30/11/2021
অন্যান্য বছরের চেয়ে এবারের এইচএসসি পরীক্ষা টি একটু ব্যতিক্রমী ভাবে অনুষ্ঠিত হচ্ছে তাই পরীক্ষার্থীদের জন্য কতগুলো প্রয়োজনীয় ..... টিপস.
১)অবশ্যই পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে ( কেন্দ্রে ৯:৩০ ) আসন গ্রহণ করো।
২) প্রশ্নপত্রে সময় যাই লেখা থাক না কেন এমসিকিউ এর জন্য 15 মিনিট এবং সিকিউর জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় তোমরা পাবে। সুতরাং সময়ের দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখো।
৩) এমসিকিউ এবং সি কিউ এর উত্তরপত্র হাতে পাওয়ার পর রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করে বৃত্তগুলো ভরাট করে ফেলো।
৪) এমসিকিউ এর প্রশ্ন পাওয়ার পর তোমার প্রথম কাজ সেট কোড পূরণ করে ফেলো।
৫) বিজ্ঞানের পরীক্ষার্থীরা 25 টি এম সি কিউ এর মধ্যে 12 টি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীরা 30টি হতে 15 টি এম সি কিউ বাছাই করে নির্ধারিত নাম্বারের সঠিক উত্তরের বৃত্তগুলো ভরাট করবে।
৬) পরীক্ষার হলে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অতিরিক্ত কোন কাগজ, কোন ইলেক্ট্রনিকস ডিভাইস যেমন-সেল ফোন, অত্যাধুনিক মেমোরি চিপযুক্ত ঘড়ি, ক্যালকুলেটর, ব্লুটুথ ইত্যাদি বহন করবে না।
৭) স্বচ্ছ (Transparent) প্লাস্টিক ব্যাগ বহন করবে যাতে প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নষ্ট না হয়।
৮) কোন কিছু বুঝতে সমস্যা হলে কক্ষ পরিদর্শকের সহায়তা নিয়ো।
৯) পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত খাওয়া ও ঘুম জরুরি।
৬) যে প্রশ্নের উত্তর ভালো পার সেটার উত্তর আগে করো।
৭) সময় ব্যবস্খাপনা (Time Management) করে প্রতিটি প্রশ্নের উত্তর কর।
৮) খাতা জমা দেওয়ার আগে রোল নং, রেজি: নং, সেট কোড, বিষয় কোড ও প্রতিটি প্রশ্নের ক্রমিক নং সঠিকভাবে লিখা হয়েছে কিনা যাচাই করবে।
৯) কোন ভুল হলে কাটাকাটি না করে সঠিক বৃত্তটি ভরাট করবে।
১০) পরীক্ষার আগের রাতেই প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম (২টি কালো, ১ টি সবুজ), পেন্সিল, ঘড়ি, ক্যালকুলেটর (প্রযোজ্য ক্ষেত্রে) , স্কেল, Eraser (রবার) ইত্যাদি গুছিয়ে ব্যাগে রাখবে।
১১). প্রশ্ন পত্রে কোন রকম দাগ দেয়া যাবেনা।