15/03/2026
অভিনন্দন !!! আপনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী হিসেবে বার কাউন্সিল ২০২৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে নিচের লিঙ্কে ক্লিক করে ফর্মের অপশনগুলো পূরণ করুন। ধন্যবাদ।
https://forms.office.com/r/34Y3uLU0j1
14/03/2026
Varendra University
A Journey with Knowledge, Innovation and Achievements
2012-2026
12/03/2026
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সড়ক দুর্ঘটনায় আহত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী, মোঃ ফেরদৌস হাসান শিহাব চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, মরহুমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা বিভাগের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
08/03/2026
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে গত ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ । এ সময় বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির বার্তা ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে উপস্থিত সকলেই পবিত্র রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
08/03/2026
|| আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক কোর্ট ভিজিট সম্পন্ন ||
গত ২ মার্চ ২০২৬ ও ৪ মার্চ ২০২৬ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত কোর্ট ভিজিট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সম্মানিত কোর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ স্যারের দিকনির্দেশনায় কোর্স টিচার মোঃ শামসুল ইসলাম ৭ম ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত এই শিক্ষা সফরের আয়োজন করেন। শিক্ষার্থীদের বাস্তব বিচারিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান এবং আদালতের পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে তাদের রাজশাহী জজ কোর্টে নিয়ে যাওয়া হয়।
এই কোর্ট ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়। তারা বিচারিক প্রক্রিয়া, আইনজীবীদের যুক্তি উপস্থাপন, মামলার শুনানি এবং আদালতের আনুষ্ঠানিক কার্যধারা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এছাড়াও আদালতের বিভিন্ন শাখা, বিচারক ও আইনজীবীদের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বাস্তবধর্মী ধারণা তৈরি হয়।
শিক্ষার্থীরা জানান, এই ধরনের কার্যক্রম তাদের একাডেমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, আইন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা প্রদান করার জন্য এ ধরনের কোর্ট ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ নিয়মিতভাবে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন একাডেমিক কার্যক্রম, সেমিনার, মুট কোর্ট এবং কোর্ট ভিজিটের আয়োজন করে থাকে।
19/02/2026
|| আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে 'আইনের আঙিনায় বসন্ত উৎসব' পালিত ||
বসন্তের আগমনী বার্তাবাহী দক্ষিণা বাতাসের স্নিগ্ধ আবেশে গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে ‘আইনের আঙিনায় বসন্ত উৎসব’ শিরোনামে বসন্তবরণ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীত রেজিস্ট্রার মহোদয় লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ খালেদ বিন ইউসুফ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা আবু জাফর মোঃ সাদি (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ), আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যারের বক্তব্যের মাধ্যমে সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে এই অনুষ্ঠানে মধ্যাহ্ন পর্যন্ত প্রারম্ভিক পর্ব চলে। বক্তব্যে সম্মানীত কো-অর্ডিনেটর স্যার বসন্তের আগমনের এই সময়ে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রাণ-সঞ্চারনের বার্তা দেন। এসময়ে তিনি মানবপ্রেম, প্রকৃতিপ্রেম এবং দেশপ্রেমের মহাত্মের উপরে গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদেরকে ন্যায় ও যুক্তির আলোকে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে সম্মানীত রেজিস্ট্রার মহোদয় বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চার গুরুত্ব বর্ননা করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, একতা, নৈতিক চরিত্র ও বিশ্ববিদ্যালয়ের অখন্ডতাকে সমুন্নত রাখার জন্য অনুপ্রেরণা দেন।
বসন্তের এই আয়োজনে বালিশ বদল (পিলো পাসিং) এবং হাড়ীভাঙার মত ঘরোয়া খেলাধুলার এক আসর বসে যেখানে শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। এর পরে নামাজ ও মধ্যাহ্নভোজন বিরতি দিয়ে অপরাহ্ণ পর্যন্ত দুই পর্বের এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন একক ও দলীয় গান, নাচ, আবৃত্তি, নাটক ও র্যাম্প শো এর মত ললিতকলায় নিজেদের পারদর্শীতা দ্বারা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন। সবশেষে পুরষ্কার বিতরণী ও বিভাগের সম্মানীত কো-অর্ডিনেটর স্যারের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে গোধূলিলগ্নে এই উৎসবের সমাপ্তি ঘটে।
17/02/2026
শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং অবস্থানের সময় অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে আইডি কার্ড পরিধান করতে হবে।
আইডি কার্ড পরিধান ব্যতীত কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।