Department of Physical Education & Sports Science, University of Rajshahi

Department of Physical Education & Sports Science, University of Rajshahi

Share

One of the newest Department of Rajshahi University. We are ready to get healthy & give healthy gener

19/08/2022

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি :

বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি./বি.ফার্ম./বি.এসসি.এজি./বি.এসসি.ফিশারীজ(সম্মান)/ডি.ভি.এম./ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অ-বিজ্ঞান স্ট্রিমের যে সকল পরীক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে পছন্দক্রম পূরণ করেছেন এবং বিজ্ঞান স্ট্রিমের যে সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া
বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের মধ্যে উত্তীর্ণদের জন্য ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট ২০২২, বুধবার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মেয়েদের ৫০ মিটার ও ২০০ মিটার দৌড়, লং জাম্প ও শটপুট এবং ছেলেদের ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, লং জাম্প ও শটপুট ইভেন্ট অনুষ্ঠিত হবে। ব্যবহারিক
পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা ও ব্যবহারিক পরীক্ষার গ্রুপ এতদ্সঙ্গে সংযুক্ত হল।

03/08/2022

বিজ্ঞান এবং অবিজ্ঞান বিভাগ থেকে যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিঙ্গান বিভাগে ভর্তি হতে চাও তাদের এই প্রেক্টিকেল এক্সামে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
প্রেক্টিকেলে এবার নেয়া হবে যে ইভেন্ট গুলোর উপর তা হলোঃ
১। ১০০ মিটার স্প্রিন্ট।
২। ২০০/৪০০ মিটার স্প্রিন্ট
৩। লং জাম্প
৪। শট পুট

পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, এখানে রান ইভেন্ট গুলোতে তোমাদের টাইমিং কাউন্ট করা হবে। তাই গ্রুপে ১ম, ২য় কিম্বা তৃতীয়তে কিছু যায় আসে আসে না। তোমার টাইমিং কি হচ্ছে তাই গুরুত্বপুর্ণ। সাবাই চেষ্টা করবে নিজের সেরা টাইমিং কভার করার।
জাম্প ইভেন্টে একজন খেলোয়াড় হয়তো সর্বোচ্চ তিনটা জাম্প দেয়ার সুযোগ পাবে। তার মধ্যে সেরা জাম্পটির লেন্থ কাউন্ট করা হবে। অনেকের ধারনা থাকে সব জাম্পের লেন্থ কাউন্ট করে হয়তো গড় করা হয়ে থাকে।
শটপুটেও ঠিক জাম্পের মতো লেন্থ কাউন্ট করা হবে।

কিছু ইন্সট্রাকশনঃ
১। ছেলে হোক আর মেয়ে হোক চেষ্টা করবে টি-শার্ট এবং ট্রাউজার পরে আসার। ছেলেদের ক্ষেত্রে শার্ট-প্যান্ট পড়ায় ভালো।
২। অবশ্যই সবাই চেষ্টা করবে কেডস পড়ে আসার। আবার খেয়াল রাখবে কেডস যত কম ওজনের হবে তোমার জন্য ততবেশি সুবিধা হবে। যাদের রানিং শু আছে তারা অবশ্যই সাথে করে নিয়ে আসবে। কেননা রানিং শু অনেক টাইম সেভ করে আর ওজনেও অনেক হালকা হয়।
৩। ইভেন্ট করার আগে সবাই প্রোপার ওয়ার্ম আপ করে নেয়ার চেষ্টা করবে। কেননা একটা ছোট ইনজুরি তোমার সারা জীবনের স্বপ্ন শেষ করে দেয়ার জন্য যথেষ্ট।
৪। প্রেক্টকেল শুরুর মিনিমাম ৪ ঘন্টা আগে ভারী খাবার খাবে। তাছাড়া অনেক সময় পেট ব্যাথা বা পেটে টান পাবার সম্ভাবনা থাকে।
৫। প্রয়োজনমত পানি খাবে আর একটা করে পানির বোতল সাথে রাখার চেষ্টা করবে।
৬। ভয় পাবে না কেউ, নিজের আত্মবিশ্বাস হারাবে না। নিজের প্রতি বিশ্বাস এবং ভরশা রাখবে ।
৭। ইভেন্ট শুরুর আগে স্যাররা কি বলেন তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে।
৮। রানিংয়ের সময় কেউ নিজের ট্রাকের বাইরে যাবে না। তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে।
৯। বাশি বা ফায়ার করার আগে কেউ দৌড় শুরু করবে না।
১০। যে সব কাগজপত্র আনতে বলা হয়েছে কোন কিছুই যাতে ছাড়া না পরে সেই দিক খেয়াল রাখবে।

পরিশেষে সবার জন্য শুভ কামনা। আশা করি সবাই অনেক ভালো করবে। তারপর যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমি তো আছি। সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

Photos 21/07/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে যানবাহন চলাচলের নির্দেশনা

Photos 21/07/2022
25/04/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

১। (ক) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। ২৫.০৫.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ০৯.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।

(খ) প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২,০০০(বায়াত্তর হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত আবেদনের সময়সীমা: ১৫.০৬.২০২২ তারিখ দুপুর ১২টা থেকে ২৮.০৬.২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত।

(গ) আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ২৫, ২৬ ও ২৭ জুলাই ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে। চার শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : (১) সকাল ৯:০০ থেকে ১০:০০ টা পর্যন্ত, (২) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, (৩) দুপুর ১:০০টা থেকে ২:০০ টা পর্যন্ত এবং (৪) বিকেল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত।

২। ভর্তি আবেদনের যোগ্যতা:
(I) ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।

কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

(II)

মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

19/10/2021

নবাগত রাবিয়ানদের মতিহারের সবুজ চত্ত্বরে অগ্রিম শুভেচ্ছা।
আমি সি ইউনিটের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রেক্টিকেল এক্সাম নিয়ে একটু ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি। এক্সামের সম্ভাব্য তারিখ ২১ শে অক্টোবর। বিজ্ঞান এবং অবিজ্ঞান বিভাগ থেকে যারা এই বিভাগে ভর্তি হতে চাও তাদের এই প্রেক্টিকেল এক্সামে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
প্রেক্টিকেলে এবার নেয়া হবে যে ইভেন্ট গুলোর উপর তা হলোঃ
১। ১০০ মিটার স্প্রিন্ট।
২। ২০০/৪০০ মিটার স্প্রিন্ট
৩। লং জাম্প
৪। শট পুট

পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, এখানে রান ইভেন্ট গুলোতে তোমাদের টাইমিং কাউন্ট করা হবে। তাই গ্রুপে ১ম, ২য় কিম্বা তৃতীয়তে কিছু যায় আসে আসে না। তোমার টাইমিং কি হচ্ছে তাই গুরুত্বপুর্ণ। সাবাই চেষ্টা করবে নিজের সেরা টাইমিং কভার করার।
জাম্প ইভেন্টে একজন খেলোয়াড় হয়তো সর্বোচ্চ তিনটা জাম্প দেয়ার সুযোগ পাবে। তার মধ্যে সেরা জাম্পটির লেন্থ কাউন্ট করা হবে। অনেকের ধারনা থাকে সব জাম্পের লেন্থ কাউন্ট করে হয়তো গড় করা হয়ে থাকে।
শটপুটেও ঠিক জাম্পের মতো লেন্থ কাউন্ট করা হবে।

কিছু ইন্সট্রাকশনঃ
১। ছেলে হোক আর মেয়ে হোক চেষ্টা করবে টি-শার্ট এবং ট্রাউজার পরে আসার। ছেলেদের ক্ষেত্রে শার্ট-প্যান্ট পড়ায় ভালো।
২। অবশ্যই সবাই চেষ্টা করবে কেডস পড়ে আসার। আবার খেয়াল রাখবে কেডস যত কম ওজনের হবে তোমার জন্য ততবেশি সুবিধা হবে। যাদের রানিং শু আছে তারা অবশ্যই সাথে করে নিয়ে আসবে। কেননা রানিং শু অনেক টাইম সেভ করে আর ওজনেও অনেক হালকা হয়।
৩। ইভেন্ট করার আগে সবাই প্রোপার ওয়ার্ম আপ করে নেয়ার চেষ্টা করবে। কেননা একটা ছোট ইনজুরি তোমার সারা জীবনের স্বপ্ন শেষ করে দেয়ার জন্য যথেষ্ট।
৪। প্রেক্টকেল শুরুর মিনিমাম ৪ ঘন্টা আগে ভারী খাবার খাবে। তাছাড়া অনেক সময় পেট ব্যাথা বা পেটে টান পাবার সম্ভাবনা থাকে।
৫। প্রয়োজনমত পানি খাবে আর একটা করে পানির বোতল সাথে রাখার চেষ্টা করবে।
৬। ভয় পাবে না কেউ, নিজের আত্মবিশ্বাস হারাবে না। নিজের প্রতি বিশ্বাস এবং ভরশা রাখবে ।
৭। ইভেন্ট শুরুর আগে স্যাররা কি বলেন তা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে।
৮। রানিংয়ের সময় কেউ নিজের ট্রাকের বাইরে যাবে না। তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে।
৯। বাশি বা ফায়ার করার আগে কেউ দৌড় শুরু করবে না।
১০। যে সব কাগজপত্র আনতে বলা হয়েছে কোন কিছুই যাতে ছাড়া না পরে সেই দিক খেয়াল রাখবে।

পরিশেষে সবার জন্য শুভ কামনা। আশা করি সবাই অনেক ভালো করবে। তারপর যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমি তো আছি। সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।

05/07/2021

১৯৫৩ সালের ৬ জুলাই এ দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামীকাল ৬ জুলাই ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম জাকারিয়া।

আলোচনাটি রাবির ফেসবুক পেজ “University of Rajshahi” থেকে সরাসরি প্রচারিত হবে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

University Of Rajshahi
Rajshahi
6205