SK Online School-এস কে অনলাইন স্কুল

SK Online School-এস কে অনলাইন স্কুল শিক্ষা সম্পর্কৃত যে কোন পরামর্শ এবং স?

29/05/2025

আসসালামু আলাইকুম
সকলের জন্য রইল দোয়া ও শুভকামনা,,,
সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও দাওয়াত

15/11/2024

আলহামদুলিল্লাহ

04/05/2023

ছোটদের জন্য ভাগ অঙ্কের বিভিন্ন সমস্বা নিয়ে আলোচনা করা হল......

25/05/2022

গনিতের একটি গুরুত্ব পূর্ণ অংশ ভাগ..... আজ ভাগ নিয়ে আলোচনা করা হল

29/07/2021

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে (NU) স্নাতক প্রথম বর্ষ আবেদন শুরু ২৮ জুলাই ২০২১ (বিকাল ৪.০০ টা) থেকে, আবেদনের শেষ তারিখ : ১৪ আগষ্ট ২০২১। আবেদন করার ক্ষেত্রে প্রায়শই আবেদনকারীরা কিছু সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হন । তাই আজকে আমরা অনার্স ভর্তি আবেদন সম্পর্কিত সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ।

->>প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে ?
উঃ হ্যা…আবেদন পত্র দুটি অংশ থাকবে।১টি কলেজের অপরটি স্টুডেন্টদের।দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।যেদিন জমা দিবেন সেদিনের তারিখ দিবেন।কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে।
->>প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে ?
উঃ SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার।
>>প্রশ্নঃ পাশের সালের কী কোনো সীমাবদ্ধতা আছে ?
উঃ জ্বী আছে। আপনার SSC ২০17-18 এবং HSC ২০20-21 সালে পাশ থাকতে হবে।১টি কম বা বেশি হলে পারিবেন না।
>>প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয়?
উঃ ১টি।
->>প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায় ?
উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন। আপনার ইচ্ছা। চাইলে ১টা ও দিতে পারেন।
->>প্রশ্নঃ, আবেদন অন্য কেউ করে দিলে হবে না ?
উঃ নিজ কাজ নিজে করা শ্রেয়।
->>প্রশ্নঃ আবেদনের সময় কত টাকা লাগে ?
উঃ নেট খরছ 250টাকা, অনলাইন দোকান ৫০ বা ১শ টাকা।
->>প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে?
উঃহ্যা যাবে।তবে ১বার।কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে দিলে আর যাবে না।
->>প্রশ্নঃ ,আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
উঃ ১৬ আগষ্ট ২০২১ এর মধ্যে।
->>প্রশ্নঃআবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যাইতে হবে ?
উঃ হ্যা।
->>প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো ?
উঃ যে কলেজটা চয়েজ দিছেন ঐটাতে।
->>প্রশ্নঃজমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো ?
উঃ ssc ও hsc এর রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কশীট) এর ফটো কপি এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি।(যদি কলেজের নোটিশ বোর্ডে ছবি চায়)
->>প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা ssc এর ফটোকপিটাও নাই। তাহলে কি করবো ?
উঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে।
->>প্রশ্নঃকাগজ গুলোকি সত্যায়িত করতে হবে ?
উঃ হ্যা।
->>প্রশ্নঃ কাগজগুলোর কত কপি করে জমা দিতে হবে ?
উঃ ২ বা ৪ কপি করে।
->>প্রশ্নঃ কাগজ গুলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে ?
উঃ হ্যা…আবেদন পত্র দুটি অংশ থাকবে।১টি কলেজের অপরটি স্টুডেন্টদের।দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।যেদিন জমা দিবেন সেদিনের তারিখ দিবেন। কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে।
->>প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
উঃ হ্যা ১টি মেসেজ আসবে।
প্রশ্নঃ কত সময় বা দিনের মধ্যে মেসেজ টা আসবে ?
উঃ ১ থেকে ৫ দিনের মধ্যে।
->>প্রশ্নঃ যদি মেসেজ না আসে ?
উঃ মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।
->>প্রশ্নঃ আবেদন গ্রহন হয়েছে তা সিওর হওয়ার কোনো কি অন্য পথ আছে ? মেসেজ গুলা ডিলিট হয়ে গেছে তাই টেনশনে আছি।
উঃ হ্যা আছে।আপনার কাছে যে আবেদন ফর্ম (কলেজে কাগজ জমা দিলে কলেজ আপনাকে স্টুডেন্ট কপিটা ফেরত দিবে এবং ঐটা আপনারে স্বযত্নে রাখতে হবে) সময় টি আছে ওটাতে ১টি পিন ও পাসওয়ার্ড আছে।ওটা দিয়ে জাবির ওয়েব সাইটে লগ ইন করলে Status -লাল রঙে Submit লেখা থাকবে। আর কলেজ আবেদন গ্রহন করলে তা সবুজ রঙে Receive লেখা হয়ে যাবে।
প্রশ্নঃ আবেদন কলেজে জমা দিতে কতটাকা লাগবে অংক ?
উঃ ২৫০ টাকা
->>প্রশ্নঃ ফর্মটা কলেজে জমা দিয়েছি মেসেজ আসছে বা আসেনি এখন কি ওটা বাতিল করা যাবে ?
উঃ না।
->>প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে দিবে ?
উঃনোটিশ দিলে জানতে পারবেন।
->>প্রশ্নঃ সেটা কোথায় গিয়ে চেক করতে পারবো ?
উঃ এই পোস্টের ১ম কমেন্ট লিংক দেয়া আছে।
->>প্রশ্নঃ অনলাইনে দেখেছি এক্সেপ্ট করছে।কিন্তু মেসেজ আসে নাই।সমস্যা হবে ?
উঃ কোনো সমস্যা নেই।এখন এইটুকু না বুঝে আপনি ফ্রি তে টেনশন নিতে প্রস্তুত আছেন।এতে আমার করার কিছু নেই।
প্রশ্নঃ নোটিশ কবে দিবে ?
উঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যেই দিবে।
->>প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে ?
উঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU ATHN Roll পাঠিয়ে দিন 16222নম্বরে। এখনে আবেদন ফর্মের রোল নম্বর দিতে হবে।এবং এই একৈ পদ্ধতিতে মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখা যাবে।
->>প্রশ্নঃ আমার ১ম মেরিটে যদি চান্স না হয় ?
উঃ আবার ২য় মেরিট দিবে।কবে দিবে
তাও সময় মত NUB গ্রুপে জানতে পারবেন ।ক্লাশ শুরু
হয়েছে তাতে টেনশনের কিছু নাই।
->>প্রশ্নঃ,১ম মেরিটে চান্স পেয়েছি বাট ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?
উঃ১ম মেরিটে সুযোগ পেয়ে আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না।
আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।
->>প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিটটা থাকবে?
উঃ তখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।
->>প্রশ্নঃসুযোগ পাওয়ার পর কি করবো?
উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে।এই ফর্মটিতে আপনার থানা,বাবারনাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে। এবং এটির ৩টি কপি নামাতে হবে।১টি বা দুটি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।
->>প্রশ্নঃমেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ফর্ম ডাউনলোড করেছি তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে পারবো ?
উঃ হ্যা।

প্রশ্ন> ভগ্নাংশ গুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।।।।।
05/07/2021

প্রশ্ন> ভগ্নাংশ গুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।।।।।

 # প্রশ্নঃ ১০০টি কলা ১০০০টাকায় ক্রয় করে ১২০০টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
01/07/2021

# প্রশ্নঃ ১০০টি কলা ১০০০টাকায় ক্রয় করে ১২০০টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম । সোনা ও খাদের অনুপাত ৩ঃ১,   ,, সোনা ও খাদের পরিমান নির্নয় কর ?সমাধানঃ
22/06/2021

একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম । সোনা ও খাদের অনুপাত ৩ঃ১, ,, সোনা ও খাদের পরিমান নির্নয় কর ?

সমাধানঃ

21/06/2021

টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।

– রেদোয়ান মাসুদ

02/06/2021

গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির পরীক্ষায় থাকেঃ

১. একটি পঞ্চভুজের সমষ্টি ? — ৬ সমকোণ

২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি — ৭২০ ডিগ্রি

৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় — ৯গুন

৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
— অন্ত:কেন্দ্র

৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ – –৯০ ডিগ্রী

৬. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে
— সদৃশ ত্রিভুজ

৭. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি –দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম

৮. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি — সমদ্বিবাহু

৯. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ? — প্রবৃদ্ধ কোণ

১০. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি –১৮০ ডিগ্রি

Address

Purbadhala
2410

Telephone

+8801911768518

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK Online School-এস কে অনলাইন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share