Rajoir Girls High School

Rajoir Girls High School No bad comments, otherwise you are ban.

01/01/2023

Happy New Year 2023 ❤️🥳

18/09/2021

🤣🤣🤣

01/07/2021

লকডাউন এর সময় সবাই সরকারি নির্দেশনা মেনে চলুন । 🙏🙏

31/03/2021

আমাদের ❤️ রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ❤️ শিক্ষক বুলবুল হাওলাদারের মেয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় ❤️ ইশরাত ইসলাম লামিয়াকে ❤️ বিদ্যালয় এর পক্ষ হতে অনেক অনেক শুভকামনা প্রার্থনা। ❤️
😍❤️

Erokom ekta haat je meyer upor nai, sei bojhe BABA-MA na thakar kosto. valo thakuk sei sob BABB'r sontangulo jar BABA na...
21/06/2020

Erokom ekta haat je meyer upor nai, sei bojhe BABA-MA na thakar kosto. valo thakuk sei sob BABB'r sontangulo jar BABA nai. HFD.

21/04/2020

"সতর্কীকরণ"
সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে পুঁজি করে কতিপয় দুস্কৃতকারী পি পি ই পরিধান করে পুলিশ/ চিকিৎসক এর মিথ্যা পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি/ দস্যুতা/ চুরি সংগঠন করার চেষ্টা করছে। রাজৈর থানা এলাকায় যদি কেউ আপনাদের বাড়ী/বাসায় গিয়ে পুলিশ/ডাক্তার/স্বাস্থ্যকর্মী/স্বেচ্ছাসেবী/
প্রশাসনের লোক পরিচয় দিয়ে দিনে/রাতে দরজা খোলার জন্য অথবা চিকিৎসা সেবা প্রদানের কথা বলে তাহলে উক্ত ব্যক্তির সঠিক পরিচয় না জেনে দরজা না খোলার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে ০১৭৯২-৫৬০৮৮২/ ০১৭১৩-৩৭৩৫৮৬ নম্বরে কল করুন।
অনুরোধক্রমে
খোন্দকার শওকত জাহান
অফিসার ইনচার্জ
রাজৈর থানা, রাজৈর, মাদারীপুর
Collected.

10/04/2020

আমরা Covid-19 এর # 3rd_Stage এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??
3rd Stage মানে কার কিভাবে কোত্থেকে কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তা আর খোজ পাত্তা পাওয়া সম্ভব না।
এখন কি কি করতে হবে??? Check list
1) #বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।
2) যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, # ডায়াবেটিস এর রোগী, প্রেসার এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা, কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
3) এক্কেবারে বিশেষ দরকারে সুস্থ সবল যুবক/যুবতী যদি বের হতেই হয় তবে কম করে average 3 মিটার # দুরত্ব ( range 1.5 থেকে 5 মিটার) বজায় রাখতেই হবে যেকোনো বাইরের জানা/অজানা লোকের সাথে। ভীর / লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই উঠেনা।
4) ব্যাবহার করতে হবে যদি বাজার করার সময় 3 মিটার (কম করে 1.5 মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পরে আর N-95 / N-99 / P-95 mask ব্যাবহার করতে হবে যদি হাস্পাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে / 3 মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে mask না ব্যবহার করলেও চলবে।
5) #বাজারে থাকা কালীন / বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না Dettol, Savlon ইত্যাদি hand-wash / সাবান দিয়ে 1 মিনিট ভালোভাবে ঘষে # হাত_ধোয়া না হচ্ছে।
6) হাতধোয়া শেষ হলে বাজারে ব্যবহৃত # জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে 1/2 ঘন্টা ভিজিয়ে তারপর ধুতে হবে + # গোসল করতে হবে।
7) ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী / # সন্দেহজনক কেউ না থাকলে mask ব্যবহার এর প্রয়োজন নেই।
# গরম_চা , গরম কফি, # গরম_পানি 1/2 ঘন্টা অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনেহলে গরম পানি+ লবন অথবা Betadine জাতীয়
# gargle ব্যবহার করা দরকার।
9) ভাল ভাবে ধুয়ে # ভিটামিন - C যুক্ত ফল বেশী খেলে ভাল।ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। # বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।
10) ঘরের ভিতরে # ঝাড়ু_দেয়া_যাবেনা । বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই # ধুলো উড়তে দেয়া যাবে না।
11) বাজারে / বাইরে ব্যবহৃত # জুতা ঘরের বাইরেই রাখতে হবে।
12) বাইরের যেকোনো ব্যাক্তি কেই covid-19 +ve রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে # সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)
13) খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে # সরাসরি_না_বলুন । কোনো খরব জানতে online এ জানুন।
14) # শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।
15)দয়া করে কোনো # খাবার_অপচয় বা নষ্ট করবেন নাহ।বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো প্রোপার ইউটিলাইজ করার চেষ্টা করুন।
15) # ঠান্ডা খাবার / পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।
16) # ঘর থেকে # একদম না বের হওয়া হল best way.
বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যাথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি জাতীয় সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালা/কোয়াকদের কাছ থেকে দেয়া কোনো ঔষধ সেবন করবেন না(কারন তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনেই এন্টিবায়োটিক /ব্যাথার ঔষধ থাকে যা কিনা খেলে এখন হিতে বিপরীত হতে পারে)।
উপরে উল্লেখিত সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করুন।
# Stay_Home
(Copied)

03/04/2020

#তিন মাস পরের ঘটনা এমন হতে পারে , এখনই জানিয়ে দিলাম।
প্রস্তুত হন সবাই....!!
লকডাউনের আজ বিরানব্বই দিন হোল। বিগত বাইশ দিন ফ্ল্যাটের বাইরে পা রাখিনি। গতকাল থেকে পেটে কিছু পড়েনি। শুধু বাচ্চাটার জন্য একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম, নুন দিয়ে মেখে ওর মা খাইয়ে দিয়েছে। জানালা দিয়ে তাকালে বাইরে শ্মশানের নিস্তব্ধতা। রাস্তায় স্তুপাকৃতি জঞ্জাল। সাফাই করার লোক নেই। সপ্তাহে একদিন আসে। ওদের বস্তিতে অধিকাংশই করোনা আক্রান্ত। শুনছি অনেক জায়গায় রাস্তায় পড়ে আছে মৃতদেহ, সৎকার কে করবে। সরকারি গাড়ি মাঝে মাঝে এসে তুলে নিয়ে জ্বালিয়ে দিয়ে আসছে সরকারি হাসপাতাল গুলোতে পিলপিল করছে রুগী। টিভিতে আজকাল মাঝেমধ্যেই পুরোনো খবর দেখায়। সাংবাদিক অমিল। খবর দেবে কে? আমাদের সোসাইটির ছত্রিশটা পরিবারের মধ্যে আমাদের নিয়ে বারোটি পরিবার এখনো টিকে আছি। বাকিরা সরকারি হাসপাতালে বন্দী, অথবা শ্মশানে ছাই হয়ে উড়ে গেছে। সারাদিনে দু'ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি। পাম্প চালানোর সিকিউরিটি নেই। নিজেদেরই গিয়ে চালাতে হচ্ছে। বস্তিগুলো খাঁ খাঁ করছে। ওরাই প্রথমদিকে সবচেয়ে বেশি রাস্তায় বেরোত। ওখান থেকেই করোনার আউটব্রেক শুরু হয়। তারপর যা ভাবা গিয়েছিল, তার চেয়েও বহুগুণ বেশী হারে ছড়িয়েছে covid-19। সারা দেশে এক চিত্র। দেশের জনসংখ্যার চল্লিশ শতাংশ আক্রান্ত। মৃত্যু কোটি ছাড়িয়েছে, সরকারি পরিসংখ্যান এই। সরকার যতদিন পেরেছে হাসপাতালে ভরেছে, এখন বলছে বাড়িতেই থাকতে। কোনও ওষুধ নেই। রোজকার ওষুধগুলোও আর পাচ্ছি না। করোনায় না মরলেও সুগার, প্রেশারে মরছে লোকজন। দেশে হাহাকার পরিস্থিতি। সরকার হাল ছেড়ে দিয়েছে। বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলে বলছে প্রচন্ড ঘন বসতিপূর্ণ এলাকায় লোকজন সাবধানতা অবলম্বন করলে এই আউটব্রেক হোত না। তারা নিয়মিত জমায়েত, আড্ডা সব কিছু করে গেছে সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে। যার ফল এই মহামারী। মে' মাসের এই অসহ্য গরমে দিনে দু'ঘন্টা বিদ্যুৎ। ইন্টারনেট পরিষেবা খুবই খারাপ। অত্যন্ত স্লো চলছে নেট। সবচেয়ে মুশকিল হোল মানুষ এখন পেটের টানে মরিয়া হয়ে উঠে বাইরে বেরিয়ে পড়তে চাইছে। অধিকাংশ দোকানদারই করোনা আক্রান্ত হওয়ায় দোকানও খুলছে না। সরকারের সদিচ্ছার অভাব নেই, কিন্তু যে লোকগুলো কাজ করবে তারাও আক্রান্ত। কাদের নিয়ে লড়বে সরকার? সবই এখন অদৃষ্টের হাতে। লোকজন যদি প্রথমেই খেলার ছলে না নিয়ে গৃহবন্দিত্বকে গুরুত্ব দিতো তাহলে আজ দেশের এই হাল হোত না। পুরো পরিকাঠামো শেষ হয়ে গেছে। কবে যে দেশ ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা আদৌ পারবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন এখন।
*** *ওপরের সব ঘটনাই কাল্পনিক। কিন্তু যদি এই দিন দেখতে না চান, তবে এখন সবাই সরকারি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলুন।*
#সাবধানে_থাকেন
#নিরাপদে_থাকেন

স্কুল সম্পর্কে দুইটা লাইন বলে যান । খারাপ কোন মন্তব্য করবেন না তাহলে অবশ্যই আপনাকে বের করে দেওয়া হবে।
09/12/2019

স্কুল সম্পর্কে দুইটা লাইন বলে যান ।

খারাপ কোন মন্তব্য করবেন না তাহলে অবশ্যই আপনাকে বের করে দেওয়া হবে।

 #কিশোর_আলোর অনুষ্ঠান সম্পন্ন করাটা বেশি গুরুত্ববহ  নাকি একজন শিক্ষার্থীর জীবন বেশি গুরুত্বপূর্ণ? আজকে ঢাকা রেসিডেন্সিয়া...
02/11/2019

#কিশোর_আলোর অনুষ্ঠান সম্পন্ন করাটা বেশি গুরুত্ববহ নাকি একজন শিক্ষার্থীর জীবন বেশি গুরুত্বপূর্ণ?
আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর আয়োজনে কি-আনন্দের সাংস্কৃতিক প্রোগ্রাম ছিলো, সেখানে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিন্তু আয়োজকরা অনুষ্ঠান পন্ড হওয়ার ভয়ে এবং অনুষ্ঠান যাতে আনন্দের সাথে শেষ করতে পারে সেজন্য আবরারের মৃত্যুর সংবাদ কাউকে জানায়নি এমনকি তাকে সময়মতো হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বিকেলের দিকে আর তারা জানিয়েছে রাত সাড়ে ১১টার দিকে সবাইকে!

স্কুলের বাচ্চাদের মগজ ধোলাই বা অন্যকোনো ব্যবসায়ীক ধান্দাতেই হোক না কেন আপনাদের ম্যাগাজিনের জন্য এতো বড় অনুষ্ঠান করবেন কিন্তু সেখানে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারবেন না এটা লজ্জাজনক।

২০১৭ ও ২০১৮সালেো কি-আনন্দের এই অনুষ্ঠানটা নিয়ে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীদের নানা ক্ষোভ এবং অভিযোগ ছিলো। এসব ব্যববসায়ীক ধান্ধাপূর্ণ কাজ কর্ম বাদ দিয়ে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্ববহ। জনাব আনিসুল হকের মতো ব্যক্তির কাছ থেকে এইরকম কাজ প্রত্যাশা করাটা লজ্জাকর। আবরারের জীবন ফিরিয়ে দিতে পারবেন আপনি?

!

Abrar Fahad এর মৃত্যুতে RGHS এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে 😭😭
08/10/2019

Abrar Fahad এর মৃত্যুতে RGHS এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে 😭😭

Address

Rajoir, Madaripur
Rajoir

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajoir Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category