15/06/2026
জার্মানির সামনে জার্সি কমন পরাই কপাল পুড়লো কুরাসাও এর 😂👕🇩🇪
২০২৬ বিশ্বকাপে আজ জার্মানির মুখোমুখি হয়েছিল কুরাসাও। কিন্তু তারা মাঠে নেমেছিল ব্রাজিলের চিরচেনা হলুদ-নীল জার্সির মতো কিট পরে। ব্যস! জার্মানির হয়তো চোখের ভুলে মনে হয়েছিল সামনে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরাই দাঁড়িয়ে আছে! পুরোনো ক্ষোভ উগরে দিয়ে কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়ে ৭-১ ব্যবধানে ম্যাচ জিতে নিল ডাই মানশাফটরা!
কুরাসাওর ফুটবলাররা এখন হয়তো ভাবছেন, অন্য যেকোনো রঙের জার্সি পরলেও অন্তত সম্মানটা বাঁচানো যেত! 🤣
সেভেন আপ রিটার্নস! আজ জার্মানির এই তাণ্ডব দেখে কার কার ২০১৪ সালের বেলো হরিজন্তের সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা মনে পড়েছে? কমেন্টে জানান! 👇