Learning World

Learning World Welcome to the world of Learning. "Exploring Boundless Knowledge, One Discovery at a Time!"

07/03/2026

অদৃশ্য স্বপ্নের স্থাপত্য (The Architecture of Invisible Dreams)

একটু পড়ুন পরিবর্তন আসবে -১. এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন    চেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।    ...
04/09/2024

একটু পড়ুন পরিবর্তন আসবে -
১. এক সময় বিল গেটস একটি ব্যাংক থেকে কিছু লোন
চেয়েছিলেন।কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি।
সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন।

২. ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে
দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী
ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন
এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন,
''আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত''।

৩. আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না।
একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই
লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।

৪. আজ কেউ আপনাকে ঠকিয়েছে?
কোন ব্যাপার না।
একদিন সে-ই আপসোস করে বলবে,
আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।

৫. আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে?
ব্যাপার না। একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই
আপনার কাছে আসবে।

৬. আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে?
ব্যাপার না। এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি
চিরকাল অপমান, লাথি, গুঁতা, বাঁশ এবং ক্রাশ ইত্যাদি
খেয়েই যাবেন।

৭. কে কী করছে, কী ভাবছে- সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে
এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা
দৃষ্টান্ত হতে পারবেন।

৮. জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না।
জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়,
মেনে নিতে হয়।

৯. সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ
বুজে কাজ করে যেতে হয়।

১০. একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা
যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে
জীবন বাঁচিয়েছেন।

ব্রেইনে শুধু একটি কথা গেঁথে রাখুনঃ
"সময় এখন আপনার
পক্ষে না।
একদিন সময় আপনার হবে।।"

ইসতিয়াক ইসলাম
ট্রেইনার ও পাবলিক স্পিকার

আবার উঠে দাঁড়াবো আমরা, নতুন সূর্যের আলোয়! এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। অনেকে হারিয়েছি, অনেকে ক্ষতিগ্র...
26/07/2024

আবার উঠে দাঁড়াবো আমরা, নতুন সূর্যের আলোয়!

এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। অনেকে হারিয়েছি, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু হতাশার অন্ধকারে বসে থাকার সময় এখন নয়। আমাদের সামনে নতুন এক সূর্য উদয় হতে চলেছে। আবার উঠে দাঁড়াবো আমরা, নতুন জীবনের আশায়, নতুন স্বপ্নের বীজ বপন করবো।

আসুন, আমরা সবাই এক হয়ে নতুন করে শুরু করি। আমাদের দেশের ভবিষ্যত আমাদের হাতে।

09/07/2024

সফলতা আসছে না?
হাল ছেড়ে দিওনা!
মনে রেখ, কাজটা যদি সহজ হতো তাহলে তা সবাই করতো।

ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। আপনাদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
17/06/2024

ঈদের মহিমা সকলের জীবনে ফিরিয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি। আপনাদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদ মোবারক।

16/06/2024
কাজের ক্ষেত্রে আপনি যে সব কৌশল অনুসরণ করে গঠনমূলক মনোভাবের অধিকারি হতে পারেন-১) কোন প্রকার হতাশাকে প্রশ্রয় দিবেন না।২) অ...
17/05/2024

কাজের ক্ষেত্রে আপনি যে সব কৌশল অনুসরণ করে গঠনমূলক মনোভাবের অধিকারি হতে পারেন-

১) কোন প্রকার হতাশাকে প্রশ্রয় দিবেন না।

২) অন্য কারো হতাশাজনক, নেতিবাচক, গুজব, এবং বিভ্রান্তিমূলক কথায় কান দিবেন না।

৩) এইরকম মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন যারা কথাবার্তায় উগ্র, কর্কশ আর যারা অপরের ভালো-মন্দের প্রতি শ্রদ্ধাশীল নয়।

৪) যারা আপনার মতামতকে প্রাধান্য দেয় না, তাদের এড়িয়ে চলুন।

৫) সবসময় হাশি-খুশি থাকতে চেষ্ঠা করুন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

৬) গঠনমূলক মনোভাব থাকলেই যে আপনি সবসময় জিতে যাবেন অথবা সাফল্য পাবেন, সেই রকম নয়। সুতরাং, হতাশ হওয়া চলবে না।

৭) নিজের ভুলের দায়িত্ব নিন এবং ভুল থেকে শিক্ষা নিন।

৮) অপরের ভুলে উপহাস না করে, তাদের ভুল থেকেও শিক্ষা নিন।

৯) সহমর্মি হন, অপরের দুঃখ-সুখ ভাগাভাগি করে নিন।

১০) সবার যৌক্তিক মতামতকে প্রাধান্য দিন, সবাইকে তাদের প্রাপ্য সন্মান দিন।

১১) ধন্যবাদ এবং দুঃখিত এই শব্দগুলো প্রতিদিন ব্যবহার করুন।

১২) সর্বোপরি, অন্যের প্রশংসা করুন।

ইসতিয়াক ইসলাম।
কর্পোরেট ট্রেইনার

পাবলিক স্পিকার

বাংলাদেশের কর্পোরেট ট্রেইনিং জগতের জীবন্ত কিংবদন্তি, মর্ডান ট্রেইনিং এর জনক, বাংলাদেশের সেরা লিডারশীপ ট্রেইনার এবং আমার ...
01/05/2024

বাংলাদেশের কর্পোরেট ট্রেইনিং জগতের জীবন্ত কিংবদন্তি, মর্ডান ট্রেইনিং এর জনক, বাংলাদেশের সেরা লিডারশীপ ট্রেইনার এবং আমার মেন্টর কাজি এম আহমেদ স্যারের আজ জন্মদিন।

অনুপ্রেনার গল্প-একদিন একটা মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার কথা বলেছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে এই...
27/03/2024

অনুপ্রেনার গল্প-
একদিন একটা মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার কথা বলেছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে এই পরিস্হিতিতে মোকাবেলা করতে হবে, লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হয়ে যায়।
মেয়েটির বাবা পেশায় ছিলেন একজন রন্ধনশিল্পী।তিনি মেয়ের হতাশার কথা শুনে মেয়েকে রান্না ঘরে ডেকে আনলেন। তারপর তিনটি বড় পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র তিনটিতে বলক আসল, তখন তিনি একটিতে ডিম একটিতে কফি আর অন্য একটিতে আলু, ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষন সিদ্ধ হতে থাকল, মেয়ের সাথে কোন প্রকার কথা বললেন না। অপর দিকে মেয়ে কিছুটা অধৈর্য্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল।
তারপর বিশ মিনিট হয়ে গেলে তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন”এখানে তুমি এখন কি দেখছো” উত্তরে মেয়ে বলল ” আলু , ডিম আর কফি” বাবা বললেন তুমি ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মত ধরে দেখলো আলু ঠিকই নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা সুন্দর ঘ্রাণে তার মুখ হাসোউজ্জল হয়ে যায়। ‘এসবের কি অর্থ বাবা”মেয়ে জানতে চাইল।
বাবা ব্যাখ্যা করলেন- ডিম,আলু, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল। কিন্তু নিজের মত করে অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু ঠিক নরম হয়ে যায়। পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। আর কফিবিনগুলো ছিল পুরোপুরি অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে সম্পূর্ণ পানিটাকেই পরিবর্তন করে ফেলে। নতুন একটা জিনিস সৃষ্টি করে। ” তুমি কোনটা?” মেয়ের কাছে বাবা জানতে চাইলেন।বিরূপ পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মত করে প্রতিক্রিয়া দেখাবে?।

২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, একটি ঐতিহাসিক দিন যা আমাদের মনে জাগিয়ে তোলে অতীতের বীরত্বগাথা এবং জাগ্রত করে স্ব...
26/03/2024

২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, একটি ঐতিহাসিক দিন যা আমাদের মনে জাগিয়ে তোলে অতীতের বীরত্বগাথা এবং জাগ্রত করে স্বাধীনতার মূল্যবোধ।
আজকের দিনে, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই শহীদদের, যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছিলেন।
আমরা কৃতজ্ঞতা জানাই মুক্তিযোদ্ধাদের, যারা তাদের সাহস ও ত্যাগের মাধ্যমে আমাদের জাতির মুখ উজ্জ্বল করেছিলেন।
২৬শে মার্চ, কেবল একটি দিন নয়, এটি একটি অনুভূতি,
একটি গর্ব,
একটি অনুপ্রেরণা।

Address

Rajarbag

Telephone

+8801716931417

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learning World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learning World:

Shortcuts

Share

Category