22/04/2026
গত ১৭ই এপ্রিল, ২০২৬ রাজবাড়ী তে প্রথমবারের মতো ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী আয়োজন করে দিনব্যাপী ICT Fest 2026. যেখানে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থী ৩০ টির অধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শংকর কুমার বৈদ্য, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: সদর আলী ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রফেসর রেজভী জামান, আমেরিকা প্রবাসী প্রকৌশলী জনাব শামস আলী বাবু, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব চায়না রানী দাস ও সাব রেজিস্ট্রার, ভাঙ্গা, ফরিদপুর জনাব পারভেজ খান। দুই পর্বেই সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি জনাব মানস ব্যানার্জি অর্ক।
অনুষ্ঠান শেষে মোট ১৮৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ ও দর্শনার্থীদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ।
ফটোগ্রাফি পার্টনার: Anik Das