29/10/2025
এই মহতী মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে৷
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এতদ্বারা জামি'আ দারুল উসওয়াহ, রাজশাহী-এর সকল নতুন-পুরাতন ছাত্র,উস্তায, বন্ধু, সহপাঠী, প্রিয়জনদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ৩১ শে অক্টোবর, অর্থাৎ আগামী শুক্রবার৷ বাদ আসর হতে৷ জামি'আর বার্ষিক মাহফিল৷
উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাশরীফ আনবেন: উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত আল্লামা আশরাফ আলী নিজামপুরী হাফিজাহুল্লাহ৷
দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সর্ববৃহৎ ইসলামী শিক্ষা নিকেতন পোরশা বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী হাফিজাহুল্লাহ৷
উক্ত মাহফিলে সকলকে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে৷
22/10/2025
উক্ত সভায় উপস্থিত ছিলেন মাদরাসা প্রতিষ্ঠার একদম প্রথম কালের শিক্ষকবৃন্দ ও কিছু ছাত্র৷
https://www.facebook.com/share/p/17JKmUpAxV/
19/10/2025
এতদ্বারা জামিআ দারুল উসওয়াহ, রাজশাহী-এর সকল সাবেক ছাত্রদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু৷ আশা করি সবাই সুস্থ আছেন।
আপনারা জেনে খুশি হবেন যে,
রাজশাহীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের "জামিআ দারুল উসওয়াহ"-এর বার্ষিক ওয়াজ মাহফিল আগামি ৩১ অক্টোবর, ২০২৫, রোজ শুক্রবার। ওয়াজ মাহফিল উপলক্ষে সম্মানিত আসাতেজায়ে কেরাম এর পরামর্শে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দপূর্ণ কথাবার্তা, এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দারুল উসওয়াহ-এর সাবেক ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা আগামী ২২ই অক্টোবর, রোজ বুধবার দুপুর ১২.০০ টা থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
অতএব, জামিআ দারুল উসওয়াহ সূচনা থেকে অদ্যবধি সাবেক সকল ছাত্রদের উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
আহ্বানে—
মুফতি ওমর ফারুক দা.বা.
মুহতামিম,
মোবাইল: ০১৭১২০৫২০২৫
মুফতি হুসাইন আহমাদ দা. বা.
নায়েবে মুহতামিম,
মোবাইল: ০১৭১২৪৮১৫০১
বিশেষ প্রয়োজনে—
খাজা মামুন স্যার
মোবাইল: ০১৭১৫৬০৩০২৫
07/10/2025
রাজশাহীর অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামি‘আ দারুল উসওয়াহ, রাজশাহী–এর উদ্যোগে আগামী ৩১শে অক্টোবর ২০২৫ ইংরেজি, শুক্রবার, বাদ আসর থেকে শুরু হবে এক বিশিষ্ট বার্ষিক ওয়াজ মাহফিল।
এই মহত্ দীনি আয়োজনে অংশগ্রহণ করে ইলমে দ্বীন ও নসীহতের আলোয় আলোকিত হওয়ার জন্য সকল দ্বীনপ্রিয় ভাইদের জানানো হচ্ছে আন্তরিক আমন্ত্রণ ও হৃদয়পূর্ণ আহ্বান।
আসুন, নিজে উপস্থিত হই, অন্যকেও আমন্ত্রণ জানাই —
দ্বীনের দাওয়াতি পরিবেশকে প্রাণবন্ত করে তুলি।
01/08/2025
📚 বাংলা, ইংরেজি ও গণিত প্রশিক্ষণ কোর্স – মাত্র ২৫ দিনে!
বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন বোর্ড (হাটহাজারী, চট্টগ্রাম) অনুমোদিত।
রাজশাহী বিভাগে প্রথমবারের মতো আয়োজন।
📅 ক্লাস শুরু: ৯ই আগস্ট ২০২৫
💰 ভর্তি ফি: মাত্র ৫০০০/- (থাকা-খাওয়াসহ)
📍 স্থান: জামি’আ দারুল উসওয়াহ, রাজশাহী
✅ পাঠদান করবেন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
✅ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান
✅ মাদরাসা ব্যবস্থাপনায় বাংলা শিক্ষার উন্নয়নে এক অনন্য উদ্যোগ
📞 বিস্তারিত যোগাযোগ:
📱 ০১৭১২-৪৮১৫০১ (মাদরাসা)
📱 ০১৭৪০-৮৫৫৮৫৫ (অফিস)
📱 ০১৮১৭-২৪২১২৯ (প্রশিক্ষক)
📢 আগ্রহীদের অনুরোধ করা যাচ্ছে, সময়মতো যোগাযোগ করে আসন নিশ্চিত করুন।
👉 শেয়ার করে অন্যদেরও জানাতে ভুলবেন না।
31/07/2025
আগামি ৯ আগষ্ট ২৫ ইং তারিখ থেকে জামি'আ দারুল উসওয়াহ, রাজশাহীতে শুরু হচ্ছে ২৫ দিন ব্যাপী বাংলা, ইংরেজী ও গণিত প্রশ্ক্ষণ কোর্স৷
21/07/2025
আলহামদুলিল্লাহ!
আজ ২১ জুলাই ২০২৫ থেকে জামি'আ দারুল উসওয়াহ মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা চলবে ২৯ জুলাই পর্যন্ত ইনশাআল্লাহ।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
❝اللهم لا سهل إلا ما جعلته سهلا❞
হে আল্লাহ! আপনি যেটিকে সহজ করে দেন সেটাই সহজ হয়।
06/04/2025
📜ভর্তি বিজ্ঞপ্তি📜
আলহামদুলিল্লাহ! আগামী সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ থেকে জামি'আ দারুল উসওয়াহ মাদ্রাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ভর্তি চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে।
ভর্তি শুরু হবে নিম্নলিখিত জামাতে:
▪️উর্দু ফার্সি
▪️নাজেরা ও হিফজুল কুরআন
▪️নূরানী মক্তব
▪️তাকমিল (দাওরায়ে হাদিস) পর্যন্ত
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. পূর্ববর্তী মাদ্রাসা/স্কুলের ছাড়পত্র (যদি থাকে)
৩. জন্মসনদের ফটোকপি/NID
৪. অভিভাবকের পরিচয়পত্রের ফটোকপি
৫. আগ্রহী ছাত্রদের মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আসতে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: মোবাইল: 01712481501
ঠিকানা: শাহমুখদুম থানা মোড়, পবা নতুন পাড়া, রাজশাহী।
বি.দ্র: আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তি সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জামি'আ দারুল উসওয়াহ, রাজশাহী