16/06/2021
অর্থনীতির জনকঃ পর্ব-১
তারিখঃ ১৬/০৬/২০২১
অর্থনীতির ও আধুনিক অর্থশাস্ত্রের জনক এডাম স্মিথ ( Adam smith)। তিনি লেখক, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ ছিলেন।
# # # জন্ম, পবিবার ও শৈশবকাল(১৭২৩-১৭২৯)ঃ
তিনি স্কটল্যান্ড দেশের কিরক্যাল্ডি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর সঠিক জন্ম তারিখ জানা যায়নি তবে ৫ জুন ১৭২৩ সালে কিরক্যাল্ডি শহরের চার্চ অব স্কটল্যান্ড নামক চার্চে তাঁর ধর্মশিক্ষা শুরু হয়। আর এই সালকেই (৫ জুন ১৭২৩) জন্ম তারিখ মনে করা হয়।
তাঁর বাবার নামও ছিল এডাম স্মিথ। তিনি পেশায় একজন উকিল এবং রাজস্ব নিয়ন্ত্রক ছিলেন।
তাঁর মা ছিলেন জমিদার রবার্ট ডগলাসের কন্যা মার্গারেট ডগলাস।
এডাম স্মিথের বাবা মাত্র ২ মাস বয়সে মারা যান এবং তিনি মায়ের সংস্পর্শেই বড় হতে থাকেন। ৪ বছর বয়সে তিনি হারিয়ে যান/তাঁকে অপহরণ করা হয়। তাঁর চাচার সহায়তায় বনের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। পড়ালেখা ও উচ্চ আকাংক্ষার স্বপ্ন তিনি পেয়েছিলেন মায়ের নিকট থেকে।
# # # প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন ( ১৭২৯-১৭৪৬)ঃ
জন্মস্থান কিরক্যাল্ডি শহরের Kirkcaldy High School
এ পড়ালেখা করেন ১৭২৯ থেকে ১৭৩৭ সাল পর্যন্ত।
এরপর ১৪ বছর বয়সে ১৭৩৭ সালে স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয় University of Glasgow তে ভর্তি হোন। সেখানে তিনি Moral Philosophy বিষয়ের বিখ্যাত প্রফেসর Hutcheson এর অধিনে দর্শন শাস্ত্রে ১৭৪০ সালে গ্রাজুয়েশন শেষ করেন।
তিনি ১৭৪০ সালে শিক্ষাবৃত্তি লাভ করেন এবং ঘোড়ার পিঠে চড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইংল্যান্ডে তিনি Balliol College at University of Oxford থেকে classical and contemporary Philosophy বিষয়ে ১৭৪৬ সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন।
# # # কর্মজীবন/শিক্ষকতা জীবন(১৭৪৬-১৭৬৪)ঃ
ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে ফিরে এসে তিনি চাকরি খুঁজতে থাকেন। তারপর The University of Edinburgh তে Rhetoric, Belles lettres and Jurisprudence বিষয়ের উপর সিরিজ পাবলিক লেকচার দেওয়ার সুযোগ পেলেন।
লেকচারগুলি অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুল হওয়ায় তার পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেতে থাকে।
তারপর ২৭ বছর বয়সে ১৭৫১ সালে University of Glasgow তে দর্শনের অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন। একই বছর Professor of Moral Philosophy হিসেবে নিযুক্ত হোন এবং ১৭৬৪ সাল পর্যন্ত তিনি সেখানেই অধ্যাপনা/শিক্ষকতা করেন।
১৭৫৯ সালে তাঁর ১ম বই The Theory of Moral Sentiments প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমে তিনি ইংল্যান্ড ও আশেপাশের পুরো অঞ্চলে খ্যাতিলাভ করেন।
# # # ভ্রমণ ও কর্মজীবন (১৭৬৪-১৭৬৭)ঃ
সেই অর্জিত খ্যাতির জন্য ১৭৬৪ সালে চার্লস টাউনশ্যান্ড তাকে প্রস্তাব দেন সৎসন্তান (Henry scott, যিনি Young Duke of Buccleuch) এর গৃহশিক্ষক হওয়ার জন্য এবং তিনি তা গ্রহণ করে স্কটল্যান্ড থেকে ফ্রান্সে চলে আসেন।
এসময় তিনি পুরো ইউরোপ ভ্রমণ করেন এবং বিখ্যাত বিখ্যাত মনীষীদের সংস্পর্শে আসেন। তাদের মধ্যে Rousseau, Voltaire, Morellet Turgot, Quesnay, Benjamin Franklin প্রভৃতি ব্যক্তিত্ব ছিলেন।
দুর্ভাগ্যবশত Duke এর ছোট ভাই মারা গেলে তিনি ফ্রান্স থেকে লন্ডনে/ইংল্যান্ডে চার্লস টাউনশ্যান্ডের নিকট চলে আসেন এবং সেখানে রাজস্ব বিভাগের উপদেষ্টা হিসেবে কয়েক মাস দায়িত্ব পালন করেন।
তারপর তিনি ১৭৬৭ সালে এডিনবার্গে ( স্কটল্যান্ডের রাজধানী) মায়ের কাছে ফিরে আসেন এবং বিখ্যাত বই Wealth of Nations লিখতে শুরু করেন।
আগামীতে পর্ব-২ নিয়ে লিখব, ইনশাআল্লাহ।
Send a message to learn more