally Acting Agents (সেন্ট্রালি অ্যাক্টিং এজেন্টস):

কাজের ধরন: স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
উদাহরণ: Clonidine, Methyldopa, Guanfacine

8) Antiarrhythmics (অনিয়মিত হৃদস্পন্দনের জন্য ওষুধ):

কাজের ধরন: হৃদয়ের অনিয়মিত স্পন্দন নিয়ন্ত্রণে আনে।
উদাহরণ: Amiodarone, Flecainide, Procainamide

9) Anticoagulants (রক্ত জমাট বাঁধা রোধকারী):

কাজের ধরন: রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
উদাহরণ: Warfarin, Heparin, Enoxaparin, Apixaban

10) Antiplatelets (প্লেটলেট জমাট বাঁধা রোধকারী):

কাজের ধরন: রক্তের প্লেটলেট জমাট বাঁধা রোধ করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
উদাহরণ: Aspirin, Clopidogrel, Ticagrelor, Prasugrel

11) Lipid-lowering agents (কোলেস্টেরল কমানোর ওষুধ):

কাজের ধরন: রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
উদাহরণ: Atorvastatin, Simvastatin, Rosuvastatin, Pravastatin, Fenofibrate

12) Nitrates (বুকের ব্যথার জন্য ওষুধ):

কাজের ধরন: বুকের ব্যথা (এ্যাঞ্জাইনা) নিরাময়ে রক্তনালী প্রসারিত করে।
উদাহরণ: Nitroglycerin, Isosorbide dinitrate

এগুলো সব Prescription Medicine, যা অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে।

20/11/2024

আজ World COPD Day

প্রতি বছর নভেম্বর মাসের ৩য় বুধবার পালন করা হয় World COPD Day। COPD এর প্রধান কারণ ধূমপান। বলা হয়,কেউ যদি বছরে 20 pack ধূমপান করে থাকে, তবে তার COPD তে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি।

আসুন সবাই নিজের ফুসফুসের যত্ন নেয় 🫁
সুস্থ সুন্দর জীবন গড়ি।

Diploma 3rd year
19/11/2024

Diploma 3rd year

Gsc scoreঃ Total 15*চোখ 4, ভারবাল রেসপন্স 05, মটর রেসপন্স 06Eyeঃ Total 04 ★একজন মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে চোখ খুলে রাখ...
19/11/2024

Gsc scoreঃ Total 15
*চোখ 4, ভারবাল রেসপন্স 05, মটর রেসপন্স 06

Eyeঃ Total 04
★একজন মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে চোখ খুলে রাখে তবে e4.
★যদি ডাক দিলে চোখ খুলে তবে e3.
★যদি ব্যাথা দিলে চোখ খুলে তবেe2
★ যদি ব্যাথা দেওয়ার পরেও চোখ না খুলে তবে e1.
Verbalঃ- Total score 05
★যদি সে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার সাথে কথা বলে তবে v5
★ যদি আপনার সাথে কথা বলার সময় কনফিউজড থাকে তবে v4
★ যদি কথা বলার সময় শুধু দুই একটা ওয়ার্ড বলে তবে v3
★ যদি ব্যাথা দেওয়ার পরে গোঙ্গানির শব্দ শোনা যায় তবে v2
★ যদি রোগীকে ব্যাথা দেওয়ার পরেও কোনো শব্দ না করে তবে V1
Motor:- total score 06
★If pt follow your command m6
★when pt is not able to follw ur command, after giving pain pt try to withdraw from pain it is m5
★ After giving pain pt try to flex his/her hand or leg it is m4.
★ After giving pain pt try to entend hand or led, this is m3
★ After giving pain pt try to slightly movement hand or leg but it cannot indetified flexion or extension it is m2.
★ After giving pain no movement of pt is called m1.
একজন সুস্থ মানুষের জিসিএস স্কোর ১৫ আর একজন মৃত মানুষের জিসিএস ০৩। জিসিএস স্কোর যদি ০৩ হয় এই রোগীকে ক্লিনিক্যালি মৃত ধরা হয়।

13/11/2024
English note
11/11/2024

English note

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Students Support Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share