Ahsania Mission University of Science & Technology

Ahsania Mission University of Science & Technology The main objective of AMUST is to make students skilled in technology, innovation & entrepreneurship

Announcement  #568
16/09/2026

Announcement #568

13/09/2026
OBE Curriculum শীর্ষক সেমিনার অনুষ্ঠিতআহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুর...
11/09/2026

OBE Curriculum শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “OBE Curriculum” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেমিনার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. আখতার উদ্দীন, পরিচালক, আইকিউএসি, আমুষ্ট।

সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম। তিনি Outcome-Based Education (OBE) Curriculum-এর বিভিন্ন দিক, এর প্রয়োজনীয়তা, বাস্তব প্রয়োগ এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ও বাস্তবধর্মী আলোচনা উপস্থাপন করেন। তিনি আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে পাঠদান ও মূল্যায়ন কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে OBE Curriculum শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও মেধার যথাযথ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন ড. মো. ওবাইদুল্লাহ, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, আমুষ্ট।

গুণগত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সেমিনার শিক্ষকবৃন্দের একাডেমিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🎓 সিভি রাইটিং সেমিনার | AMUSTআহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AMUST Career Club-এর আয়োজনে অনুষ্ঠিত হ...
11/09/2026

🎓 সিভি রাইটিং সেমিনার | AMUST

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AMUST Career Club-এর আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী “CV Writing” সেমিনার—“From First Impression to Career Opportunity”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AMUST-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে. এম. জাহিদুজ্জামান, Executive Director (Prog.), ঢাকা আহ্ছানিয়া মিশন।

🎤 মূল বক্তা (Keynote Speaker):
সৈয়দ শহিদুল আলম
Chief Human Resource Officer (CHRO), Nabil Group of Industries

সেমিনারে মূল বক্তা শিক্ষার্থীদের একটি কার্যকর ও পেশাদার CV তৈরির কৌশল, দক্ষতা সঠিকভাবে উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেকে যোগ্যভাবে তুলে ধরার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

📄 একটি ভালো CV হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম সাফল্যের দরজা। 🚀

আয়োজনে:
AMUST Career Club

10/09/2026
প্রবেশপত্র সংগ্রহের নোটিশ - (১ম-৬ষ্ঠ ব্যাচ)
07/09/2026

প্রবেশপত্র সংগ্রহের নোটিশ - (১ম-৬ষ্ঠ ব্যাচ)

Holiday notice  #528
03/09/2026

Holiday notice #528

01/09/2026

* # 📢 AMUST Competitive Programming Club (ACPC)*

# # সাপ্তাহিক Competitive Programming ক্লাস সংক্রান্ত নোটিশ

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, AMUST Competitive Programming Club (ACPC)এর উদ্যোগে শিক্ষার্থীদের **Programming Skill, Problem Solving Ability** এবং **Competitive Programming দক্ষতা** উন্নয়নের লক্ষ্যে এখন থেকে প্রতি সপ্তাহে একটি বিশেষ **Competitive Programming Class** আয়োজন করা হয়েছে।

এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা **Problem Solving Techniques, Algorithm, Data Structure, Online Judge Platform-এ Problem Solving** এবং Competitive Programming-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে।

এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন **Programming Contest**-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, Contest Strategy এবং Problem Solving-এর বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

যেসব শিক্ষার্থী Programming-এ দক্ষতা অর্জন করতে আগ্রহী এবং ভবিষ্যতে **Competitive Programming, Software Development** অথবা **Technology Sector**-এ নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী হবে।

# # # 👨‍🏫 Mentor

**ওয়ালিউল ইসলাম রায়হান স্যার**

# # # 📅 ক্লাসের সময়সূচি

* **আয়োজক:** AMUST Competitive Programming Club (ACPC)
* **দিন:** প্রতি মঙ্গলবার
* **সময়:** লাঞ্চ ব্রেকের পর
* **সময়কাল:** ১ ঘণ্টা
* **বিষয়:** Competitive Programming

সকল আগ্রহী শিক্ষার্থীকে **AMUST Competitive Programming Club (ACPC)**-এর এই সাপ্তাহিক ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

Md. Mushfikul Islam,
President,

# # # — AMUST Competitive Programming Club (ACPC)

আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়----------------------------------------------------...
31/08/2026

আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়
----------------------------------------------------------------------
৩১ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখে আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আমুস্ট) স্প্রিং ও ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকাল ১০:৩০ টায় অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয় এবং সকাল ১১:০০ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দুটি পৃথক প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও আহ্ছানিয়া মিশনের পরিচিতি শিক্ষার্থীদের অবহিত করা হয়। প্রেজেন্টেশন দুটি উপস্থাপনায় ছিলেন সহকারি রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম এবং ইইই বিভাগের প্রভাষক অর্ঘ্য দাস উপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি-এর সম্মানিত সদস্য, বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম মনজুর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো: আখতার উদ্দীন, প্রকৌশল অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মোহা: আব্দুস সোবহান, কলা অনুষদের সম্মানিত ডিন ড. মো. ওবাইদুল্লাহ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ রাশিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন ইইই বিভাগের প্রভাষক অজিজুল হাকিম ও ইংরেজি বিভাগের প্রভাষক মারুফা ইয়াসমিন।

31/08/2026

Orientation Programme 2026

Address

Rajshahi
6206

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 17:00

Telephone

+8801601784323

Alerts

Be the first to know and let us send you an email when Ahsania Mission University of Science & Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ahsania Mission University of Science & Technology:

Shortcuts

Share