পবিত্র কুরবানী বিষয়ক তালীমি মজলিশ (৯ম দিন)
নসীহতে: সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম।
পবিত্র কুরবানীর তাৎপর্য, মাসয়ালা-মাসায়েল ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বিশেষ সাহরীকালীন তালীমি মজলিশ।
Rajarbag Shareef Official
If you are seeking Hidayat, if you are craving to know the glory and beauty of Islam and learn the sa
পবিত্র কুরবানী বিষয়ক তালীমি মজলিশ (৬ষ্ঠ দিন)
নসীহতে: সাইয়্যিদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম।
পবিত্র কুরবানীর তাৎপর্য, মাসয়ালা-মাসায়েল ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে বিশেষ সাহরীকালীন তালীমি মজলিশ।
18/05/2026
সরাসরি শ্রবণ করতে সাথেই থাকুন....
আজ রাত ২:৪৫ মিনিটে।।
11/03/2026
যাকাত না দিলে কি কি ক্ষতি হয় আসুন জেনে নেই।
১) মাল-সম্পদ বিনষ্ট হয়।
যাকাত বন্ধ করলে যমীনে পানিতে মাল-সম্পদ নষ্ট হয়। হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- ফারুকে আ’যম আলাইহিস সালাম বর্ণনা করেন-
قَالَ حَضْرَتْ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "مَا تَلَفَ مَالٌ فِـىْ بَرٍّ وَلَا بَحْرٍ اِلَّا بِحَبْسِ الزَّكَاةِ". (رواه الطبرانى فى الـمعجم الأوسط)
“নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, স্থলে এবং পানিতে যেখানেই কোন সম্পদ ধ্বংস হয়, তা হয় কেবল যাকাত আদায় না করার কারণে।” (পবিত্র তবারানী শরীফ)
যাকাত মিশ্রিত করলে সমস্ত মাল-সম্পদ ধ্বংস হয়ে যায়: “উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বলেন,
عَنْ اُمُّ الْـمُؤْمِنِيْنَ حَضْرَتْ عَائِشَةَ صِدِّيْقَ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ سَـمِعْتُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ مَا خَالَطَتِ الزَّكٰوةُ مَالًا قَطُّ اِلَّا أهَلَكَتْهُ.
অর্থ : আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, যে মালে যাকাত মিশবে নিশ্চয়ই তাকে ধ্বংস করে দিবে। (বুখারী শরীফ)
20/02/2026
🌹এক নজরে উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ’ হযরত যাহরা আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক-
🌷সম্মানিত নাম মুবারক: সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম
🌷যেভাবে সম্বোধন করতে হবে: সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ’ যাহরা আলাইহাস সালাম
🌷বিলাদত শরীফ: সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের প্রায় ৩ বছর পূর্বে পবিত্র ২০শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ।
🌷নিসবাতুল আযীমাহ শরীফ: ২য় হিজরীর পবিত্র ২রা যিলহজ্ব শরীফ, ইছনাইনিল ‘আযীম শরীফ।
🌷বিছাল শরীফ: ১১ হিজরীর পবিত্র ৩রা রমাদ্বান শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ।
🌷দুনিয়াবী হায়াত মুবারক: ২৬ বছর ২ মাস ১৩ দিন।
🌷পবিত্র রওজা শরীফ: পবিত্র মদিনা শরীফ।
🕋ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম উনার সবচেয়ে বড়সম্মানিত পরিচয় মুবারক হচ্ছেন, তিনি হলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আবনা’ (ছেলে) আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আবনা’ (ছেলে) আলাইহিমুস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন ‘আউওয়াল’ তথা প্রথম। তাই উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম বলা হয়। সুবহানাল্লাহ!
🌷উনার সম্মানিত পরিচিতি মুবারক তুলে ধরা হলো,
🌹সম্মানিত ইসম বা নাম মুবারক: সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম।
🌹সম্মানিত লক্বব মুবারক: ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আউওয়ালু আওলাদি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, আল মুবাশ্শির, আল আর্বারু, আল আজওয়াদ, আন নূরুল আউওয়াল এছাড়াও আরো অসংখ্য-অগণিত সম্মানিত লক্বব মুবারক রয়েছেন। সুবহানাল্লাহ!
🌹যেই সম্মানিত লক্বব মুবারক-এ সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন: ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
🕋মহাসম্মানিত আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
🕋মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম: উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
🕋মহাসম্মানিত দাদাজান আলাইহিস সালাম: আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
🕋মহাসম্মানিতা দাদীজান আলাইহাস সালাম: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ: আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারক প্রকাশ পাওয়ার প্রায় সাড়ে ১২ বছর পূর্বে ২রা রমাদ্বান শরীফ ইয়াওমুছ ছুলাছা’ শরীফ সকালে। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সম্মানিত স্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ। সুবহানাল্লাহ!
🌹সম্মানিত অবস্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম: মহাসম্মানিত চার ভাই আলাইহিমুস সালাম এবংমহাসম্মানিতা চার বোন আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ!
🌹সম্মানিত ভাই উনাদের মধ্যে উনার সম্মানিত অবস্থান মুবারক: আউওয়াল তথা প্রথম। তাই উনাকে ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউওয়াল আলাইহিস সালাম বলা হয়। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে উনার সম্মানিত অবস্থান মুবারক: প্রথম। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ: আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারক প্রকাশ পাওয়ার প্রায় ১০ বছর ৮ মাস পূর্বে ২রা রজবুল হারাম শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ ভোর রাত্রে। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করার সম্মানিত স্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ। সুবহানাল্লাহ!
🌹দুনিয়ার যমীনে সম্মানিত অবস্থান মুবারক: পূর্ণ ২২ মাস। আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে তিনিই সর্বাধিক সময় দুনিয়ার যমীনে অবস্থান মুবারক করেন। সুবহানাল্লাহ!
🌹মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফ: সম্মানিত মক্কা শরীফ। সুবহানাল্লাহ!
03/02/2026
পবিত্র শবে বরাত শরীফ উপলক্ষে বিশেষ আয়োজন দেখতে ভিজিট করুন : https://sm40.com/post/332011_%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0_%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4
23/12/2025
আজ মহাসম্মানীত ৩ রজবুল হারাম শরীফ। । ঈদে বিলাদতে সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম ওসাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খমিসাহ আলাইহাস সালাম
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, **সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ**, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, **সাইয়্যিদাতুনা হযরত সাইয়্যিদাতুল উমাম আল খ¦মিসাহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন**, মহাসম্মানিত ও মহাপবিত্র ৩রা রজবুল হারাম শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল আযীম শরীফ) সকালে। সুবহানাল্লাহ!
মালিকা খমীসা
মালিকা খমীসা, সমুদয় শুকরিয়া
নসীব উজ্বালা, আসেন শাফিয়া ॥ঐ
মোদের রয় সকল সিজদা
মামদূহ শানে হোক সর্বদা
দিয়েছেন খুলে মাগফিরাত
কবুলিয়তের নিয়ে বরাত
আজ দিলেন নব হাদিয়া ॥
যাহরায়ী ভূষণে নব মেহমান
আউয়াল নূরে নূর হাসান
খুশির বানে মোরা উতলা
সলাত-সালাম সবে ভেঁজিয়া ॥ ঐ
সব শাহী আয়োজন আজ
নব মেহমান তরে দারাজ
বাগিচার সব ফুল বিভোর
ছেড়ে দিয়ে সকল আলেয়া ॥ঐ
আজ আঁধারি ঘনঘটা তাড়ায়
নব আফতাব দেখ উদয়
নূরে মামদূহ ও আম্মাজী
পাক আহালী গুলে ছোঁয়া ॥ ঐ
তাবাসসুমে সুষমা পাক হুজরা
বিকিরণ দেখো কায়িনা পুরা
ঈদ শুধু ঈদ পেয়ে মুঈনা
নাজে প্রশান্ত মোর হিয়া ॥ঐ
সুবহ-শাম সবে করি মহরত
তাসাউরে কভু চাইনা ফুরসত
দিলরুবা তিনি ইনামে বিস্তর
আনজাম সদা নাজাতী খেয়া ॥ঐ
21/12/2025
**পবিত্র লাইলাতুর রগাইব শরীফ (১লা রজবুল হারাম শরীফ)
رغائب (রগায়িব) শব্দ মুবারকটি رغيب উনার বহুবচন। যার অর্থ কাঙ্খিত বিষয়, প্রচুর দান। (মিছবাহুল লুগাত-২৯৮)
পারিভাষিক বা ব্যবহারিক অর্থে- আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মুবারক রাত্রিতে উনার সম্মানিত আম্মা আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ পবিত্র নূর মুবারক হিসেবে কুদরতীভাবে তাশরীফ মুবারক নিয়েছেন সেই মুবারক রাতকে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ বলা হয়।**
দু’আ মুবারক: اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
অর্থ : ‘হে আল্লাহ পাক! আপনি সম্মানীত রজবুল হারাম মাস ও পবিত্র শা’বান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে মহাসম্মানীত রামাদ্বান শরীফ মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছার তাওফীক্ব দান করুন। (বায়হাকি শরীফ, শুআবুল ঈমান, হাদিস শরীফ : ৩৫৩৪)
দোয়া কবুল: : ৫ রাত : সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِـىْ خَـمْسِ لَيَالٍ اَوَّلُ لَيْلَةٍ مّنْ رَجَبَ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْلَةُ الْقَدْرِ الْـمُبَارَكَةِ وَلَيْلَتَا الْعِيْدَيْنِ
অর্থ : “নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে। (১) রজব মাসের প্রথম রাতে, (২) শবে বরাতের রাতে, (৩) ক্বদরের রাতে, (৪) ঈদুল ফিতরের রাতে, (৫) ঈদুল আযহার রাতে।” (মা ছাবাতা বিসসুন্নাহ, আমালুল ইয়াত্তমি ওয়াল লাইলাতি)
হযরত আবু রসূলিনা আলাইহিস সালাম-বিলাদত শরীফ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত হিজরত মুবারক উনার প্রায় ৭৮ বছর ৮ মাস ১০ দিন পূর্বে ২রা রজবুল হারাম শরীফ লাইলাতুস সাবত্ শরীফ সম্মানিত মক্কা শরীফ উনার সম্মানিত কুরাইশ বংশ উনার হাশিমী গোত্রে মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।” সুবহানাল্লাহ!
হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম-বিলাদত শরীফ: তিনি আনুষ্ঠানিক নবুওয়ত প্রকাশের ৫৯ বছর পূর্বে, হিজরতের ৭২ বছর পূর্বে, ঈসায়ী ৫৫২ সন মুতাবিক শামসী পূর্ব ৮১ সনে পবিত্র মদীনা শরীফ উনার নাযযার গোত্রের বনী যুহরায় সাইয়্যিদুশ শুহূর পবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার ৫ই তারিখ পবিত্র জুময়াহ শরীফ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
পবিত্র নিসবতে আযীম মুবারক: আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম এবং উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত হাবীবাতুল্লাহ আলাইহাস সালাম উনাদের সম্মানিত নিসবতে আযীম শরীফ দিবস, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের ৮ মাস ১২ দিন পূর্বে, ১ রজবুল হারাম শরীফ লাইলাতুল জুম‘য়াহ। সুবহানাল্লাহ! তখন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার বয়স মুবারক ছিলেন ২৪ বছর ১১ মাস ২৯ দিন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক ছিলেন ১৮ বছর ৩ মাস ২৫ দিন। সুবহানাল্লাহ!
সম্মানিত মোহরানা মুবারক: সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নিসবতে আযীম শরীফ উনার সম্মানিত মোহরানা মুবারক ছিলো নগদ এক উকিয়া স্বর্ণ ও এক উকিয়া রৌপ্য। সুবহানাল্লাহ!
সম্মানিত ওলীমা মুবারক: সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন সমস্ত কুরাইশ সম্প্রদায় উনাদের সাইয়্যিদ। তিনি তো জিন-ইনসানকে খাওয়াতেনই; শুধু তাই নয়, বরং বন্যপশু-পাখীদেরকেও খাদ্য খাওয়াতেন। সুবহানাল্লাহ! তাই তিনি সকলের মাঝে‘মুত্ব‘ইমুল ইন্সি ওয়াল ওয়াহ্শি ওয়াত ত্বইর’ তথা মানুষ, বন্য পশু ও পাখীদেরকে খাদ্যদানকারী এই সম্মানিত লক্বব মুবারক-এ পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ! কিতাবের এক বর্ণনায় দেখা যায় যে, তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ওলীমা মুবারক উপলক্ষে একশত উট, একশত গরু, একশত বকরী জবাই করে প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করেছেন এবং সম্মানিত মক্কা শরীফ ও তৎসংলগ্ন এলাকার সবাইকে দাওয়াত করে মেহমানদারী মুবারক করেছেন। এই সম্মানিত মেহমানদারী মুবারক চারদিন পর্যন্ত চলেছে। সুবহানাল্লাহ!
খুতবা মুবারক: সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত সুন্নতী তারতীব মুবারক অনুযায়ী প্রথমে মহান আল্লাহ পাক উনার প্রশংসা ও ছানা-ছিফত মুবারক করেন।
তারপর সকলের উদ্দেশ্যে সম্মানিত নছীহত মুবারক করেন। এভাবে সাইয়্যিদুনা খাজা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি উনার সংক্ষিপ্ত নছীহত মুবারক শেষ করেন। তারপর সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া মুনাজাত পরিচালনা করেন।
সর্বশ্রেষ্ঠ রাত: ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি: হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব, “বারাহীনুল ক্বতইয়াহ ফী মাওলিদী খাইরিল বারীয়াহ” নামক কিতাবে বিষয়টি উল্লেখ করেছেন, এ মুবারক রাত্রির ফযীলত বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে হাম্বলী মাযহাবের সম্মানিত ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি যখন ফতওয়া করলেন, ‘পবিত্র লাইলাতুর রগায়িব’ শরীফ উনার ফাযায়িল-ফযীলত, মর্যাদা-মর্তবা হচ্ছে লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাত অর্থাৎ পবিত্র লাইলাতুল ক্বদর, পবিত্র লাইলাতুল বরাতসহ অন্যান্য সমস্ত ফযীলতপূর্ণ রাত্রি অপেক্ষা লক্ষ-কোটিগুণ বেশি। (সুবহানাল্লাহ!)
তখন সমসাময়িক ইমাম ও ফক্বীহগণ উনার নিকট জানতে চাইলেন, হে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি! লাইলাতুল ক্বদর এবং লাইলাতুল বরাত উনাদের ফযীলত সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন। কিন্তু ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত সম্পর্কে কোথাও বর্ণনা করা হয়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে ফতওয়া দিলেন যে, পবিত্র ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত উক্ত ফযীলতপূর্ণ রাত্রিগুলো অপেক্ষাও বেশি?
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি জবাবে বলেন, আপনারা কি জানেন-লাইলাতুর রগাইব কি?
পবিত্র লাইলাতুল ক্বদর ও পবিত্র লাইলাতুল বরাত উনাদের ফযীলত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বর্ণিত হয়েছে সত্যিই; কিন্তু লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাতসহ অন্যান্য সমস্ত ফযীলতপূর্ণ রাত্রির সৃষ্টি হয়েছে পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার উসীলায়। অর্থাৎ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ না হলে ‘লাইলাতুল ক্বদর, লাইলাতুল বরাতসহ’ ফযীলতপূর্ণ কোনো রাত্রির সৃষ্টিই হতো না। এ কারণেই উক্ত রাত মুবারক উনার ফযীলত সমস্ত ফযীলতপূর্ণ রাত্রির চেয়ে লক্ষ-কোটিগুণ বেশি। সুবহানাল্লাহ!
বিশেষ ওয়াকেয়া: জান্নাতে মেহমানদারি: ১৪৪০ হিজরী: ১লা রজবুল হারাম শরীফ যদি বড় করে করা হয় তাহলে জান্নাতে মেহমানদরীর ব্যবস্থা করা হবে। ২২ জুমাদ্বাল উলা ১২ পদের করা হয়েছিলা, ১ লা রজবুল হারাম ১৩ পদের খাবারের ব্যবস্থা করা হয়।
**আজ দুআ কবুলের বিশেষ রাত। বাদ ইশা সরাসরি দরবার শরীফে এসে মুনাজাত শরীফে অংশগ্রহণ করুন অথবা al-hikmah.net ভিজিট করুন।**
২২ জুমাদাল উলা মুবারক হো ।
ঈদ মুবারক ! ঈদ মুবারক !! ঈদ মুবারক !!!
সুমহান পুত ও পবিত্র ২২ শে জুমাদাল উলা শরীফ
ঈদে নিসবাতুল আযীম শরীফ ,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের নুরুদ দরাজাত মুবারকে জানাই লক্ষ কোটি বেশুমার ছলাত ও সালাম ।
মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফে অনুষ্ঠিত -বিশেষ আয়োজন-
সুন্নতি সামগ্রী পেতে যোগাযোগ করুন-Sunnati
📍স্থান- রাজারবাগ দরবার শরীফ ,ঢাকা-১২১৭( মাদরাসা ভবন)
যোগাযোগ করুন- 01727752543(whatsapp)
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Dhaka
Rajarbag
1217