স্কলারশিপ সেন্টার

স্কলারশিপ সেন্টার

Share

স্কলারশিপের আবেদন ও যাবতীয় হেল্পের জন্য ইনবক্স করুন।
WhatsApp: +8801400200970 Bangladesh.

27/12/2025

🇶🇦 কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সার্কুলার ২০২৬
‎ মাসিক ভাতা ২ লক্ষ ৬০ হাজার টাকা, তবে ইউনিভার্সিটি আবেদন ফি ১৬ হাজার টাকা 🎓

‎হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় কাতারের রাজধানী দোহার Education City-তে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি শুরু থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে স্কলারশিপ ও আবাসিক সুবিধার জন্য বেশ জনপ্রিয়।

‎👉 ২০২৬–২৭ শিক্ষাবর্ষে অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য ভর্তি ও স্কলারশিপ আবেদন এখন উন্মুক্ত।

‎Scholarship | Fully Funded Study in Qatar
‎💰 স্কলারশিপের সুবিধা
‎✅ সম্পূর্ণ ফ্রি টিউশন ফি
‎✔️ মাসিক ভাতা: ৭,৫০০ কাতারি রিয়াল (প্রায় ২ লক্ষ্য ৬০ হাজার টাকা)
‎✅ বিনা খরচে আবাসন
‎✅ রাউন্ড এয়ার টিকিট
‎✅ বিবাহিত শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসন
‎✔️ কোর্স ইংরেজিতে হলে অনেক ক্ষেত্রে IELTS প্রয়োজন নেই

‎📋 আবেদনের যোগ্যতা
‎✔️ ন্যূনতম CGPA: ৩.০ / ৪.০
‎✔️ IELTS 6.5 (Medium of Instruction থাকলে ছাড়)
‎✔️ নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত পূরণ করতে হবে

‎Colleges & Academic Programs
‎🏛️ যেসব কলেজে আবেদন করতে পারবেন
‎1️⃣ College of Islamic Studies
‎2️⃣ College of Humanities & Social Sciences
‎3️⃣ College of Science & Engineering
‎4️⃣ College of Law
‎5️⃣ College of Health & Life Sciences
‎6️⃣ College of Public Policy
‎7️⃣ College of Economics & Management

‎Documents Required
‎📑 প্রয়োজনীয় ডকুমেন্টস
‎📌 পাসপোর্ট ও ছবি
‎📌 একাডেমিক সার্টিফিকেট
‎📌 ২টি রেফারেন্স লেটার
‎📌 Statement of Purpose (SOP)
‎📌 IELTS / MOI সার্টিফিকেট
‎📌 CV
‎📌 অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস

‎⏰ অ্যাপ্লিকেশন ডেডলাইন:
‎📍 ১ ফেব্রুয়ারি ২০২৬
‎🎒 সেশন শুরু: সেপ্টেম্বর ২০২৬

‎✨ কাতারে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে এই সুযোগ মিস কোরো না, এবং আবেদন সহযোগিতার জন্য যোগাযোগ করুন 01775-684659

‎📩 পোস্টটি সংরক্ষণ করো, বন্ধুদের সাথে শেয়ার করো।
‎🔔 স্কলারশিপ আপডেট পেতে পেজে ফলো দিতে ভুলবে না।

22/12/2025

‎আপনি স্কলারশিপ খুঁজছেন? জানেন না এখন কোন কোন স্কলারশিপ চলমান আছে? তাহলে এই পোস্টটি আপনার জন্য।

‎দেখে নিন ডিসেম্বর মাসে চলমান স্কলারশিপ সমূহ। ডিসেম্বর মাস কে বলা হয় স্কলারশিপ সিজন, কারণ এই মাসেই সবথেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ সার্কুলার গুল প্রকাশিত হয়। তাই আজ আলোচনা করব ডিসেম্বর মাসে কোন কোন স্কলারশিপ সার্কুলার চলমান আছে এবং আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হয় এবং এর সকল খুঁটিনাটি বিষয়।

‎🌟
‎IsDB স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1C93VRsPfg/
‎হাঙ্গেরি সরকারি স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1FRCGEN3TR/
‎এরাসমাস স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1Cq6EofMhi/
‎Oman 𝙎𝙘𝙝𝙤𝙡𝙖𝙧𝙨𝙝𝙞𝙥
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/222
‎QUEEN Elizabeth scholarship
https://www.facebook.com/share/p/1D6vi9ZKVu/
‎ইতালি পাডুয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1H5nctaRDR/
‎ফ্রান্সের আইফেল স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1SNQZoNgVD/
‎IELTS ছাড়া থইল্যান্ডে স্কলারশিপ মাস্টার্স PhD
https://t.me/scholarshipWSN/322
‎সুইডেনের এসআই স্কলারশিপ 🇸🇪
https://www.facebook.com/share/p/1BvxkBCam6/
‎জাপানে ৮ সপ্তাহব্যাপী গ্রীষ্মকালীন গবেষণা প্রোগ্রাম কিয়োটো বিশ্ববিদ্যালয়
https://t.me/scholarshipWSN/318
‎রাশিয়া সরকারি স্কলারশিপ
https://www.facebook.com/share/p/19KV4t3F19/
‎কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সার্কুলার
https://www.facebook.com/share/p/1DV1NtbRY7/
‎KFUMP স্কলারশিপ সৌদি আরব 🇸🇦
https://www.facebook.com/share/p/1AK6YEjErV/
‎জেদ্দা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1Ff5rS9M5f/
‎কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1CEDzyNgjN/
‎Tabuk University
https://www.facebook.com/share/p/1DoLeqiGmV/
‎KAUST internship https://admissions.kaust.edu.sa/study/internships
‎সৌদি এক বছরের আরবি ভাষা স্কলারশিপ
https://www.facebook.com/share/p/1B2VuTwZ8H/
‎১ স্কলারশিপে ২ দেশে পড়ার সুযোগ কিরগিজস্তান ও তাজিকিস্তান
https://t.me/scholarshipWSN/317
‎এই প্রথমবার সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার বিস্তারিত দেখুন
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/198
‎চায়না সরকারি স্কলারশিপ
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/189
‎Thiland
https://www.facebook.com/share/p/1F5iAPKyzy/
‎Documents
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/227


‎🗣️আমাদের ধারাবাহিক সিরিজ ⤵️

‎🌟 USA উচ্চশিক্ষা এবং স্কলারশিপ এর সকল পর্ব একসাথে-- 🇺🇲 https://www.facebook.com/share/p/18ehcfRoAn/

‎🌟 মালয়েশিয়াতে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ এর সকল পর্ব একসাথে--🇲🇾
https://www.facebook.com/share/p/17dPmM2YWs/

‎🌟 সৌদি আরবে Scholarship এবং স্টুডেন্ট ভিসা প্রসেস A to Z সকল পর্ব একসাথে-- 🇸🇦
https://www.facebook.com/share/p/1CnvStcrij/

‎🗣️স্কলারশিপ এর জন্য প্রয়োজনীয় সকল রিসোর্স ⤵️

‎🌟 IELTS, TOEFL এবং GRE এর ফ্রি রিসোর্স একসাথে দিলাম https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/193

‎🌟 বিদেশে উচ্চ শিক্ষার সকল দরকারি ফাইল এক জায়গা
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/187

‎🌟 স্কলারশিপ ডাটাবেজ
https://whatsapp.com/channel/0029VafqOBT3WHTPTZWSug28/182

‎🌍 শুরু হয়েছে ইসলামী ডেভলপমেন্ট ব্যাঙ্ক (IsDB) স্কলারশিপ ২০২৬। এই স্কলারশিপের আন্ডারে মোট পাঁচটি মুসলিম দেশে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ যার মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কো, তিউনিশিয়া এবং নাইজেরিয়া।

‎ইসলামী ডেভলপমেন্ট ব্যাঙ্ক (Islamic Development Bank – IsDB) বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য অনার্স ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন স্কলারশিপ প্রদান করে। ‎এই বৃত্তিগুলোর মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা, আত্মনির্ভরশীল উন্নয়নকে উৎসাহ দেওয়া এবং মুসলিম জনশক্তির একটি শক্ত ভিত্তি গড়ে তোলা। তাই আজ এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

‎✨ সুযোগ ও সুবিধা
‎স্কলারশিপে নির্বাচিত হলে সাধারণত যেসব সুবিধা পাবেন—
‎🎓 টিউশন ফি সরাসরি বিশ্ববিদ্যালয়ে পরিশোধ
‎💰 মাসিক ভাতা / জীবনযাত্রার ব্যয়
‎🏥 চিকিৎসা খরচ বা স্বাস্থ্য বীমা
‎✈️ কিছু ক্ষেত্রে এয়ার টিকিট (বিদেশে পড়াশোনার জন্য)

‎📄 প্রয়োজনীয় ডকুমেন্টস
‎🪪 জন্ম সনদের কপি
‎🆔 জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের কপি
‎🏫 সার্টিফিকেট
‎📊 ট্রান্সক্রিপ্ট / গ্রেড রিপোর্ট
‎🩺 স্বীকৃত ডাক্তার বা হাসপাতাল থেকে স্বাস্থ্য সনদ

‎😭 বিশেষ দ্রষ্টব্য এই স্কলারশিপ টি শুধুমাত্র সাইন্স এর স্টুডেন্টদের জন্য।

‎📚 যে যে বিষয়ে পড়ার সুযোগ আছে
‎🩺 স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক
‎• Medicine (MBBS)
‎• Dentistry
‎• Pharmacy
‎• Nursing
‎• Nutrition Study
‎• Veterinary Science

‎💻 ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি
‎• Engineering
‎• Computer Science
‎• Information Technology

‎🌾 কৃষি ও প্রাকৃতিক সম্পদ
‎• Agriculture and Related Fields
‎• Forestry
‎• Fishery

‎✅ সাধারণ যোগ্যতা ও শর্ত
‎🌍 IsDB সদস্য দেশ বা মুসলিম সম্প্রদায়ের নাগরিক হতে হবে
‎📘 শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে
‎🗣️ ইংরেজি বা সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা
‎🚫 একই সময়ে অন্য কোনো স্কলারশিপ নেওয়া যাবে না
‎🏠 পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে কাজ করার প্রতিশ্রুতি (অনেক প্রোগ্রামে প্রযোজ্য)

‎📝 আবেদন করার পদ্ধতি
‎স্কলারশিপের আবেদন করতে হবে IsDB-এর অফিসিয়াল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে।

‎📅 আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬

স্কলারশিপ আরো বিস্তারিত জানতে এবং আবেদন সহায়তার জন্য যোগাযোগ করুন :- 01775-684659

‎©️ 𝙒𝙤𝙧𝙡𝙙 𝙎𝙘𝙝𝙤𝙡𝙖𝙧𝙨𝙝𝙞𝙥 𝙉𝙚𝙬𝙨
‎বিদেশ উচ্চশিক্ষায় আপনার বিশ্বস্ত সঙ্গী

15/12/2025

🎓 Statement of Purpose (SOP) কীভাবে লিখবে?
Statement of Purpose (SOP) হলো তোমার একাডেমিক ও পেশাগত যাত্রার গল্প—তুমি কে, কেন এই প্রোগ্রামে পড়তে চাও, ভবিষ্যতে কী হতে চাও এবং কেন তুমি সেই পথের জন্য উপযুক্ত প্রার্থী।
ভর্তি কমিটি শুধু CGPA দেখে না—তারা দেখে তোমার বিশ্লেষণী ক্ষমতা, মোটিভেশন, ব্যক্তিত্ব এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য। তাই SOP-তে তোমার personality, passion এবং purpose স্পষ্টভাবে ফুটে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 💡✨
✍️ SOP লেখার সময় যে মূল প্রশ্নগুলোর উত্তর দিতে হয়
১. তুমি কে? তোমার একাডেমিক/পেশাগত ব্যাকগ্রাউন্ড কী?
২. কেন এই নির্দিষ্ট কোর্স?
৩. কেন এই বিশ্ববিদ্যালয় এবং দেশটি?
৪. তোমার ভবিষ্যৎ লক্ষ্য কী এবং এই প্রোগ্রাম সেই লক্ষ্যকে কীভাবে সাহায্য করবে?
🌟 একটি পারফেক্ট SOP-তে থাকা উচিত নিচের ৮টি অংশ
১. Introduction & Personal Motivation (৬০–১০০ শব্দ)
শুরুটা এমন হওয়া চাই যেন পাঠকের মনে লেগে থাকে—কোনো বাস্তব অভিজ্ঞতা, ইন্সপায়ারিং মুহূর্ত বা ব্যক্তিগত পর্যবেক্ষণ দিয়ে শুরু করতে পারো। এই অংশে বোঝাও তোমার আগ্রহ কীভাবে জন্ম নিয়েছে এবং কেন এই ক্ষেত্র তোমাকে আকর্ষণ করে। 🌱✨
উদাহরণ: "যখন প্রথম মেশিন লার্নিং মডেলটি সফলভাবে ডেটা প্যাটার্ন শনাক্ত করল, তখন বুঝলাম কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি আসলে কতখানি।"
২. Academic Background (১০০–১৫০ শব্দ)
তোমার একাডেমিক যাত্রা—relevant coursework, প্রজেক্ট, রিসার্চ, achievements সংক্ষেপে তুলে ধরো। যদি ভালো র‍্যাঙ্ক বা উল্লেখযোগ্য কাজ থাকে, অবশ্যই তা যোগ করো। শুধু degree-র নাম নয়, বরং কোন বিষয়গুলো তোমাকে গভীরভাবে আগ্রহী করেছে তা উল্লেখ করো। 🎓📘
৩. কাজ ও প্রজেক্ট অভিজ্ঞতা (১০০–১৫০ শব্দ)
ইন্টার্নশিপ, চাকরি, গবেষণা, স্বেচ্ছাসেবামূলক কাজ—যা কোর্সের সাথে সম্পর্কিত, সেগুলো তুলে ধরো। শুধু কী করেছ তা নয়, বরং সেই অভিজ্ঞতা থেকে কী শিখেছ এবং তা তোমার ক্যারিয়ার লক্ষ্যের সাথে কীভাবে যুক্ত তা ব্যাখ্যা করো। 🔬💼
টিপস: Quantifiable results উল্লেখ করো (যেমন: "প্রজেক্টটি ২৫% দক্ষতা বৃদ্ধি করেছিল")
৪. বিষয় নির্বাচনের প্রেরণা (৮০–১২০ শব্দ)
কেন এই subject? শুধু "ইন্টারেস্ট আছে" বললে হবে না। ব্যাখ্যা করো কীভাবে এই বিষয় তোমার background এবং future goals-এর সাথে perfectly connect করে। তোমার passion কোথা থেকে এসেছে—একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের ইচ্ছা, কোনো অনুপ্রেরণা, বা সামাজিক প্রভাব সৃষ্টির আকাঙ্ক্ষা? 🎯
৫. কেন এই কোর্স? (১০০–১৫০ শব্দ)
কোর্সের structure, modules, research facilities, lab—যে দিকগুলো তোমাকে আকর্ষণ করেছে তা স্পষ্টভাবে লেখো। Generic কথা এড়িয়ে চলো এবং নির্দিষ্ট module বা specialization উল্লেখ করো। চাইলে নির্দিষ্ট প্রফেসরের গবেষণা বা lab-এর কাজের ওপর তোমার আগ্রহও তুলে ধরতে পারো। 📚✨
উদাহরণ: "এই প্রোগ্রামের 'Advanced Neural Networks' এবং 'Natural Language Processing' মডিউলগুলো আমার গবেষণা আগ্রহের সাথে পুরোপুরি মিলে যায়।"
৬. কেন এই বিশ্ববিদ্যালয়? (৮০–১২০ শব্দ)
রিসার্চের মান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তা, ল্যাব ফ্যাসিলিটি, ইন্ডাস্ট্রি কানেকশন, গ্লোবাল reputation—এসব যুক্তিসহ লিখো। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভালো করে পড়ো এবং specific details উল্লেখ করো। বোঝাও কেন এই বিশ্ববিদ্যালয় তোমার academic journey-র perfect match। 🏛️🌍
৭. কেন এই দেশ? (৬০–১০০ শব্দ)
দেশটির শিক্ষা ব্যবস্থা, স্কিল ডেভেলপমেন্ট, চাকরির পরিবেশ, গবেষণার সুযোগ, innovation culture—সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখাও যে তোমার সিদ্ধান্ত সচেতনভাবে এবং গবেষণা করে নেওয়া। শুধু "ভালো দেশ" বললে হবে না—নির্দিষ্ট সুবিধা উল্লেখ করো। 🇺🇸🇨🇦🇩🇪🇦🇺
৮. Future Career Plan (১০০–১৫০ শব্দ)
তোমার short-term ও long-term goals পরিষ্কারভাবে লিখো। ভর্তি কমিটি জানতে চায় তুমি ভবিষ্যতে কোথায় যেতে চাও এবং এই প্রোগ্রাম তোমাকে সেখানে কীভাবে পৌঁছে দেবে। লক্ষ্যগুলো realistic এবং achievable হওয়া জরুরি। তুমি কীভাবে তোমার দেশ বা সমাজে অবদান রাখতে চাও সেটাও উল্লেখ করতে পারো। 🚀🎯
উদাহরণ: "স্বল্পমেয়াদে আমি AI research-এ যুক্ত হতে চাই, এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবায় AI প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চাই।"
✔️ SOP লেখার সময় যেসব বিষয় মনে রাখবে
দৈর্ঘ্য: সাধারণত ৫০০–১০০০ শব্দের মধ্যে (বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী)
ভাষা: Professional কিন্তু simple এবং সহজবোধ্য
গঠন: প্রতিটি পয়েন্টে আলাদা paragraph এবং logical flow বজায় রাখো
Font: Times New Roman / Arial / Calibri, Size: 11–12
Spacing: 1.0–1.15, Alignment: Justified
Customization: প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা SOP (নাম, কোর্স, বিশেষত্ব পরিবর্তন করো)
Proofreading: Grammar ও spelling কমপক্ষে ৩-৪ বার চেক করো এবং অন্য কাউকে দিয়ে review করাও
❌ যে ভুলগুলো কখনই করবে না
⚠️ জীবনবৃত্তান্ত বানিয়ে ফেলা – SOP একটি autobiography নয়, এটি একটি focused statement
⚠️ অতিরিক্ত emotional বা dramatic লেখা – আবেগ থাকতে পারে, কিন্তু professionalism বজায় রাখো
⚠️ অস্পষ্ট বা vague লক্ষ্য – "I want to be successful" এর মতো সাধারণ কথা এড়িয়ে চলো
⚠️ AI-generated বা কপি করা কনটেন্ট – plagiarism detection tool ব্যবহার করা হয়, তাই নিজের ভাষায় লেখো
⚠️ অতিরিক্ত technical details – ভারসাম্য রাখো; সবাই তোমার field-এর expert নয়
⚠️ এক SOP সব জায়গায় পাঠানো – প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য customize করো
⚠️ Spelling/grammar ভুল – এগুলো তোমার অবহেলার পরিচয় দেয়
⚠️ Logical flow না থাকা – একটি অংশ থেকে আরেকটিতে মসৃণভাবে যেতে হবে
⚠️ Word limit অতিক্রম করা – নির্দেশনা মেনে চলো
⚠️ Negative কথাবার্তা – কোনো প্রতিষ্ঠান বা অভিজ্ঞতা সম্পর্কে নেগেটিভ মন্তব্য করো না
💡 বোনাস টিপস
✨ Story-telling approach ব্যবহার করো – তোমার journey-কে একটি cohesive narrative হিসেবে উপস্থাপন করো
✨ Show, don't just tell – "I am passionate" বলার চেয়ে এমন উদাহরণ দাও যা তোমার passion প্রমাণ করে
✨ Unique perspective তুলে ধরো – কী তোমাকে অন্যদের থেকে আলাদা করে?
✨ Conclusion powerful করো – শেষ paragraph-এ তোমার commitment এবং enthusiasm স্পষ্ট করো
✨ Multiple drafts লেখো – প্রথম draft কখনোই perfect হয় না
✨ Feedback নাও – অভিজ্ঞ মেন্টর, প্রফেসর বা seniors-দের কাছ থেকে মতামত নাও
মনে রাখবে: একটি ভালো SOP তোমার admission chances significantly বাড়িয়ে দিতে পারে। যত্ন নিয়ে লেখো, সময় দাও এবং তোমার সেরা সংস্করণটি উপস্থাপন করো! 🎯✨

09/12/2025

IELTS - ছাড়াই Fully Funded 40 টি স্কলারশিপের আবেদন করা যাবে!

১. Türkiye Bursları Scholarships (Turkey)
আয়েল্টস প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে।
যোগ্যতা: ন্যূনতম GPA ৩.০/৪.০, মোটিভেশন লেটার, দুইটি রেফারেন্স, পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI (Medium of Instruction) সার্টিফিকেট বা ইংরেজি প্রফিশিয়েন্সি লেটার।
ওয়েবসাইট: https://www.turkiyeburslari.gov.tr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ফুল-ফান্ডেড: টিউশন, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, Turkish ভাষা কোর্স + ফ্লাইট।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অনলাইনে আবেদন করতে হবে: অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাকাউন্ট খুলুন → প্রোফাইল পূরণ করুন → প্রয়োজনীয় কাগজ-পত্র আপলোড করুন (passport, transcript, degree certificate/ফলাফল, MOI বা English-medium certificate, recommendation letter, motivation letter)।

২. MEXT Scholarship (Japan)
আয়েল্টস লাগে না। জাপানি বা ইংরেজি ভাষা সাক্ষাৎকারের মাধ্যমে apply করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.০, হেলথ সার্টিফিকেট, রেফারেন্স লেটার, স্টাডি প্ল্যান।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Undergraduate / Postgraduate / PhD; জাপানে পড়াশোনার সুযোগ + সরকারি স্কলারশিপ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: Japanese embassy বা MEXT অফিসের বিজ্ঞপ্তি দেখুন; আবেদন ফর্ম, academic transcript, study plan/research plan (graduate/PhD), recommendation letters প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যমে ডিগ্রি হলে ভাষা প্রমাণ হিসেবে MOI/Institution certificate উল্লেখ করতে পারেন।

৩. DAAD Scholarship (Germany)
অনেক প্রোগ্রামে আয়েল্টস ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার, সিভি, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.daad.de
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master / PhD বা রিসার্চ-ভিত্তিক পড়াশোনার জন্য; টিউশন ফ্রি বা কম-খরচ, মাসিক বৃত্তি, রিসার্চ/ভর্তি-সহায়তা।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন করতে হলে: DAAD Scholarship Portal থেকে প্রোগ্রাম খুঁজুন → motivation letter, CV, academic transcript, recommendation letters, (যদি প্রয়োজন হয়) research proposal প্রস্তুত রাখুন। ইংরেজি-মাধ্যমে পড়াশোনা হলে ভাষা শিক্ষার প্রমাণ দিতে হতে পারে (MOI বা ইংরেজি-institution certificate)

৪. Stipendium Hungaricum (Hungary)
IELTS ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://stipendiumhungaricum.hu
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ইউরোপে পড়াশোনার সুযোগ: টিউশন ফ্রি, ভাতা বা আবাসন/আবাসন-ভাতা, স্বাস্থ্যবিমা।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অনলাইনে আবেদন করতে হবে: অফিসিয়াল_apply পোর্টাল থেকে আবেদন ফর্ম পূরণ + transcripts, degree certificate, motivation letter, রেফারেন্স, (প্রয়োজনে) English-medium proof / MOI, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে।

৫. Swiss Government Excellence Scholarships (Switzerland)
IELTS প্রয়োজন নেই ইংরেজি-মাধ্যম প্রোগ্রামে।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Postgraduate / PhD / Research জন্য — সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়সমূহে পড়াশোনার সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল SERI / Schweizer overheid পোর্টাল থেকে আবেদন তথ্য সংগ্রহ করুন; research proposal, academic records, recommendation letters প্রয়োজন; English or program language অনুযায়ী proficiency proof দিতে হতে পারে।
৬. Eiffel Excellence Scholarship (France)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: উচ্চ রেজাল্ট, মোটিভেশন লেটার, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা।
ওয়েবসাইট: https://www.campusfrance.org
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master’s / PhD; ফরাসি বা ইংরেজি প্রোগ্রামে opportunities।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল Campus France পোর্টাল বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আবেদন ফর্ম ভরুন; academic transcripts, motivation letter, recommendation letters, acceptance letter (if any) প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যমের পুরনো ডিগ্রি হলে প্রমাণ দিন।
৭. Government of Ireland Scholarship (Ireland)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://hea.ie
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে Master’s বা PhD-র জন্য স্কলারশিপ সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: HEA বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের scholarship call দেখুন; academic records, motivation / research plan, recommendation letters, language proficiency proof (যদি ইংরেজি-শিক্ষা) প্রস্তুত রাখুন।

৮. ADB–Japan Scholarship (Asia-Pacific)
IELTS না থাকলেও আবেদনযোগ্য।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, কাজের অভিজ্ঞতা, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Asia–Pacific অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য Master’s-level বৃত্তি + সুযোগ।)
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: নির্ধারিত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন → application form + academic records + ডকুমেন্ট আপলোড করুন; previous English-medium education থাকলে language waiver/acceptance চেক করুন।
৯. Global Korea Scholarship (South Korea)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: GPA ≥ ৩.০, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinkorea.go.kr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s বা PhD-র জন্য — আন্তর্জাতিক আবেদন করা যায়, ফান্ডিং + সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল GKS পোর্টাল থেকে আবেদন করুন → transcript, degree certificate, motivation letter, CV, recommendation letters; ইংরেজি-মাধ্যমে পড়াশোনা হলে Language-proficiency certificate হিসেবে কাজ হতে পারে।

১০. OIC–IsDB Scholarship (Islamic Development Bank)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: উচ্চ একাডেমিক ফলাফল, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.isdb.org/scholarships
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s, PhD বা Post-doc; tuition, living allowance, travel, books/material support থাকে।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল IsDB scholarship portal / booklet প্রতি বৎসর দেখুন; transcripts, degree certificate, motivation letter, recommendation letters, research proposal (if applicable) প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যম আগে থাকলে সেটা proficiency হিসেবে ধরা যায়।

১১. Chinese Government Scholarship (CSC)
ইংরেজি-মাধ্যমে পড়া হলে আয়েল্টস লাগে না।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইংরেজি টেস্ট।
ওয়েবসাইট: https://www.campuschina.org

১২. Chevening Scholarship (UK)
আবেদনের সময় IELTS প্রয়োজন নেই; পরবর্তীতে প্রমাণ দিতে হয়।
যোগ্যতা: কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা, রেফারেন্স, ইউনিভার্সিটি অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইংরেজি-মাধ্যম ডিগ্রি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.chevening.org

১৩. Fulbright Foreign Student Program (USA)
কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: উচ্চতর একাডেমিক রেকর্ড, রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org

১৪. Erasmus Mundus Joint Master’s (Europe)
অনেক প্রোগ্রামে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি ইংরেজি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue

১৫. University of Brunei Darussalam Scholarship (Brunei)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://ubd.edu.bn/admission/graduate/

১৬. Hokkaido University Scholarship (Japan)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক ফলাফল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.oia.hokudai.ac.jp

১৭. ANSO Scholarship (China)
ইংরেজি-মাধ্যমে ডিগ্রি থাকলে IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, গবেষণা প্রস্তাব, সুপারিশপত্র।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.anso.org.cn/programmes/talent/scholarship

১৮. Gates Cambridge Scholarship (UK)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়।
যোগ্যতা: উচ্চ একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব, নেতৃত্বের প্রমাণ।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.gatescambridge.org

১৯. Rhodes Scholarship (UK)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: নেতৃত্বগুণ, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk

২০. Orange Knowledge Programme (Netherlands)
IELTS বাধ্যতামূলক নয় যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nuffic.nl/en/subjects/orange-knowledge-programme

২১. MIPLC DAAD Scholarship (Germany)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: আইন বিষয়ের শিক্ষার্থী, ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.miplc.de/

২২. SI Global Professionals Scholarship (Sweden)
IELTS প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://si.se/en/apply/scholarships

২৩. University of Helsinki Scholarship (Finland)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.helsinki.fi/en/admissions

২৪. University of Oslo Scholarships (Norway)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.uio.no/english

২৫. University of Alberta Graduate Scholarships (Canada)
IELTS ছাড়াও আবেদন করা যায়, বিভাগভেদে।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার সম্মতি।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.ualberta.ca/graduate-studies

২৬. Lester B. Pearson International Scholarship (Canada)
IELTS প্রয়োজন নেই যদি আগের শিক্ষা ইংরেজিতে হয়।
যোগ্যতা: নেতৃত্বগুণ, একাডেমিক উৎকর্ষ, স্কুলের মনোনয়ন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://future.utoronto.ca/pearson

২৭. University of Sydney International Scholarship (Australia)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.sydney.edu.au/scholarships

২৮. University of Melbourne Graduate Research Scholarship (Australia)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, গবেষণা প্রপোজাল।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://study.unimelb.edu.au/how-to-apply/fees?in_c=mm

২৯. Monash University Research Scholarship (Australia)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার অনুমোদন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.monash.edu/graduate-research

২৯. EPFL Excellence Fellowship (Switzerland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, রিসার্চ ফোকাস।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.epfl.ch/education/master/

৩০. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
IELTS প্রয়োজন নেই যদি ইংরেজি-মাধ্যমে পড়া হয়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://ethz.ch/en/studies/master.html

৩১. Italian Government Scholarship (Italy)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it

৩২. Polish Government Scholarship (Poland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://nawa.gov.pl
৩৩. SIIT Scholarship (Thailand)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.siit.tu.ac.th

৩৪. VinUniversity Scholarship (Vietnam)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://vinuni.edu.vn

৩৫. Hamad Bin Khalifa University Scholarship (Qatar)
IELTS না থাকলেও আবেদন করা যায়।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ডিগ্রি, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.hbku.edu.qa

৩৭. New Zealand Government Scholarship (New Zealand)
IELTS ছাড়াও আবেদনযোগ্য।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nzscholarships.govt.nz

৩৮. Australia Awards Scholarship (Australia)
IELTS বাধ্যতামূলক নয়, তবে সুবিধাজনক।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

৩৯. Kuwait Government Scholarship (Kuwait)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, নাগরিক পরিচয়, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://mohe.edu.kw

৪০. ADB–University of Tokyo Scholarship (Japan)
IELTS লাগেনা যদি ইংরেজি মাধ্যমে ডিগ্রি হয়।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org

03/02/2025

🔥 যে দেশগুলো MBBS এ স্কলারশিপ দেয়:
✅ তুরস্ক – জানুয়ারি (বর্তমানে চলমান আছে)
✅ ইন্দোনেশিয়া – (বর্তমানে চলমান আছে)
✅ আজারবাইজান – ফেব্রুয়ারি
✅ কাজাখস্তান – এপ্রিল
✅ ইরাক – মে
✅ মরক্কো – জুন
✅ মিশর – জুন (সীমিত আসন)
✅ পাকিস্তান – জুলাই (সীমিত আসন)
✅ হাঙ্গেরি – নভেম্বর
✅ রাশিয়া – ডিসেম্বর (রাশিয়ান ভাষায়)
✅ চীন – (কিছু ইউনিভার্সিটি, চাইনিজ ভাষায়)

25/05/2024
16/03/2024

সৌদি আরবের মিনিস্ট্রি অফ এডুকেশনের ১০০% স্কলারশিপ!

সৌদি আরবের মিনিস্ট্রি অফ এডুকেশনের আবেদন চালু হচ্ছে। আগে সৌদিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আলাদাভাবে প্রকাশ করা হত। এখন আর সেভাবে হয়না৷ বরং বছরে একবারই সার্কুলার দেয় আর সেটা সৌদির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবছর স্বনামধন্য ২৫ টি বিশ্ববিদ্যালয়ের নাম থাকছে, এগুলোর মধ্যে থেকে যেকোনো ৩ টিতে আবেদন করা যাবে, ইনশা-আল্লাহ।

💠 সুযোগ-সুবিধা 💠
• আল্লাহর রসূলের দেশে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ।
• ফ্রি ভিসা
• যাওয়া - আসার বিমান টিকিট
• আবাসন সুব্যবস্থা
• টিউশন ফি মওকুফ
• মাসিক বৃত্তি

💠 আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র 💠

⚠ পাসপোর্ট এবং ছবি ছাড়া প্রত্যেকটির আরবি অনুবাদও লাগবে।
১. জন্ম নিবন্ধন
২. পুলিশ ক্লিয়ারেন্স (অনধিক ৬ মাস)
৩. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
৪. আলিম/HSC/সানাবিয়া/সমমান এর সার্টিফিকেট ও মার্কশিট
৫. মেডিক্যাল রিপোর্ট (অনধিক ৬ মাস)
৬. পাসপোর্ট
৭. ছবি

এছাড়াও অতিরিক্ত কাগজপত্র দেওয়া যাবে
৮. তাজকিয়া
৯. আলিম/HSC/সানাবিয়া/সমমান এর প্রশংসাপত্র
১০. জাতীয় পরিচয়পত্র
১১. অন্যান্য
✅ আবেদন, অনুবাদসহ যেকোনো সহযোগিতার জন্য যোগাযোগ করুন ✅

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rajshahi