Dept. of Law & Human Rights, Varendra University

Dept. of Law & Human Rights, Varendra University The Department of Law and Human Rights aims to provide comprehensive education in law as an academic discipline.

VUSC SciFusion 2026 — Science Beyond Boundariesবিজ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনের সীমানা পেরিয়ে শিক্ষার্থীদের জন্য একটি জাতী...
13/09/2026

VUSC SciFusion 2026 — Science Beyond Boundaries

বিজ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনের সীমানা পেরিয়ে শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মঞ্চ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের Varendra University Science Club (VUSC)-এর উদ্যোগে VUSC SciFusion 2026 — Science Beyond Boundaries নামে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, বুদ্ধিমত্তা, বিশ্লেষণী দক্ষতা, উপস্থাপনা এবং শিল্পীসত্তাকে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

VUSC SciFusion 2026 শিক্ষার্থীদের প্রচলিত চিন্তার গণ্ডি পেরিয়ে নতুন ধারণা উপস্থাপন, সমস্যা সমাধান এবং নিজেদের সৃজনশীলতা প্রকাশে উৎসাহিত করবে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান, যুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতাভিত্তিক চারটি স্বতন্ত্র প্রতিযোগিতা।

🔬 প্রতিযোগিতার বিভাগসমূহ

🔹 Poster Presentation — (দল: ১–৩ জন)
বৈজ্ঞানিক ধারণা, গবেষণা, প্রকল্প বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়কে আকর্ষণীয় ও তথ্যসমৃদ্ধ পোস্টারের মাধ্যমে উপস্থাপনের সুযোগ।

🔹 Project Showcasing — (দল: ১–৩ জন)
বৈজ্ঞানিক প্রকল্প, কার্যকর মডেল, প্রোটোটাইপ বা উদ্ভাবনী ধারণা প্রদর্শনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের সক্ষমতা তুলে ধরার সুযোগ।

🔹 IQ Based Competition — (একক)
বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যা ও প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের বুদ্ধিবৃত্তিক ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা হবে।

🔹 Scientific Photography Contest — (একক)
ছবির মাধ্যমে বিজ্ঞান, প্রকৃতি, সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি ও গল্প বলার দক্ষতা প্রকাশের সুযোগ।

🎁 বিশেষ ৫০% ডিসকাউন্ট অফার!
একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং অতিরিক্ত যেকোনো একটি প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি-তে পান ৫০% ছাড়!!!

অর্থাৎ, একটি Segment-এ অংশগ্রহণের পর অন্য একটি অতিরিক্ত Segment-এ রেজিস্ট্রেশন করলে প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি-এর ৫০% ছাড় উপভোগ করতে পারবেন।

🔥 SPECIAL OFFER — 50% OFF
একসঙ্গে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনার প্রতিভার বিভিন্ন দিক তুলে ধরার সুযোগটি হাতছাড়া করবেন না!

🏆 আয়োজনের গুরুত্বপূর্ণ তথ্য

🏆 মোট প্রাইজমানি: ৬২,০০০+ টাকা
🇧🇩 অংশগ্রহণ: বাংলাদেশের যেকোনো প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
📅 প্রতিযোগিতার তারিখ: ০৪ অক্টোবর ২০২৬
⏳ রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬
📍 ভেন্যু: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী

📖 অফিসিয়াল নির্দেশিকা ও নিয়মাবলি

VUSC SciFusion 2026-এর প্রতিটি প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম, অংশগ্রহণের নির্দেশনা, মূল্যায়ন পদ্ধতি, সময়সীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য Official Guidelines & Rule Book-এ উল্লেখ করা হয়েছে।

🌐 বিস্তারিত নির্দেশিকা ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
www.vuscienceclub.xyz

অংশগ্রহণের আগে সকল শিক্ষার্থীকে অফিসিয়াল নির্দেশিকা ও নিয়মাবলি মনোযোগসহকারে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

📩 যোগাযোগ:
[email protected]
📞 01709-000446

Retake, Improvement & Non-OBE Regular Mid- Term Exam Routine, (Summer-2026)
09/09/2026

Retake, Improvement & Non-OBE Regular Mid- Term Exam Routine, (Summer-2026)

Notice related mid exam summer 2026
09/09/2026

Notice related mid exam summer 2026

নোটিশ-
09/09/2026

নোটিশ-

🎓 Congratulations to Our Esteemed Alumni! ⚖️We are delighted to extend our heartfelt congratulations to Mst. Nawrin Isla...
08/09/2026

🎓 Congratulations to Our Esteemed Alumni! ⚖️

We are delighted to extend our heartfelt congratulations to Mst. Nawrin Islam Nayoni (Nawrin Islam) from 23rd batch, our proud alumni, on her successful journey to the United Kingdom to pursue an LL.M. in International Law and Security at the University of the West of England Bristol (UWE Bristol) 🇬🇧🌍

Her achievement is a testament to her dedication, perseverance, and commitment to the field of law. We are proud to see our alumni pursuing higher education and expanding their horizons on an international platform.

May this new chapter bring her knowledge, success, and countless opportunities. We wish her all the very best in her academic journey and future career.

We are proud of you and wish you every success in the journey ahead! 🌟

Mid Term Exam Routine, Law and Human Rights (Summer 2026)
08/09/2026

Mid Term Exam Routine, Law and Human Rights (Summer 2026)

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “Career Talk 2: Way Forward to Judiciary” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতবরেন্দ...
06/09/2026

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “Career Talk 2: Way Forward to Judiciary” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক “Career Talk: 2-Way Forward to Judiciary” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার
গঠন, প্রস্তুতির কৌশল, পেশাগত চ্যালেঞ্জ এবং বিচারিক জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাঃ জান্নাতুন নাইম মিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।
সেমিনারে কি-নোট স্পিকার মোসাঃ জান্নাতুন নাইম মিতুআইনের শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, পরীক্ষার বিভিন্ন ধাপ, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা এবং একজন সফল বিচারক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি আইনের মৌলিক বিষয়গুলোতে দৃঢ় ভিত্তি, নিয়মিত অধ্যয়ন, বিশ্লেষণী দক্ষতা, লেখার দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি তাঁর বিচারিক জীবনের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত পথচলার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সঙ্গে তুলে ধরেন, যা বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবসম্মত ধারণা প্রদান করে।
সেমিনারে বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা এবং একজন আইন শিক্ষার্থী হিসেবে বর্তমান সময়কে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিত, ধারাবাহিক ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীরা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, বিচারিক পেশার বাস্তবতা, পেশাগত জীবন ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সরাসরি প্রশ্ন করেন। কি-নোট স্পিকার আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিশেষে, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদানের জন্য সম্মানিত কি-নোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে সম্মানিত কি-নোট স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

06/09/2026
📢 Reminder: Seminar AttendanceThis is a kind reminder to attend the upcoming seminar on Saturday, 05 September 2026 at 0...
04/09/2026

📢 Reminder: Seminar Attendance

This is a kind reminder to attend the upcoming seminar on Saturday, 05 September 2026 at 01.30 pm and maintain proper discipline throughout the program.

👔 Dress Code: Formal Dress
Please ensure that you attend the seminar in appropriate formal attire.
Your punctuality, professional appearance, and active participation will contribute to making the seminar successful.

We look forward to seeing you all at the seminar.

📢 CALL FOR PAPERS | REGIONAL CONFERENCE – RAJSHAHI DIVISION ⚖️👧📚Regional Conference on Children’s Rights, Justice, and A...
02/09/2026

📢 CALL FOR PAPERS | REGIONAL CONFERENCE – RAJSHAHI DIVISION ⚖️👧📚

Regional Conference on Children’s Rights, Justice, and Alternatives to Detention

Are you a researcher, academic, legal professional, student, practitioner, or anyone interested in children’s rights and juvenile justice?

We invite you to submit your research abstract for the upcoming Rajshahi Division Regional Conference on Children’s Rights, Justice, and Alternatives to Detention.

🔹 You can participate individually by submitting your own research paper.

🔹 Collaborative participation is also welcome — you may submit a paper jointly with a colleague, fellow researcher, academic, practitioner, or student.

📝 Important Deadlines

📌 Declaration: 15 August 2026
📌 Abstract Submission Deadline: 30 September 2026
📌 Notification of Acceptance: 15 October 2026
📌 Full Paper & Slide Presentation Submission: 07 November 2026
📌 Conference Dates: 20–21 November 2026

📧 How to Submit
Please send your research abstract via email to:
📩 [email protected]

We encourage researchers from different disciplines and backgrounds to contribute their perspectives toward strengthening children’s rights, child-friendly justice, and alternatives to detention.

🤝 Individual and collaborative research submissions are welcome.
📚 Research. Collaborate. Contribute to Children’s Rights.

Address

Rajshahi Bypass Road, Chandrima, Paba
Rajshahi
6000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Law & Human Rights, Varendra University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dept. of Law & Human Rights, Varendra University:

Shortcuts

Share