Netpro Model School & College Bogura

Netpro Model School & College Bogura

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netpro Model School & College Bogura, Education, Jaleswaritola, Puran Bogra.

Our vision is to prepare our students for a rapidly changing world by instilling in them critical thinking skills, all round development and a respect for core values.

27/05/2026

ত্যাগের মহিমা নিয়ে আজ আমাদের সামনে উপস্থিত ঈদুল আযহা। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহীম খলিলুল্লাহ (আ) উনার পরীক্ষা মহান আল্লাহ্ উম্মতে মুহাম্মদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহর জন্য পশু কোরবানির মাধ্যমে আমরা আমাদের ভিতরে থাকা পশুত্বকে বিসর্জন দিয়ে থাকি। সত্যিকারের আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসামুক্ত শান্তিপূর্ণ দেশ বিনির্মাণে আজ এই ত্যাগের মধ্য দিয়ে নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভান্যুধায়ীদের জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

25/05/2026

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উৎযাপন ২০২৬।

24/05/2026

আজ ১১ জৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। এমন দ্রোহ আর প্রেমের অসাধারণ যুগপদ কবি বাংলা সাহিত্যে বিরল। জাতি হিসাবে আমরাও প্রেমময় এবং জুলুমের বিরুদ্ধে অনন্ত বিদ্রোহী। জাতীয় কবির জন্মদিনে নেটপ্রো মডেল স্কুল এবং কলেজ কবিকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

24/05/2026

Netpro Model School and College, Bogura.

Photos from Netpro Model School & College Bogura's post 21/05/2026

আমাদের জাতীয় চরিত্র প্রতিফলিত হয়েছে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যে। প্রেম ও দ্রোহ, সাম্যবাদ ও হামদ্-নাথে আমাদের দৈনন্দিন জীবন ও চেতনা প্রতিফলিত হয়েছে। আর এ কারণেই নজরুল আমাদের প্রিয় কবি। কথাগুলো বলেছেন নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জনাব এ কে এম মিজানুর ইসলাম। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান “বিদ্রোহের অগ্নিশিখা” প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা নজরুল বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে একাডেমিক হেড আলমগীর হোসেনের তত্ত্বাবধানে ভিন্ন ভিন্ন গ্রুপের ১২জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্ব স্ব গ্রুপের শিক্ষকরা পুরস্কার তুলে দেন।

Photos from Netpro Model School & College Bogura's post 19/05/2026

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াজিহা উসরাত মেহেরিমা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত বইপাঠ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে।
মেহেরিমার অসাধারণ সাফল্যে নেটপ্রো পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এবং তার পিতা-মাতার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও সে যেন জ্ঞান, সৃজনশীলতা ও সাফল্যের পথে আরও এগিয়ে যায়-এই কামনা করছি।

17/05/2026

Netpro Model School and College, Bogura

12/05/2026

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ার জুনিয়র সেকশনের শিক্ষার্থী

06/05/2026

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া।

Photos from Netpro Model School & College Bogura's post 02/05/2026

আজ ২ মে ২০২৬ তারিখে নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অভিভাবক সমাবেশ। উক্ত সমাবেশে প্রতিষ্ঠানের ভিশন, মিশন, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দিনের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি এবং এসএসসি শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের বিশেষ পরিকল্পনা উপস্থাপন করা হয়। পরে অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন।

Want your school to be the top-listed School/college in Puran Bogra?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Jaleswaritola
Puran Bogra
5800

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00