18/12/2025
একটি শোক সংবাদ শুনুন:
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় সিহালী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্যার আজ আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি শুধু আমাদের পাঠদানই করেননি, বরং মানুষ হওয়ার দীক্ষা দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।