Engineer's Diary, SUST

Engineer's Diary, SUST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer's Diary, SUST, School, University Avenue, Sylhet, Rajnagar.

05/06/2026

Another chapter for Bangladesh in global robotics. After UIU’s URC 2026 run, MIST MAVIROV heads to Canada for the MATE ROV World Championship 2026 🇧🇩🌊
We are proud to announce that MIST Mavirov, the underwater robotics team from the Military Institute of Science and Technology (MIST), Bangladesh, will compete in the 2026 MATE ROV World Championship in Newfoundland & Labrador, Canada, starting June 23, 2026.

We are proud to announce that MIST Mavirov, the underwater robotics team from the Military Institute of Science and Technology (MIST), Bangladesh, will compete in the 2026 MATE ROV World Championship in Newfoundland & Labrador, Canada, starting June 23, 2026.

17/05/2026

DUET বাংলাদেশের এমন একটা বিশ্ববিদ্যালয় যেটা টিকে আছে শতভাগ কোটার উপরে।
সারাবিশ্বে বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা হলো ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা। অর্থাৎ এইচএসসি বা A level সম্পন্ন করা।
ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত Physics, Chemistry and Mathematics এর Highly Theoretical পড়াশোনা।
কিন্তু DUET-ই বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে HSC/A Level (Science) পাস করাদেরকে বাদ দিয়ে কেবল ডিপ্লোমাধারীদেরকে 100% কোটার ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
আপনি SSC তে Arts/Commerce পড়লেও ডিপ্লোমা নিয়ে ডুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন কেবল ১০০% ডিপ্লোমা কোটার মাধ্যমে।
ডুয়েটই দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানকার ছাত্ররা, গ্র্যাজুয়েটরা Sub Assistant Engineer পোস্টে Engineering Graduate-দেরকে আবেদন করতে দেওয়ার বিরোধিতা করে। কারণ আবেদন করলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে!
গাজীপুরে ৪ টা বিশ্ববিদ্যালয় আছে। এই চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাংকিং তৈরি করলেও দেখা যাবে ডুয়েট উল্টো দিক থেকে প্রথম হচ্ছে! এর কারণ ডুয়েটিয়ানদের কোটা প্রথা।
এবার ডুয়েটিয়ানরা নতুন এক প্রকার কোটা প্রথা চেয়ে আন্দোলন করছে। ডুয়েটের Vice Chancellor বুয়েট, রুয়েট, সাস্টের কোনো টিচার হতে পারবে না। পারবে কেবল ডুয়েট টিচার!
এই রকম অদ্ভুত কোটা প্রথা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এমনকি খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঢাবির টিচার নন এমন অনেকেই উপাচার্য হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।
ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য SUST এর IPE বিভাগের শিক্ষক। SUST বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ডুয়েটের চাইতে অন্তত শতগুণে এগিয়ে রয়েছে SUST.
সেই হিসেবে ডুয়েটের ছেলেপেলে SUST IPE বিভাগ থেকে নিযুক্ত ভিসির বিরুদ্ধে যেই অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই।
সরকারের উচিত আন্দোলনকারীদেরকে চিহ্নিত করে এদের সঙ্গে প্রাক্তন ও বর্তমান নিষিদ্ধ সংগঠনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করা।
©Jamil

17/05/2026

গাজীপুরে ডুয়েটে
শিবিরের গন্ডগোলের নেপথ্যে কি????
-------------------------------------------------------
ভিসি কে বা কোথা থেকে এলো, এটি আন্দোলনের মূল কারণ নয়। এটি একটি আইওয়াশ। মূল কারণটি বিশাল অর্থনৈতিক গেইম।
ডুয়েটে হাসিনার আমলে গৃহীত ৮০০কোটি টাকার একটি প্রকল্পকে ইন্টেরিমের সময় জাশিরা ৬০০ কোটি টাকা বৃদ্ধি করিয়ে ১৪০০কোটি টাকায় স্হির করে।
নতুন ভিসি যোগদান করলে তাদের সেট করা ভিসি এবং প্রশাসন সরে যাবে। ফলে এই সোনার হরিণ প্রকল্প তাদের হাতছাড়া হয়ে যাবে,
ডুয়েটে ৪ দিন যাবৎ জাশিদের আন্দোলন, হামলা ও আক্রমণের এটাই মূল কারণ।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ ইকবাল। কিন্তু নিয়োগের প...
17/05/2026

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ ইকবাল। কিন্তু নিয়োগের পর থেকেই তার নিয়োগ ঠেকাতে ডুয়েটের নির্দিষ্ট এক গোষ্ঠী ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

এখন জানা যাক কে এই ড. মোহাম্মদ ইকবাল?

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক, সাবেক বিভাগীয় প্রধান এবং প্রকৌশল অনুষদের সাবেক ডিন। প্রায় ৩০ বছরের শিক্ষকতা ও একাডেমিক প্রশাসনের অভিজ্ঞতা রয়েছে তার। ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শাবিপ্রবির একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায়—পুরো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভদ্র, শান্ত ও মার্জিত শিক্ষকদের তালিকা করলে ইকবাল স্যার নিঃসন্দেহে সেখানে শীর্ষে থাকবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়, আর সেই বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ইকবাল। আজ থেকে প্রায় ২৫ বছর আগেই তিনি এই বিভাগকে নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন “ভার্চুয়াল রিয়েলিটি” শব্দটাই শোনেনি, সেই সময় এই প্রযুক্তির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। বর্তমানে Meta যে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ও VR হেডসেট নিয়ে কাজ করছে, সেই ক্ষেত্রেই দীর্ঘদিন আগে গবেষণা করেছিলেন অধ্যাপক ইকবাল।

তার পরিবারও শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সম্মানিত। তার বাবা অধ্যাপক মোহাম্মদ শাজাহান ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অন্যতম জনপ্রিয় উপাচার্য। তিনি বুয়েটের ৬ষ্ঠ উপাচার্য ছিলেন এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

©SUST Insiders

[ Stay with us t.me/EngineersDiary
টুইটার x.com/engineersdiaryb/
Whatsapp.com/channel/0029VakK29K3mFYBl5ycGV0U
ইন্সটাগ্রাম instagram.com/engineersdiarybd
Page 2: facebook.com/100050173343459
ফেসবুক গ্রুপ: facebook.com/groups/campusconnect3/ ]

16/05/2026
আমাদের সাস্টের আইপিই বিভাগের প্রিয় শিক্ষক ইকবাল স্যার ডুয়েটের ভিসি হয়েছেন—এটা আমাদের জন্য অনেক আনন্দ আর গর্বের খবর।স্...
16/05/2026

আমাদের সাস্টের আইপিই বিভাগের প্রিয় শিক্ষক ইকবাল স্যার ডুয়েটের ভিসি হয়েছেন—এটা আমাদের জন্য অনেক আনন্দ আর গর্বের খবর।
স্যার সবসময়ই খুব শিক্ষার্থী-বান্ধব ও সহায়ক একজন মানুষ। মানুষের সাথে খুব আন্তরিকভাবে মিশেন, আর শিক্ষক হিসেবেও সবসময় অনুপ্রেরণা ছিলেন। আল্লাহর রহমতে তাঁর হাত ধরে ডুয়েট আরও অনেক দূর এগিয়ে যাবে—এই বিশ্বাস রাখি।

এই খুশির মুহূর্তে স্যার সম্পর্কে কিছু তথ্য সবার সাথে শেয়ার না করে পারলাম না।

প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল স্যার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের একজন সম্মানিত অধ্যাপক। গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার “Best Research Paper” পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বর্তমানে Ergonomics Society of Bangladesh-এর সভাপতি এবং Board of Accreditation for Engineering and Technical Education (BAETE)-এর সদস্য, যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB)-এর অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
তিনি যুক্তরাষ্ট্রের Texas A & M University, College Station-এ গবেষক হিসেবে কাজ করেছেন। এছাড়া ভারত থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বুয়েট থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং আয়ারল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর ইকবাল শাবিপ্রবির IPE বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক। তিনি দীর্ঘ ১৩ বছর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি School of Applied Sciences and Technology-এর ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট, Ethics Board-এর পরিচালক এবং দুইবার Shahjalal University Club-এর সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘদিন অত্যন্ত সফলতার সঙ্গে শাবিপ্রবির আইপিই বিভাগে শিক্ষকতা করেছেন। তাঁর সহধর্মিণী প্রফেসর সালমা আক্তার শাবিপ্রবির Chemical Engineering and Polymer Science (CEP) বিভাগের একজন অধ্যাপক।
উল্লেখ্য, তাঁর পিতা প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান ছিলেন বুয়েটের সাবেক উপাচার্য এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সাবেক সভাপতি। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

- খালিকুজ্জামান রিজন

14/12/2025

৩ দফা দাবীর যৌক্তিকতা ও এর পেছনের ইতিহাস।
প্রকৌশল খাতে মেধাবীদের পদায়নের জন্য দ্রুত এই দাবীগুলো মেনে নেয়া হোক।

https://engineerdiary.com/recommendations-for-engineering-sector-improvement/

20/11/2025

উপ-সহকারী প্রকৌশলি পোস্টে চাকরি করে নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোই মুলত তাদের খায়েশ!

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় বক্তারা প্রকৌশল খাতে অনিয়মের বিরুদ্ধে মতামত তুলে ধরেন।

https://engineersdiarybd.com/recommendations-for-engineering-sector-improvement

10/11/2025

ডিপ্লোমা সিন্ডিকেট কর্তৃক প্রকৌশল সেক্টর ধ্বংসের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ মিছিলঃ কমিটির প্রতিবেদন প্রকাশের দাবী

Read To know https://engineersdiarybd.com/recommendations-for-engineering-sector-improvement

09/11/2025

ডিপ্লোমা সিন্ডিকেট দেশের প্রকৌশল খাত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেঃ ৩ দফা দাবীর প্রেক্ষিতে গঠিত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবীতে বুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

Read to Know https://engineersdiarybd.com/recommendations-for-engineering-sector-improvement

Address

University Avenue, Sylhet
Rajnagar
3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer's Diary, SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category