11/08/2023
E-9 কর্মীদের জন্য হোটেল, রেস্তোরা, কফি শপ, মুদি দোকান, পরিবহন সেক্টর সহ বিভিন্ন সেক্টরে কাজের অনুমতি দিতে যাচ্ছে সরকার!!
এছাড়াও আইটি সেক্টরে কিভাবে বিদেশী কর্মীরা কাজ করবে সে বিষয়েও পরিকল্পনা চলছে!!
বর্তমানে এসব সেক্টরে কর্মীর ব্যাপক ঘাটতি থাকায়
এই সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার। এজন্য বিভিন্ন মন্ত্রনালয়ের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। E-9 কর্মীদের কোটা বৃদ্ধি সহ পুরো ইপিএস সিস্টেমের ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা চলছে।
বর্তমান ইপিএস সিস্টেমের মাধ্যমে E9 কর্মীরা
উৎপাদন শিল্প ছাড়াও কিছু পরিমাণ নির্মাণ শিল্প, কৃষি এবং মৎস্য শিল্পে কাজ করে আসছে।
এছাড়াও বর্তমানে তথ্য ও প্রযুক্তি সেক্টরে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি কর্মীরা E-7 ভিসায় ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রবেশ করে। E- 9 কর্মীরাও এই সেক্টরে কাজ করতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে এর পাশাপাশি উদ্ভিদ ও পরিবহন সেক্টর ও বিদেশীদের কাজ করতে অনুমতি দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
Bangla