Shaheed Sudarshan Govt. High School

Shaheed Sudarshan Govt. High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaheed Sudarshan Govt. High School, High School, Tengra bazar, Rajnagar.

21/05/2020

৩১ মে এসএসসি ও সমমান পররীক্ষার ফল প্রকাশ করা হবে।

👉এবার রেজাল্ট কোন কেন্দ্রে বা স্কুলে পাঠানো হবে না।

👉রেজাল্ট পেতে সকলকে প্রি রেজিষ্ট্রেসন করে রাখতে হবে।

👉প্রি রেজিষ্ট্রেসন করার শেষ সময় : ফল প্রকাশের ২৪ ঘন্টা আগে পর্যন্ত।

👉প্রি রেজিষ্ট্রেসন করতে : SSC বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল আর 2020 লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে।

01/09/2017

Eid Mubarak

10/05/2017

পলিটেকনিকের ভর্তির নোটিশ
পাবলিশ হয়েছে....
~ ভর্তি শুরু: ০৯-৫-১৭ থেকে ৩১-৫-১৭
পর্যন্ত।
~ ফলপ্রকাশ: ০৬-৬-১৭
~ ক্লাস শুরু: ০১-৮-১৭
ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে আবেদন
ফি জমা ও ভর্তি পরীক্ষার ফি বাবদ
১৫০.০০ (একশত পঞ্চাশ ) টাকা টেলিটক
প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222
নম্বরে SMS করে জমা দিতে হবে।
অতঃপর কারিগরি শিক্ষা
অধিদপ্তরের ওয়েব সাইট- www.
techedu.gov.bd এর Home page হতে Online
Admission (First Shift) button এ click করে
application form open করে যথাযথভাবে
পূরণ করতে হবে । বাংলাদেশ উন্মুক্ত
বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি
উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর
পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট
সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন
ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র
ডাকযোগে/অফিস চলাকালীন অত্র
অধিদপ্তরে জমা দিতে হবে।
সংরক্ষিত কোটার আবেদন কারীগণ
অন লাইনে আবেদন করার পরে
আবেদনের প্রিন্ট আউট কপি ও অনুচ্ছেদ
৫.৪ এ বর্ণিত সকল কাগজ -/০৬/২০১৭
তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি
অফিস চলাকালীন সময়ে অত্র
অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে
হবে। অন্যখায় তার কোটা বিবেচিত
হবে না। ভর্তির ফরম পূরনের
বিস্তারিত নিয়মাবলী কারিগরি
শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে
পাওয়া যাবে।
২. ফি জমা দেয়ার পদ্ধতিঃ
টেলিটকের Prepaid মোবাইল ফোনের
মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে DTE
লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের
নামের প্রথম তিনটি অক্ষর লিখে,
স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার
রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস এস
সি পাশের সন লিখে, স্পেস দিয়ে এস
এস সির রেজিষ্ট্রেশন নম্বর লিখে
১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে
হবেঃ
উদাহরণঃ DTE ###YYYYYYZZZZRRRR
RR
এখানে ### এর জায়গায়
আবেদনকারীর নিজের বোর্ডের নাম
লিখতে হবে, ঢাকা বোর্ডের
ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে
(SYL), বরিশালের ক্ষেত্রে (BAR),
চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা
এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর
ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে
(JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ),
মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD),
কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY
এর জায়গায় আবেদনকারীর নিজের এস
এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর
জায়গায় এস এস সি পাশের সন এবং
RRRRRR এর জায়গায় এস এস সি
পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর লিখতে
হবে।
SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য
হলে ফিরতি SMS –এ একটি PIN ,
প্রার্থীর নাম, পিতার নাম এবং
পরীক্ষার ফি হিসেবে ১৫০/- (একশত
পঞ্চাশ) টাকা কেটে রাখার সম্মতি
চেয়ে ফিরতি SMS দেওয়া হবে।
প্রার্থীকে তার নাম, পিতার নাম
ইত্যাদি তথ্যাদি মনোযোগের সাথে
দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে
সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য
নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS
পাঠাতে হবে ।
উদাহরণঃ DTE YESPINYour mobile number
PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে
উক্ত টেলিটকের prepaid মোবাইল
থেকে পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত
পঞ্চাশ) টাকা কেটে রাখা হবে
এবং প্রার্থীকে একটি Money Receipt
Number সহ ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে, Money Receipt Number টি
নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে
এবং Money Receipt Number টি পাওয়ার
পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে
হবে। Money Receipt Number ছাড়া
কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা
যাবে না।
আবেদন ফরম পূরণের ধাপঃকারিগরি
শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট-
www.techedu.gov.bd এর Home page হতে
Online Admission (First Shift) button এ click
করে application form open করতে হবে ।
Screen এ প্রদর্শীত application form এর
চাহিদা মোতাবেক তথ্যাদি
লিপিবদ্ধ/নির্বাচন, entry/selection
(প্রযোজ্য ক্ষেত্রে) করতে হবে ।
Application form পূরণ শেষে Submit button
এ ক্লিক করে ফিরতি message এর print
out নিতে হবে । উক্ত print out এ প্রদত্ত
Track number ভর্তির রোল নং হিসেবে
বিবেচিত হবে । কোন কারণে Track
number সহ ফিরতি message print out
নিতে ব্যর্থ্ হলে পুনরায় একই ভাবে
application form পুরণের চেষ্টা করতে
হবে।ভর্তির ফরম পূরণের বিস্তারিত
তথ্যাদি ওয়েবসাইট হতে print out
নেয়া যাবে।
৩.একজন প্রার্থী যেসব শিক্ষা
প্রতিষ্ঠানে যে টেকনোলজিতে
ভর্তি হতে ইচ্ছুক তাহা প্রতিষ্ঠান–
টেকনোলজি ভিত্তিক পছন্দের
ক্রমানুসারে নির্বাচন করতে হবে ।
উদাহরণঃ ঢাকা-সিভিল, কুমিল্লা-
সিভিল, ঢাকা-ইলেকট্রিক্যাল
এভাবে সর্বোচ্চ দশটি অপশন নির্বাচন
করা যাবে।
৪. একজন প্রার্থী আবেদনপত্র পুরনের
জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে
কেবলমাত্র একবার সংশোধনের সুযোগ
পাবে ।
৫. মেধা, কোটা ও আবেদনপত্রে প্রদত্ত
পছন্দের ক্রমানুসারে ইনষ্টিটিউট-
টেকনোলজী ভিত্তিক ছাত্র-ছাত্রী
ভর্তি করা হবে।
৬. আবেদনের সময় পাসপোর্ট আকারের
রঙ্গীন ছবি দিতে হবে।
৭. আবেদন ফরম button এ click করলে
তিনটি অপশন প্রদর্শিত হবে New
Application, Update submitted formএবং View
submitted form
৮. আবেদনকারী নতুন হলে New
Application button এ click করবে।
৯. টাইপ Money Receipt Number, SSC
Registration Number তারপর Verify Button এ
Click করতে হবে। [ যদি আবেদনকারী
জিপিএ ৩.৫ অথবা এর বেশি এবং
সাধারণ গনিত অথবা উচ্চতর গনিত এ
জিপি ৩ এর বেশি হয় তাহলে
আবেদনকারীর বিস্তারিত তথ্য নীচে
প্রদর্শিত হবে।]
১০. বাধ্যতামূলক ফিল্ডগুলো (*) অবশ্যই
পূরন করতে হবে ।
১১. আবেদনকারী যদি একাধিক
কোটাভূক্ত হয় তাহলে একাধিক
কোটা Select করতে পারবেন।
১২. সকল তথ্য সঠিক হওয়া সত্ত্বেও
আবেদন করতে অক্ষম হলে হেল্প লাইন
এর প্রর্দশিত ই-মেইলে যোগাযোগ
করতে পারবেন।
১৩. আবেদনকারী সর্বোচ্চ দশটি Institute
এর দশটি Department চয়েস করতে
পারবেন।
১৪. আবেদনকারী একটি Institute এর
মধ্যে দশটি Department অথবা একটি
Institute এর কয়েকটি Department অথবা
ভিন্ন Institute এর ভিন্ন Department চয়েস
করতে পারবেন।
১৫. আবেদনকারী Choice 1 Radio Button এ
Click করলে Institute এর নাম আসবে ,
Institute Select করলে এই Institute এর
Department প্রদর্শিত হবে, চয়েস
অনুযায়ী Department select করবেন এবং
Save Choice Button এ অবশ্যই Click করবেন।
Similarly Choice 2 Radio button click করে
ভিন্ন চয়েস করতে পারবেন।
১৬. আবেদনকারী চয়েস শেষ হয়ে
গেলে Submit Button এ Click করতে হবে ।
তারপর Feedback form প্রদর্শিত হবে ।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে
আবেদনকারী Save Button এ Click
করবেন।
১৭. আবেদনকারীকে অবশ্যই Track
Number টা নোট করে রাখতে হবে,
কারণ এই Track Number টা পরবর্তীতে
Result এ ব্যাবহার করতে হবে।
১৮. ফরম Submit করার পর আবেদনকারী
যদি তথ্য আপডেট করতে চান, তাহলে
আবেদন ফরম থেকে Update Submitted form
এ click করতে হবে এবং Track Number
দিয়ে আবেদনকারী শুধু মাত্র একবার
তথ্য আপডেট করতে পারবেন।
১৯. ছবির সর্বোচ্চ সাইজ ১৫০ kb এবং
সর্বোচ্চ প্রস্থ, উচ্চতা যথাক্রমে ৩০০,
৩৬০ হতে হবে।
২০. মুক্তিযোদ্ধা সনদপত্র অবশ্যই jpg
ফরমেটে হতে হবে। সনদপত্রের scan
copy অবশ্যই 120kb এর মধ্যে হতে হবে।

08/05/2017

২০১৭ সালে সরকারি পপলিটেকনিক সমূহে ভর্তি সংক্রান্ত তথ্যাবলিঃ
# ভর্তিরযোগ্যতা :
২০১৭, ২০১৬, ২০১৫সনে এস.এস.সি/ সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি ৩.০০ সহ নুন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে ।
মেধাতালিকা প্রণয়নের ভিত্তি
(ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত মোট গ্রেড পয়েন্ট (জিপি) এর ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
(খ) সমান গ্রেড পয়েন্ট (জিপি) পাওয়া প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত / জীব বিজ্ঞান, এ প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।
(গ) ”খ ” অনুচ্ছেদের আলোকে প্রার্থী নির্বাচন করা সম্ভব না হলে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ বিজ্ঞান বা রসায়নে প্রাপ্ত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।
ভর্তির বিশেষ নীতিমালা:
১. ভর্তির জন্য মেধা ও কোটা ভিত্তিক মোট আসন সংখ্যার সমসংখ্যক একটি মূল তালিকা এবং একটি অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে।
২. মূল তালিকা থেকে ভর্তির জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আসন সংখ্যা পূরণ না হলে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের তাদের মেধা ও পছন্দের ক্রমানুসারে অটো মাইগ্রেশন (প্রতিষ্ঠান-টেকনোলজি) শেষে শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে সময়সূচী অনুযায়ী কোটা ও মেধার ক্রমানুসারে ভর্তি করা হবে।
৩. সংরক্ষিত কোটাঃ মহিলা-২০%, এসএসসি(ভোকেশনাল)-১৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের –ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটিতে ৪টি করে ও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে ২টি করে, মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের প্রতি টেকনোলজিতে প্রতি গ্রুপে ২টি করে, প্রতিবন্ধী ৫% এবং শিক্ষা মন্ত্রণালয় এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/­কর্মচারীর সন্তানদের জন্য ২% আসনে মেধা ও আবেদন ফরমে বর্ণিত পছন্দের ভিত্তিতে কোটা সংরক্ষণ করে ভর্তি করা হবে। এসএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীদের ট্রেড কোর্সে প্রাপ্ত নম্বরের ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে এবং তাদেরকে ৫% সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।
৪. কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঃ (ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র, (খ) মুক্তিযোদ্ধার সন্তানদের/
সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র, (গ) শিক্ষা মন্ত্রণালয়, এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/­কর্মচারীর সন্তানদের সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত সনদ এবং (ঘ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনকারীর Track Number সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে অত্র অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হেব না। ট্রেড কোর্সধারী শিক্ষার্থীদের ট্রেড সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হবে। সংরক্ষিত আসন কোটা ভিত্তিক পূরণের পর কোন আসন শূণ্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।
৫. ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ ক্লাস শুরুর ০৭(সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করতঃ উক্ত শূণ্য আসনে পরবর্তী ০৭(সাত) কার্যদিবসের মধ্যে নির্বাচিত ও ভর্তিচ্ছুকদের তালিকা হতে মেধার ক্রমানুসারে পূরণ করা হবে।
৬. ড্রপ আউট বিবেচনা করে প্রত্যেক টেকনোলজির জন্য নির্দিষ্ট আসন সংখ্যার সর্বাধিক ২০% অতিরিক্ত ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।
৭. ভর্তির বিস্তারিত চূড়ান্ত ব্যাখ্যা প্রদানের ক্ষমতা কারিগরি শিক্ষা অধিদপ্তর সংরক্ষণ করে

07/05/2017

█▒▒কলেজে ভর্তি প্রক্রিয়া▒▒█
২০১৭ কলেজ ভর্তির নীতিমালা ও কোন কলেজে কত পয়েন্টে ?২০১৭ একাদশ শ্রেণীতে SMS ও অনলাইনে ভর্তির নিয়ম?
বাংলাদেশের সকল কলেজের EIIN নাম্বার?

২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/সমমান প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণী বা এইচএসসিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ মে ২০১৭ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা বা ফলাফল প্রকাশ হবে ৫ জুন।
বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো মোবাইলে এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার ১০টি কলেজে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, প্রার্থীর একইসঙ্গে ১০টি কলেজের মেধাক্রম প্রকাশ করা হবে।
→২০১৭ সালে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের নিয়ম:
SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-
→CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সন কোটার নাম
এরপর মেসেজটি send করতে হবে
16222 নাম্বারে ।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456
2017 D B FQ
→এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
→SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
→DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
→123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
→2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
→D- শিফটের নামের প্রথম অক্ষর
→B-ভার্সন এর প্রথম অক্ষর
→FQ- মুক্তিযোদ্ধা কোটা)।

05/05/2017

SSC ReScrutiny Process also known as “Khata Challenge” process. All students did not get their expecting result. That’s why, there is a chance to re-check their result. Students can send SMS from only from Teletalk prepaid mobile by this way.

SMS Method:

Go to your mobile message option and type-

RSC1ST 3 LETTER OF BOARDROLLSUBJECT CODE

For an example: RSC DHA 1234 101 & send to 16222

There will charge TK 125 for each subject or part.

In the return SMS, candidates will get a PIN number and noticing amount of fee providing. Then send another SMS and type-

RSCYESPINany contact number & send it to 16222

For an example: RSC YES 47483875 01######XX

04/05/2017

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পূনঃনিরীক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য, ফলাফল পূনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০৫-০৫-২০১৭ তারিখ থেকে ১১-০৫-২০১৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

26/04/2017

২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২৫ এপ্রিল মঙ্গলবার তিনি একথা জানান।

10/04/2017

সিলেটে আগে থেকেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। এখন নতুন করে সুনামগঞ্জে নির্মিত হচ্ছে মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জেও মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ করছে সরকার। কিন্তু বিভাগের অপর জেলা মৌলভীবাজার উন্নয়ন থেকে বঞ্চিত। সবাই পেলে মৌলভীবাজার বাসি মেডিকেল কলেজ - বিশ্ববিদ্যালয় পাবেনা কেন? করুণা নয়, আমরাও চাই ন্যায্য অধিকার। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে মৌলভীবাজারে চাই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। সরকারের উন্নয়নের মহাসড়কে মৌলভীবাজারকেও সঙ্গী করা হউক।

SM Suhel Ahmed

20/03/2017

*** জরুরী ঘোষনা***

সম্মানিত জাতীয় পরিচয়পত্রধারীগনের সদয় অবগতির জন্য যানাচ্ছি যে জেলা সদরে শীঘ্রই স্মার্ট আইডি কার্ড বিতরন করা হবে।তাই কারো কোন ভুল থাকলে সংশোধন করুন।যদিও সংশোধন একটি চলমান পক্রিয়া।
আগামী ২৪শে মার্চ-২০১৭ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করুন।প্রতিটি আবেদন ফি ২৩০ টাকা।
জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে:- ১।এস সি সনদ পত্র।
২।স্বামী/স্ত্রীর নাম সংযোজনের ক্ষত্রে:-নিকাহনামাসহ উভয়ের আইডির কপি।
৩। নামের বানান সংশোধনের ক্ষেত্রে-বাংলা বানানের ক্ষেত্রে:-বাংলা সনদপত্র যথা এসএসসি সনদ;বাংলা জন্ম নিবন্ধন এবং ইংরেজী সংশোধনের ক্ষেত্রে ইংরেজী এসএসসি সনদ;বা জন্ম নিবন্ধন সনদ।
৪।ছবি পরিবর্তনের ক্ষেত্রে:-ছবিসহ নাগরিক সনদপত্র।
৫।স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে- পাসপোটের কপি।
৬।মা/বাবার নাম সংশোধনের ক্ষত্রে:-এসএসসি সনদসহ মা ও বাবার আইডির কপি(যাদের শিক্ষা নাই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদ)।
**আরো উল্লেখ্য যে কেউ কেউ নাম পরিবর্তন করতে চান।নাম পরিবর্তন একটি জটিল বিষয়।সাধারনত নাম পরিবর্তন হয়না। তাই শুদ্ধ স্মাট জাতীয় পরিচয়পত্রের জন্য জরুরী ভিত্তিতে সংশধনের জন্য আবেদন করুন।

09/03/2017
05/03/2017

I.C.T তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উওর দেওয়া হল যা আপনার আজীবন কাজে লাগবে..
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
Collected

Address

Tengra Bazar
Rajnagar
3240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Sudarshan Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category