3D Shawon

3D Shawon

Share

বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির জন্য নির্ভরযোগ্য পেজ। ফলো দিয়ে সাথেই থাকুন।

04/07/2025

আমার ৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা:

সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর বসতে বললেন।
চেঃ আপনার নাম উল্লাস পাল?
➤আমিঃ জ্বি স্যার।
চেঃ স্কুল, কলেজ, ভার্সিটি কোথায় কী পড়েছি জিজ্ঞেস করলেন
➤আমিঃ ডিটেইলস বললাম।
চেঃ আবার জিজ্ঞেস করলেন অনার্স, মাস্টার্স কোথা থেকে করেছেন?
➤আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বললাম। এরপর বললেন গুড।
()এক্স ১ঃ আচ্ছা আপনিতো ম্যানেজমেন্টের। অফিস ম্যানেজমেন্টের কয়েকটা টুলস বলেন।
➤আমিঃ কয়েকটা বলার পর আর মনে আসছিলোনা দেখে সরি স্যার বললাম। এখন আর মনে পড়ছে না।
()এক্স ১ঃ আপনার প্রথম পছন্দ কী?
➤আমিঃ স্যার বিসিএস প্রশাসন ক্যাডার।
()এক্স ১ঃ আচ্ছা কেনো এখানে আসতে চান বলেন।
➤আমিঃ স্যার কারণগুলি আমি ২ ভাগে ভাগ করেছি।
এক) ব্যক্তিগত কারণ,
দুই) সাবজেক্ট রিলেটেড কারণ।
এরপর দুই ধরনের কারণ ব্যাখ্যা করলাম। স্যার শুনলেন এবং খুশি হলেন।
()এক্স ১ঃ প্রশাসনের নিচ থেকে উপরের পদসোপানগুলো বলেন।
➤আমিঃ মাঠ আর কেন্দ্রীয় আলাদাভাবে উত্তর দিলাম।
[]এক্স ২ঃ আপনার শারীরিক সমস্যাটা জন্মগতভাবে হয়েছে?
➤আমিঃ জ্বি স্যার।
[]এক্স ২ঃ আপনি কী বলতে পারবেন কারণগুলো?
➤আমিঃ বুঝিয়ে বললাম।
[]এক্স ২ঃ আচ্ছা এর আগে আপনি বললেন আপনার মধ্যে ম্যানেজারিয়াল ও লিডারশিপ কোয়ালিটি আছে। বলেন লিডার ও ম্যানেজারের মধ্যে পার্থক্য কী?
➤আমিঃ উত্তর দিলাম।
[]এক্স ২ঃ বর্তমানে একজন সেরা বিজ্ঞানীর নাম বলেন যার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে।
➤আমিঃ স্টিফেন হকিংয়ের নাম বলে বললাম উনি মৃত্যুবরণ করেছেন।
[]এক্স ২ঃ আপনি এমবিএ করেছেন। ফুল ফর্ম কী?
➤আমিঃ হঠাৎ চমকিত হয়ে যেয়ে প্রথমবার ভুল উত্তর দিয়ে পরেরবার সঠিকভাবে বললাম।

চেঃ আপনি এখন কোথায় চাকরি করছেন?
➤আমিঃ স্যার প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি।
চেঃ ব্যাংক থেকে কিভাবে লোন দেই, কত টাকা, প্রবাসী ছাড়া আর কাউকে দেই কিনা লোন, ডিফল্টার কত শতাংশ এসব অনেককিছু জিজ্ঞেস করলেন।
➤আমিঃ সবগুলোর উত্তর দিলাম।
চেঃ বর্তমানে প্রবাসীরা অনেকরকম সমস্যার সম্মুখীন। কারণগুলি বলেন।
➤আমিঃ ব্যাংকে আছি তাই ইন্টারনাল কারণগুলি বললাম। স্যার পরে মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন। এটাই আসল কারণ। কয়েকবার মাথা ঝাঁকালো।
➤এছাড়াও আরও কয়েকটা প্রশ্ন ছিলো ওভারঅল।
➤এরপর আমাকে উইশ ইউ অল দ্যা বেস্ট বলে কাগজপত্র নিয়ে যেতে বললেন স্যার। সালাম দিয়ে বের হলাম।

উল্লাস পাল
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(সু

26/06/2025
23/06/2025

সঠিক উত্তর দেন

“পড়ালেখা সহজ করতে নিয়মিত টিপস পেতে Follow করুন”

22/06/2025

এক পলকে আল মাহমুদ। ৪৭ এবং ৪৮ স্পেশাল বিসিএস এ কমন পেতে পারেন।

'স্বাধীনতা পদক ২০২৫' প্রাপ্তদের মধ্যে একজন হচ্ছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল মাহমুদ। আল মাহমুদ থেকে বিগত সালগুলোতে প্রশ্ন থাকতোনা বললেই চলে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবার আল মাহমুদ বেশ গুরুত্বপূর্ণ।

• আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ই জুলাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।

• মীর আবদুস শুকুর আল মাহমুদ
• ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকায় ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
•আল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

কাব্যগ্রন্থ
• কালের কলস (১৯৬৬)
• সোনালী কাবিন (১৯৭৩)
• মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
• আরব্য রজনীর রাজহাঁস
• বখতিয়ারের ঘোড়া
• পাখির কাছে ফুলের কাছে

গল্পগ্রন্থ: পানকৌড়ির রক্ত
উপন্যাস

• কাবিলের বোন (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস),
• উপমহাদেশ
• ডাহুকী

22/06/2025

যে মোরে করিল পথের বিবাগী;
পথে পথে আমি ফিরি তার লাগি।

-কবি ও কবিতার নাম?

21/06/2025

ফজরের পরে পড়াশোনা শুধু প্রস্তুতি নয়,
এটা নিয়মানুবর্তিতারও চর্চা।
এই অভ্যাসই আপনাকে আলাদা করে দেবে হাজারো প্রার্থীর মাঝে।

21/06/2025

★ He has __ friends.
🅐︎ few
🅑︎ few of
🅒︎ a lot
🅓︎ much

02/06/2025

🟥আপনার ১০০ টাকা যেভাবে ব্যয় হয়...

06/05/2025

👉৬ষ্ট গণবিজ্ঞপ্তিতে #সহকারী_শিক্ষক_গার্হস্থ্য_অর্থনীতি ৬৪ জেলার শূন্য পদের তালিকা

👉 প্রতিষ্ঠানের নাম সহ শূন্য পদের তালিকা জানতে ঘুরে আসুন শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র পেইজে।

বি:দ্র: সামান্য কম বেশি হতে পারে।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi