Ankur Collegiate Higher Secondary School

Ankur Collegiate Higher Secondary School

জ্ঞান, নৈতিকতা ও সাফল্যের পথে প্রতিশ্রুতিবদ্ধ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। আধুনিক শিক্ষা ও সৃজনশীল বিকাশে অনুকূল পরিবেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি।

অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধবার্ষিক পরীক্ষার ফ...
23/07/2026

অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে।

🌿 বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬ 🌿আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অং...
23/07/2026

🌿 বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬ 🌿

আজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর পক্ষ থেকে সম্মানিত প্রধান শিক্ষক, গার্লস গাইড ও স্কাউট সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

🌱 অনুষ্ঠানে রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

🌱 অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাছের চারা গ্রহণ করে।

🌿 আসুন, আমরা সবাই বেশি বেশি বৃক্ষরোপণ করি, সবুজে ভরিয়ে তুলি আমাদের প্রিয় বাংলাদেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলি।

#অংকুর_কলেজিয়েট_উচ্চ_মাধ্যমিক_বিদ্যালয়

#অংকুর_স্কুল
#বৃক্ষরোপণ_অভিযান_২০২৬
#বৃক্ষমেলা২০২৬

পরীক্ষা শেষে হালকা বৃষ্টির মাঝেই একদল শিক্ষার্থী মেতে উঠেছে প্রাণবন্ত ফুটবল খেলায়। লেখাপড়ার ব্যস্ততা শেষে এমন নির্মল আনন...
21/07/2026

পরীক্ষা শেষে হালকা বৃষ্টির মাঝেই একদল শিক্ষার্থী মেতে উঠেছে প্রাণবন্ত ফুটবল খেলায়। লেখাপড়ার ব্যস্ততা শেষে এমন নির্মল আনন্দই শিক্ষাজীবনের এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

📷 ছবি: রফিক স্যার (কলেজ শাখা)
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ী

#অংকুর_স্কুল

সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ জুলাই ২০২৬ (বুধবার) থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির নিয়মিত শ্রেণি...
21/07/2026

সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ জুলাই ২০২৬ (বুধবার) থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির নিয়মিত শ্রেণি কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

📌 বিশেষ নির্দেশনা (১০ম শ্রেণি)

১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম ৮০% শ্রেণি উপস্থিতি বাধ্যতামূলক।নির্ধারিত উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে কোনো শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

#অংকুর_স্কুল

✅ অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়াসহ সকল ...
14/07/2026

✅ অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়াসহ সকল স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হলো।

🗓️ নতুন সময়সূচি অনুযায়ী সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের বলা হলো।

অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ী

#অংকুর_স্কুল

📢 পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিঅংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগ...
14/07/2026

📢 পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী প্রথম তিন দিনের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

এছাড়া, মাঝের দুই দিনের স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ী

#অংকুর_স্কুল

📢 জরুরি বিজ্ঞপ্তি✅ বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ১৩/০৭/২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য  অর্ধ-বার...
12/07/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

✅ বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ১৩/০৭/২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো।

✅ স্থগিত পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

#অংকুর_স্কুল

📢 জরুরি বিজ্ঞপ্তিবৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিতসম্মানিত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যা...
12/07/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত

সম্মানিত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই ২০২৬ (রবিবার) অনুষ্ঠিতব্য সকল শ্রেণির অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে বিদ্যালয়ের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

— কর্তৃপক্ষ

30/06/2026

আগামীকাল থেকে শুরু হচ্ছে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা। সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

29/06/2026

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শংকর চন্দ্র বৈদ্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।



ভিডিও : সংগৃহীত

Address

Rajbari
Rajabari
7700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ankur Collegiate Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share