11/09/2025
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি
দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা, শিক্ষার মান উন্নয়ন এবং পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা জারী করা হলো:
১। কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের মোবাইল ফোন/ ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেনা।
২। কোন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে কোন অবস্থাতেই এস.এস.সি/ দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।
৩। পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের অর্ধ বার্ষিকী/বার্ষিকী এবং প্রি টেষ্ট পরীক্ষায় পাশমার্ক হিসেবে ০১ হতে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদেরকে প্রতি বিষয়ে নুন্যতম ৫০ নম্বর, ৯ম হতে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদেরকে নুন্যতম ৪৫ নম্বর এবং ১১তম হতে ১২ তম শ্রেনীর শিক্ষার্থীদেরকে নুন্যতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
৪। যৌক্তিক কারণ ব্যতীত কোন শিক্ষার্থী একাধিক্রমে ০৩ (তিন) দিনের বেশী প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান প্রশাসন-কে এবং শিক্ষার্থীর অবিভাবককে লিখিতভাবে অবহিত করবেন।
৫। শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে ধুমপান হতে সম্পূর্ণরূপে বিরত থাকবেন।
৬। কোন শিক্ষা প্রতিষ্ঠানে অশ্লীল অংগ-ভঙ্গি, ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ছবি এবং ভিডিও ধারন ও প্রচার করা যাবেনা।
৭। ইভটিজিং, যৌন হয়রানি, কিশোর গ্যাং ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাঁদের নেতৃত্বে একটি কমিটি গঠন করবেন। কমিটি এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করবে।
৮। কোন শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়াতে পারবেন না। ক্লাসের পড়া ক্লাসেই সমাধান করার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হলো।
শামিমা আক্তার জাহান
উপজেলা নির্বাহী অফিসার, কালাই, জয়পুরহাট।