Daffodil smart school
Play to 9th class
12/08/2026
বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ
আখেরি চাহার সোম্বা কী?
‘আখেরি চাহার সোম্বা’ মানে শেষ বুধবার। কথাটি এসেছে ফারসি ভাষা থেকে। ইসলামের ইতিহাসে সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ নামে পরিচিত। প্রচলিত মতে, দিনটি সফর মাসের ২৬ তারিখ ছিল।
মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়।
বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে সফর মাসের শেষ সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ওই মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থ বোধ করেন। সেদিন গোসল করে কিছু পানাহার শেষে মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন।
নবীজি (সা.)-এর অসুস্থতা ও অসুস্থতাকালীন অবস্থা বহু হাদিসে বর্ণিত হলেও সেসব বর্ণনায় নির্দিষ্ট দিন, তারিখ বা সময় উল্লেখ নেই। তাই তাঁর অসুস্থতা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে।
প্রচলিত বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলিমরা শুকরিয়া দিবস হিসেবে পালন করেন এবং নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটান। তাই মুসলিমদের কাছে আখেরি চাহার সোম্বার গুরুত্ব রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Horogram, Court Station Road
Rajshahi