23/09/2026
আসসালামু আলাইকুম,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩-২৪, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের মধ্য থেকে এডমিন প্যানেল কর্তৃক বেশ কিছু সংখ্যক মডারেটর নিয়োগ দেওয়া হবে ইনস্টিটিউটকেন্দ্রিক গ্রুপ পরিচালনার জন্য।
💥 উল্লেখিত সেশনের শিক্ষার্থী হওয়া।
💥 নিয়মিত ইনস্টিটিউটে যাওয়া এবং ইনস্টিটিউটের সকল আপডেট সম্পর্কে অবগত থাকা।
💥 ক্লাসের বাইরেও ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থাকা।
💥 প্রতিনিধিত্ব দায়িত্বে আগ্রহী।
💥 একাডেমিক এর বাহিরে এক্সট্রা এক্টিভিটিজ শিখা ও কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকার মানসিকতা।
💥 মোটামুটি ফটো ও ভিডিও এডিটিং জানা।
💥 গ্রুপে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা থাকা।
যারা উপরোক্ত বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত এবং গ্রুপটি সঠিকভাবে পরিচালনা করতে আগ্রহী, তারা কমেন্ট অথবা মেসেজ করুন।
ধন্যবাদ ❤️
Bangladesh Polytechnic Institute, Rajshahi Student Council