Purbadhala J M Govt Pilot High School

Purbadhala J M Govt Pilot High School Purbadhala J.M. Pilot Govt. High School is an academic institution located at Purbadhala Upazila.

The School follows the National Curriculum in Bangla Version with The Aim of providing high quality education to each and every student.

23/02/2021

আমরা জগতমনির গর্বিত সন্তান
শিরোনামটি আমার নয়, জগৎমণির শতবর্ষ উদযাপনের থীমসং -এর রচয়িতা ডা: কনক দে বাবু’র। তিনি জগৎমণির অবদান মূল্যায়ন করে যথার্থই লিখেছেন “বাংলা ব্যাপীয়া ভূবন জুড়িয়া গাই মানবতার জয়গান”। উৎসব আয়োজনের মাধ্যমে আমরাও ফিরে গিয়েছিলাম কৈশোরের স্মৃতিরোমন্থন অনেক ঘটনায়, সে যেন জীবনানন্দ দাসের কালজয়ী কবিতার ভাষায় “আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে”। ৩০ ও ৩১ ডিসেম্বর যেন প্রাণের উল্লাসে জেগেছিল জগৎমণির গোটা প্রাঙ্গণ। সেই মাহেন্দ্রক্ষণে সকলের মত আমার উপস্থিতিও জীবনের অনেক সময় জুড়ে হৃদয় স্পন্দনে আলোড়িত হবে -সত্যি আমরা জগৎমণির গর্বিত সন্তান।

পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠমে ১৬, ২০১৬জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে নেত্রকোনা জেলার শ্...
18/05/2016

পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ
মে ১৬, ২০১৬
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের খেতাব অর্জন করছে পূর্বধলা জগৎ মনি পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ স্কাউট দল, শ্রেষ্ঠ স্কাউট এবং জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
গত রবিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয়টি জেলার অন্যান্য বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। খবরটি পেয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দবন্যা বয়ে যায়। ইতোমধ্যে বিদ্যালয়টির বর্তমান স্কাউট দলের ৩জন সদস্য প্রেসিডেন্ট এওয়ার্ড অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে।
গতকাল বিদ্যালয়টিতে ছিল উৎসব মুখর পরিবেশ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের আনন্দকে ভাগাভাগি করতে বিদ্যালয়ে সমবেত হয়। এসময় প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার নিজেদের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বিকৃতি একটি সাফল্য। এই অর্জন সকল শিক্ষক ও পরিচালনা পরিষদের চেষ্টা ও উৎসাহে সম্ভব হয়েছে।

পরিচিতিসুশিক্ষা,সংস্কৃতি,খেলাধূলা জগৎ-এর এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় । শতবর্ষের বিদ্য...
01/02/2016

পরিচিতি
সুশিক্ষা,সংস্কৃতি,খেলাধূলা জগৎ-এর এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় । শতবর্ষের বিদ্যাপীঠ
পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সৃষ্টি লগ্ন ১৮৬৬ খ্রিষ্টাব্দ হলেও লোকমতে এ প্রাতিষ্ঠনিক সনদ অনুসারে এর
প্রতিষ্ঠাকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ।মূলত বিদ্যালয়টির ভিত প্রতিষ্ঠা হয় উনবিংশ শতাব্দির মাঝামাঝি সময়কালে । তৎকালিন জমিদার শ্রীনাথ সিংহের পুত্র শ্রীমন্ত সিংহ তার নিজ বাড়িতে মানসিক প্রশান্তির জন্য একটি পাঠাগার স্থাপন করেন এবং তার পাশাপাশি একটি বাংলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।প্রাথমিককালে তিনি নিজেই ঐ বিদ্যালয়ে পাঠদান করতেন।কালক্রমে সিংহ বাড়ির তত্ত্বাবধানে বিদ্যালয়টি চলতে থাকে এবং পরবর্তিতে বাংলা স্কুলটি ইংরেজী স্কুলে রূপান্তরিত হয়।আরও কিছুকাল পরে অর্থাৎ বিংশ শতাব্দির গোড়ার দিকে পূর্বধলার সিংহ পরিবারের বিশিষ্ঠ ব্যক্তি প্রশন্ন সিংহ স্কুলটির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।পুত্র সন্তানহীন প্রশন্ন সিংহ ইংরেজী স্কুলটির সার্বিক উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। বিদ্যালয় কমিটি প্রশন্ন সিংহের সাহায্য সহযোগিতা এবং তাঁর আগ্রহের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ হয়ে প্রশন্ন সিংহের মাতার নাম অনুসারে ১৯১৬ সালে বিদ্যালয়টির নাম দেন পূর্বধলা জগৎমনি উচ্চ বিদ্যালয় । বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন প্রমথ সান্ডাল। তারঁ নেতৃত্তে ১৯২০ সালে ২৬ জন শিক্ষার্থী প্রথম এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহন করে । ১৯৮০ সালে বিদ্যালয়টি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিণত হয় । বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক সুধাংশ শেখর তালুকদার। তাঁর যোগ্য নেতৃত্বে ২০১১ ও ২০১৩ সালে এস.এস.সি'তে শতভাগ শিক্ষার্থী পাস করে। আর জে.এস.সি.তেও উল্লেখযোগ্য সাফল্য বিদ্যালয়টির। আবার ২০১৩ সালে নেত্রকোনায় প্রথম স্থান অধিকার করে। খেলাধুলায় সাফল্যও কম নয়। ২০১৩ সালে ব্যাডমিন্টনে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়। তাছাড়া নাটক ও বিতর্কে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য সাফল্য। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান এবং শিক্ষক চিকিত্সক আইনবিশারদসহ বিভিন্ন খ্যাতিমান শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করেছেন।যুগে যুগে আরো খ্যাতিমান মানুষ তৈরি করবে বিদ্যালয়টি এটিই প্রত্যাশা ছাত্র-ছাত্রী ও সকলের।

Address

Purbadhala, Netrokona, Mymensingh
Purbadhala
2410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purbadhala J M Govt Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category