As-Suffah Foundation

As-Suffah Foundation

Share

দেশ, জাতি ও উম্মাহকে একটি স্বার্থক প্রজন্ম উপহার দেবার প্রত্যয়ে, আমাদের আদিগন্ত পথচলা।

জুমার দিন সমস্ত দিনের সর্দার

আবু লুবাবা রা.-এর হাদীসে উদ্ধৃত হয়েছে যে, নিশ্চয় জুমার দিন হল সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস। আবু হুরায়রা রা.-এর হাদীসেও উল্লিখিত হয়েছে যে, সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। বিষয়টি আরো একাধিক হাদীসে বিবৃত হয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আরেক হাদীসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السّاعَةُ إِلّا فِي يَوْمِ الْجُمُعَةِ.

সূর্য যে সব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে দাখেল করা হয়েছে। ঐ দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামতও সংঘটিত হবে এ দিনেই। -সহীহ মুসলিম, হাদীস ৮৫৪; মুসনাদে আহমাদ, হাদীস ৯৪০৯; জামে তিরমিযী, হাদীস ৪৮৮

আবু হুরায়রা রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

سَيِّدُ الْأَيّامِ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السّاعَةُ إِلّا يَوْمَ الْجُمُعَةِ.

(قال الحاكم: هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ.)

জুমার দিন হচ্ছে, সকল দিনের সর্দার। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাঁকে জান্নাতে দাখেল করা হয়েছে এবং এই দিনই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর জুমার দিনই সংঘটিত হবে কিয়ামত। -মুস্তাদরাকে হাকেম, হাদীস ১০২৬

মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী

হোল্ডিং ৮৭১,শান্তিবাগ,ক্যান্টনমেন্ট সংলগ্ন,তেরখাদিয়া কাঁচাবাজার, রাজশাহী
মোবাইল - ০১৭১৫৩১৯২৫৯,০১৭৫২২২৩৪৩৩ 31/05/2024

সম্মানিত দ্বীনি ভাই ও বোন!
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। মানুষের উপার্জন বাড়েনি। ফলে ভালো প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর সাধ আছে, কিন্তু সাধ্যে কুলায় না।

আমরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ ।
উম্মাহর দরদী উলামায়ে কেরামের পরামর্শে " স্বল্প খরচে সবার জন্য উন্নত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
আমাদের প্রতিষ্ঠানে আসুন। আপনার সন্তানের আসনটি আজই নিশ্চিত করুন।

জুমার দিন সমস্ত দিনের সর্দার আবু লুবাবা রা.-এর হাদীসে উদ্ধৃত হয়েছে যে, নিশ্চয় জুমার দিন হল সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস। আবু হুরায়রা রা.-এর হাদীসেও উল্লিখিত হয়েছে যে, সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। বিষয়টি আরো একাধিক হাদীসে বিবৃত হয়েছে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আরেক হাদীসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السّاعَةُ إِلّا فِي يَوْمِ الْجُمُعَةِ. সূর্য যে সব দিন উদিত হয় অর্থাৎ দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জুমার দিন। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে দাখেল করা হয়েছে। ঐ দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামতও সংঘটিত হবে এ দিনেই। -সহীহ মুসলিম, হাদীস ৮৫৪; মুসনাদে আহমাদ, হাদীস ৯৪০৯; জামে তিরমিযী, হাদীস ৪৮৮ আবু হুরায়রা রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- سَيِّدُ الْأَيّامِ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السّاعَةُ إِلّا يَوْمَ الْجُمُعَةِ. (قال الحاكم: هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ.) জুমার দিন হচ্ছে, সকল দিনের সর্দার। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাঁকে জান্নাতে দাখেল করা হয়েছে এবং এই দিনই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর জুমার দিনই সংঘটিত হবে কিয়ামত। -মুস্তাদরাকে হাকেম, হাদীস ১০২৬ মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী হোল্ডিং ৮৭১,শান্তিবাগ,ক্যান্টনমেন্ট সংলগ্ন,তেরখাদিয়া কাঁচাবাজার, রাজশাহী মোবাইল - ০১৭১৫৩১৯২৫৯,০১৭৫২২২৩৪৩৩

28/05/2024

কুরআন যেন হয় চোখের আলো, হৃদয়ের প্রদীপ।

"হিফজুল কুরআন" কুরআন মজীদের একটি গুরুত্বপূর্ণ হক। কুরআন মজীদ নিজে হিফজ করা, সন্তান-সন্ততিকে হিফজ করানো এবং সমাজে হিফজে কুরআনের ব্যবস্থা করা মুমিন বান্দার কর্তব্য।

মুসলিম ভাই ও বোনেরা!
কুরআনের প্রতিটি বাক্য কতই না উজ্জ্বল! কুরআনের প্রতিটি বাণী কতই না মধুর! আলোকিত কুরআন হৃদয়ে ধারণ করা কতই না সৌভাগ্যের বিষয়!
তাই আসুন না! আমরা কুরআনকে ধারণ করি আমাদের বুকে, আমাদের মুখে, আমাদের গোটা অস্তিত্বে।

28/05/2024

কুরআন যেন হয় চোখের আলো, হৃদয়ের প্রদীপ।

"হিফজুল কুরআন" কুরআন মজীদের একটি গুরুত্বপূর্ণ হক। কুরআন মজীদ নিজে হিফজ করা, সন্তান-সন্ততিকে হিফজ করানো এবং সমাজে হিফজে কুরআনের ব্যবস্থা করা মুমিন বান্দার কর্তব্য।

মুসলিম ভাই ও বোনেরা!
কুরআনের প্রতিটি বাক্য কতই না উজ্জ্বল! কুরআনের প্রতিটি বাণী কতই না মধুর! আলোকিত কুরআন হৃদয়ে ধারণ করা কতই না সৌভাগ্যের বিষয়!
তাই আসুন না! আমরা কুরআনকে ধারণ করি আমাদের বুকে, আমাদের মুখে, আমাদের গোটা অস্তিত্বে।

মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী

বিশেষ আকর্ষণ ‼️

আমরা মহান আল্লাহর শোকর আদায় পূর্বক অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সকল শিক্ষার্থীর
তেলাওয়াতের মানোন্নয়নে নিয়মিত মাশক করাচ্ছেন -
ক্বিরাতে সাব'আ এর উপর মুত্তাসিল সনদপ্রাপ্ত,
আন্তর্জাতিক মানসম্পন্ন সুদক্ষ নন্দিত প্রশিক্ষক
হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব দাঃবাঃ
কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

💠ভর্তি চলছে 💠ভর্তি চলছে 💠ভর্তি চলছে
সীমিত আসনে, আজই নিশ্চিত করুন আপনার সন্তানের জন্য তার উত্তম আসনটি।

যোগাযোগ করুন-
মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী
হোল্ডিং ৮৭১, ক্যান্টনমেন্ট সংলগ্ন, তেরখাদিয়া কাঁচা বাজার, রাজশাহী
মোবাইল- ০১৭১৫-৩১৯২৫৯,০১৭৫২-২২৩৪৩৩

24/05/2024

জুমার দিন এই উম্মতের প্রতি বিশেষ দান

আল্লাহ তাআলা পূর্বের জাতিবর্গকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমার জন্য বিশেষ একটি ইবাদত কর। কিন্তু তারা সেই শ্রেষ্ঠতর দিনটি নির্ণয় করতে ভুল করেছে। চিন্তা-ভাবনা করে ইহুদীরা আল্লাহর ইবাদতের জন্য শনিবারকে নির্বাচন করেছে আর নাসারারা নির্ধারণ করেছে রবিবারকে। অথচ সবচেয়ে সম্মানিত দিন হল জুমাবার। এ দিনের অনেক ফযীলত, অনেক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মেহেরবানী করে সে দিনটি উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

نَحْنُ الآخِرُونَ السّابِقُونَ يَوْمَ القِيَامَةِ، بَيْدَ أَنّهُمْ أُوتُوا الكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمّ هَذَا يَوْمُهُمُ الّذِي فُرِضَ عَلَيْهِمْ، فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللهُ، فَالنّاسُ لَنَا فِيهِ تَبَعٌ: اليَهُودُ غَدًا، وَالنّصَارَى بَعْدَ غَدٍ.

আমরা পরে আগমনকারীরাই কিয়ামতের দিন অগ্রগামী হব। তবে অন্যদেরকে (আসমানী) কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে। এই দিন (অর্থাৎ শ্রেষ্ঠতম একটি দিনে সকলে একত্র হয়ে বিশেষ ইবাদত করা) তাদের উপর ফরয করা হয়েছিল। কিন্তু তারা এতে মতবিরোধ করেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনটির পথ দেখিয়েছেন। সুতরাং এক্ষেত্রে মানুষ আমাদের অনুগামী। ইহুদীদের শ্রেষ্ঠ দিন জুমার পরের দিন শনিবার আর খ্রিস্টানদের শ্রেষ্ঠ দিন এর পরের দিন রবিবার। -সহীহ বুখারী, হাদীস ৮৭৬; সহীহ মুসলিম, হাদীস ৮৫৫

অর্থাৎ পৃথিবীতে আগমন করা ও আসমানী কিতাবের অধিকারী হওয়ার দিক থেকে আমার উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মত থেকে পিছিয়ে আছি। কিন্তু যে দিনটিতে বিশেষ ইবাদতের জন্য আল্লাহ তাআলা অন্যান্য জাতিকে নির্দেশ দিয়েছিলেন সে দিনটি নির্ধারণের ক্ষেত্রে আমরা সবার চেয়ে অগ্রগামী। শ্রেষ্ঠ ও ফযীলতপূর্ণ দিন নির্ধারণের ব্যাপারে যেমন আমরা সবার থেকে এগিয়ে আছি তেমনি কিয়ামতের দিন মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও জান্নাতে দাখেল হওয়ার ক্ষেত্রেও উম্মতে মুহাম্মদী হবে সকল উম্মত থেকে অগ্রগামী।

আরেক হাদীসে বিষয়টি এভাবে এসেছে- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

أَضَلّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السّبْتِ، وَكَانَ لِلنّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا، فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدّنْيَا، وَالْأَوّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ.

আল্লাহ তাআলা আমাদের আগের উম্মতকে জুমার (সপ্তাহের এক দিন জমা হয়ে ইবাদত করার) ব্যাপারে সঠিক দিনের পথ দেখাননি। ফলে ইহুদীদের জন্য হয়েছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হল রবিবার। এরপর আল্লাহ তাআলা আমাদের এনেছেন এবং জুমার জন্য সঠিক দিনের নির্দেশনা দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা (সম্মানিত দিন) নির্ধারণ করেছেন এভাবে- জুমাবার, শনিবার, রবিবার।

(শ্রেষ্ঠ দিবস নির্ধারণের ক্ষেত্রে যেমন অন্যান্যরা আমাদের অনুগামী) তেমনি কিয়ামতের দিনও তারা হবে আমাদের অনুসারী। আমরা দুনিয়ায় সবার শেষে আগমণকারী, কিন্তু কিয়ামতের দিন হব সবার থেকে অগ্রগামী। সেদিন আমাদের ফায়সালা করা হবে সকলের আগে।
-সহীহ মুসলিম, হাদীস ৮৫৬; সুনানে নাসাঈ, হাদীস ১৩৬৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১০৮৩

23/05/2024

আল্লাহওয়ালাদের সোহবত মানুষের জীবন বদলে দিতে পারে। তাঁদের নেক দুআ ও নেক নযর হতভাগাকেও করতে পারে ভাগ্যবান ও ধন্য।

তাই Madrasatus Suffah Al Arabiyah Rajshahi কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহী মজলিস ও দুআ মাহফিলে অংশগ্রহণ করতে ভুলবেন না!

23/05/2024

#মসজিদ থেকে হারিয়ে যাওয়া #মক্তবগুলো আবার ফিরিয়ে আনতে না পারলে,
টাইলস, এসি আর ঝাড়বাতিতে ঝকমকে এসব মসজিদ একদিন স্পেনের মসজিদের পথেই হাঁটবে!

-সংগৃহিত।

21/05/2024

সম্মানিত অভিভাবক/অভিভাবিকা!

মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহীতে আপনার প্রিয় সন্তানকে কেন ভর্তি করাবেন ?

সকল মাদরাসায় দ্বীন শেখানো হয়, ইলম শিখানো হয়। তবে "মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী" ইলম ও দ্বীন শিখানোর পাশাপাশি যুগের চাহিদা বুঝে বর্তমানের ইলমের প্রতিও গুরুত্বারোপ করে।
কারণ, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, ‘যে ব্যক্তি নিজ জামানার ইলম সম্পর্কে জ্ঞাত থাকবে না, সে মূর্খই থেকে যাবে।'
এ ছাড়াও "মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী-তে" নৈতিকতার বোধ, সঠিক আকিদার পাঠ, শুরু থেকেই অর্থসহ কুরআন-হাদিসের পাঠদানসহ ইত্যাদি প্রয়োজনীয় বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয়।

ফলে "মাদরাসাতুস সুফ্ফাহ আল আরাবিয়্যাহ রাজশাহী"-তে অধ্যয়নরত শিক্ষার্থীরা আরবীর পাশাপাশি ইংরেজি, গণিত ও বাংলায় সমানভাবে দক্ষ হয়ে গড়ে উঠছে। প্রতিদিন তারা পরস্পরে আরবী ও ইংরেজিতে কথা বলছে। সমাধান করছে ক্লাস ৫ - ১২ এর জটিল সব গণিত। আলহামদুলিল্লাহ

আল্লাহ এই ছাত্রদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন, আরো মেহনত করার তৌফিক দান করুন, যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে তাদের কবুল করুন। দোয়া চাই আপনাদের নিকট।
আপনার সন্তানের আসনটি আজই নিশ্চিত করুন।

আপনার সন্তান কেমন আলেম হবে, নির্ভর করছে আপনার একটি সিদ্ধান্তের উপরে!

-----------

Contact us: 01715319259,01752223433
Email : [email protected]

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Terokhardia College Para
Rajshahi