26/01/2026
মানুষের মধ্যে খাদ্য নিয়ে কিছু ট্যাবু, মিথ প্রচলিত আছে। এরমধ্যে অন্যতম হলো আনারস ও দুধ। আমরা শোনে আসতেছি একসঙ্গে খেলে মৃত্যু অবধারিত। আসলে কি তাই? বিজ্ঞান কি বলে এ ব্যাপারে? দুধ একটি আদর্শ খাবার। এতে থাকে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট। আর আনারসে থাকে প্রচুর ভিটামিন সি। পাশাপাশি আরও থাকে ক্যালসিয়াম, পটাশিয়ামও ফসফরাস। কিন্তু দুধ ও আনারসের মিথস্কিয়ায় আসলে কি হয়? দুটি জিনিস হতে পারে-
১.দুধ পরিণত হতে পারে দধিতে অথবা
২. দুধ খেতে তেতো লাগতে পারে।
কারণ আনারসে থাকে ব্রোমেলাইন। যা এক ধরনের এনজাইম। এনজাইমের প্রভাবে প্লোটিন ভেঙ্গে যায়, ফলে আনারসের সঙ্গে দুধ মেশালে একটু তেতো লাগে। তবে আনারস যদি গরম করে দুধের সঙ্গে মেশানো হয় তাহলে, আর তোতো লাগবে না। দুধ ও আনারস মিশিয়ে খেলে অবশ্য পেট ব্যাথা হতে পারে। কারণ আনারসে থাকে প্রচুর আঁশ। এ কারণে এসিডিটির সমস্যা হতে পারে। কিন্তু এর সঙ্গে দুধের কোন সম্পর্ক নাই। শুধু আনারস খেলেই পেটে ব্যথা হতে পারে। তাই আনারসও দুধ তিন ঘন্টা বিরতি দিয়ে খাওয়াই ভালো। নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই।