13/03/2026
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে রুসান পরিবারের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি।
স্থান: সোনারগাঁও রয়েল রিসোর্ট
তারিখ: ১৩/৩/২৬
RUSAN is a volunteer organization based on the students of Narayanganj in Rajshahi University.
13/03/2026
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে রুসান পরিবারের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি।
স্থান: সোনারগাঁও রয়েল রিসোর্ট
তারিখ: ১৩/৩/২৬
09/03/2026
রুসান নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬–২০২৭ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের নেতৃত্ব, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টায় রুসানের অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল। সবার জন্য শুভকামনা।
08/11/2025
আসসালামু আলাইকুম ✨
Rajshahi University Students Association of Narayanganj - RUSAN -এর বহুল প্রতীক্ষিত
🎓 “নবীনবরণ,প্রবীণ বিদায় ও বার্ষিক বনভোজন – ২০২৫” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
🗓️ তারিখ: ২৮ নভেম্বর ২০২৫ (রোজ: শুক্রবার )
📍 স্থান: বধ্যভুমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
🕒 সময়: সকাল ১০টা থেকে শুরু
🎊 অনুষ্ঠানে থাকছে:
১️⃣ নবীনবরণ।
২⃣ প্রবীণ বিদায়।
৩️⃣ বিভিন্ন খেলাধুলা।
৪️⃣ সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫️⃣ রুসান সম্পর্কে বিস্তারিত আলোচনা।
৬️⃣ র্যাফেল ড্র ও পুরস্কার।
বি:দ্র:( নবীনদের জন্য গিফট থাকবে)
💰 রেজিস্ট্রেশন ফি:
নবীন (২০২৪-২৫): ২০০/-
রেগুলার (২০২০-২১ সেশন থেকে ২০২৩-২৪): ২৫০/-
-----------
🗓️ রেজিস্ট্রেশনের সময়সীমা:
📍 অনলাইন/অফলাইন : ৮–২২ নভেম্বর ২০২৫
------------
💳 পেমেন্ট মেথড:
বিকাশ/নগদ নম্বর: 01852950942
রেজিষ্ট্রেশন লিংক:https://forms.gle/8S5pzjiA2vxnAkzB6
আয়োজনে : রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট'স এসোসিয়েশন অফ নারায়ণগঞ্জ (রুসান)।
13/09/2025
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ-এর উদ্যোগে নবীনদের সাথে আলোচনা সভা ও পরিচিত সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় আপনাদের সক্রিয় উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করেছে।
রুসান পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছে।
আপনাদের এই আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা হয়ে থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে জানাই সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ ও কুরবানির মহিমায় ভাস্বর এই দিনটি আমাদের শিক্ষা দেয় আত্মশুদ্ধি, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের গুরুত্ব। আসুন, আমরা সকলে মিলেমিশে এই মহিমান্বিত উৎসবের দিনটিকে ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের বন্ধনে উদযাপন করি।
"ঈদ মোবারক!"
শুভেচ্ছান্তে,
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ
30/03/2025
🌙 ঈদ মোবারক! ✨
প্রিয় নারায়ণগঞ্জবাসী,
পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান) পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ।
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসুন, এই আনন্দ ভাগাভাগি করি পরিবার, প্রিয়জন ও সমাজের সকল মানুষের সঙ্গে। মহান আল্লাহ আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন—এই কামনাই করি।
"ঈদের আনন্দ হোক সর্বজনীন, মানবতার সেবায় এগিয়ে আসুক প্রতিটি হৃদয়।
21/02/2025
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
"একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের গৌরব, আমাদের অহংকার।"
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
বাংলা ভাষার জন্য সালাম, রফিক, বরকত, জব্বারসহ অসংখ্য বীর সন্তানের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি গড়ে দিয়েছে। তাঁদের এই আত্মদানের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
আসুন, বাংলা ভাষার সঠিক চর্চা করি, মাতৃভাষার মর্যাদা অটুট রাখি।
#শ্রদ্ধাঞ্জলি #শহীদ_দিবস #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #একুশে_ফেব্রুয়ারি
আসসালামু আলাইকুম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় গৌরবের প্রতীক এবং ভাষার অধিকার রক্ষার জন্য আত্মাহুতি দেওয়া বীর শহীদদের স্মৃতিচারণের দিন। এই দিনটিতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সালাম, রফিক, বরকত, জব্বারসহ সব ভাষা শহীদকে, যাদের আত্মত্যাগ আমাদের বাংলা ভাষার স্বাধীনতা এনে দিয়েছে।
আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী ২১শে ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
আসুন, আমরা সকলে একত্রে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমাদের কর্তব্য স্মরণ করি।
ধন্যবাদান্তে,
মোঃ এমদাদ হক
সভাপতি
রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান)
(সময় ও স্থান আগামীকাল জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।)
08/02/2025
রুসান কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর সকল সদস্যবৃন্দকে অভিনন্দন ।
এই কমিটির প্রত্যেক পরিশ্রমী সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে রুসানের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এই আশা ব্যক্ত করছি।
03/02/2025
রাবি নারায়ণগঞ্জ ছাত্র সমিতির নেতৃত্বে এমদাদ ও শাকুর - Progoti24.com রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি স্টুড.....
01/02/2025
আসসালামু আলাইকুম ।
আজ ১ই ফেব্রুয়ারি রোজ শনিবার , রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান) এর ২০২৫-২৬ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে রুসানের সাবেক সাধারণ সম্পাদক (২০২২-২৩) আবুল কালাম আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এমদাদ হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকুর হোসেন ইমরান
সহ-সভাপতি মো: শাহাদাত হোসেন, সৈয়দ ইকরামুল হাসান এবং কেফায়েত উল্লাহ আরাফাত
যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী,শাদিদুল হক মারজান এবং সাব্বির হোসেন মোল্লাহ
সাংগঠনিক সম্পাদক জোনায়েদ মিয়া
কোষাধ্যক্ষ ফুজায়েল হোসেন
উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ নতুন কমিটির দায়িত্ব বুঝিয়ে দেন এবং রুসানের মঙ্গল কামনা করেন। সেই সাথে রুসানের অগ্রযাত্রায় সবাইকে পাশে থাকার আশা ব্যক্ত করেন।