Job English

Job English BCS Preliminary, Bank Job, Primary, NTRCA, Compulsory English, Varsity Admission, 10-20th Grades with all others government job's English Courses

ফ্রি ক্লাস!   ফ্রি ক্লাস!    ফ্রি ক্লাস!    ফ্রি ক্লাস! জব ইংরেজির সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি উপলক্ষে ইংরেজি বিষয়ের ফ্রি...
13/09/2026

ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস! ফ্রি ক্লাস!
জব ইংরেজির সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি উপলক্ষে ইংরেজি বিষয়ের ফ্রি ক্লাস!

🕛 ২০ শে সেপ্টেম্বর সকাল ১১.০০টা
🇹🇷 কোর্স ফি: ৪০০০ টাকা। (৫০% ছাড়ে ভর্তি চলছে)

ক্লাস পরিচালনায়:
JOB ENGLISH এর শিক্ষক
এম এ ওহাব তালুকদার
B.A (Hons) M.A (English)
Azizul Haque College, Bogura
M.A (Tafsir)
Islamic Arabic University, Dhaka.

“JOB ENGLISH“-এ ভর্তি চলছে!

✅ এই কোর্সটি যাদের জন্য👇
Preliminary
Job

/ Nibondhon
2nd Year
Or Compulsory English
Admission.

🇧🇩 প্রতি সপ্তাহে থাকছে ৩টি ক্লাস (শনি,সোম, বুধ)
√মোট ক্লাস ৬০ +
মোট ক্লাস টেস্ট ৬০+
মোট সলভ ক্লাস ১০+
🇧🇩 প্রতিটি ক্লাসে থাকছে লেকচার শীট

🇧🇩 শর্তাবলি :
(১) কোন অবস্থায় ভর্তি বাতিল যোগ্য নহে।
(২) পরীক্ষায় অংশগ্রহণ না করলে জরিমানা বাধ্যতামূলক।
(৩) সম্পূর্ণ ফি পরিশোধে আপনি পাবেন চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করার সুবর্ণ সুযোগ।

✅ ভর্তির নিয়মাবলী:
➖🔹➖🔹➖🔹JOB ENGLISH এ স্বশরীরে উপস্থিত হয়ে কিংবা বিকাশের মাধ্যমে কোর্স ফি পরিশোধ করে আপনার আসন পূরণ করতে পারেন।

⤵️আমাদের ঠিকানা
JOB ENGLISH
কামারগাড়ী, বগুড়
01845371541 (বিকাশ/নগদ)

আমি জীবনে কোনোদিন MASTER বই পড়ি নাই। হাতায়াও দেখি নাই কোনোদিন।ইংরেজি গ্রামারে আমার বেসিক তৈরি হয়েছিল হাইস্কুলে থাকাকালীন...
18/07/2026

আমি জীবনে কোনোদিন MASTER বই পড়ি নাই। হাতায়াও দেখি নাই কোনোদিন।
ইংরেজি গ্রামারে আমার বেসিক তৈরি হয়েছিল হাইস্কুলে থাকাকালীন CHOWDHURY & HOSSAIN স্যারের ADVANCED* GRAMMAR পড়ে। পরবর্তীতে জব প্রিপারেশনের সময় পড়েছি CLIFFS TOEFL (Preparation Guide) এবং ENGLISH FOR COMPETITIVE EXAMS।

এর বাইরে ইংরেজি গ্রামারের আর কোনো বই আমি পড়ি নাই; পড়তে হয় নাই। Competitive Exam-এ ভালো করতে আর যেইটুক লাগছে, জব সল্যুশন, এইটা-সেইটা হাতাইতে হাতাইতে সেইটুকও হয়ে গেছে।

অনেকে দেখলাম ভার্সিটি ভর্তি পরীক্ষা বা জব প্রিপারেশনে MASTER বইয়ের বিকল্প খুঁজে পাচ্ছেন না। তাই জাস্ট নিজের অভিজ্ঞতা, উপলব্ধি ও মতামত শেয়ার করতে পোস্টটা করলাম।

যদি কেউ প্রশ্ন করেন, "তুমি কী বল ছিড়েছ মাস্টার না পড়ে, না হাতায়ে?"

কেবল অপরিচিতদের মনেই এমন প্রশ্ন আসতে পারে। কারণ, আমাকে যারা জানেন, তারা এ-ও জানেন যে খুবই মিনিমাল পড়াশোনা করে কেবল ম্যাথ, ইংলিশের জোরে কী কী ছিড়েছি এখন অব্দি।

যাহোক, MASTER বইয়ের ভক্তদের থেকে শুনেছি, এটা বাজারের সেরা বই এবং এই বইয়ের বিকল্প নাই দেশে।
– কেন?
উত্তর যা এসেছে, তার সারমর্ম হলো – এটা ready to eat। এর বাইরে ভিন্ন কিছু শুনি নাই করো কাছে। সবাই আসলে readymade জিনিস খুঁজে। বইটার এত বেশি জনপ্রিয়তার পেছনে এটাই মূল কারণ বলে মনে হয়েছে।

সে যা-ই হোক, শেখার আগ্রহ থাকলে আর ২ মিনিটে ready to eat Maaggi Noodles-এ আসক্ত না হলে, বই বা রিসোর্সের অভাব নাই দুনিয়ায়।
Best wishes for all.

23/06/2026

আশুরা এর ইংরেজি কি?

11/06/2026

Welcome to our royal Department.

💥ভাইভা বোর্ডে সবচেয়ে বেশী করা হয় নিচের ৭৭টি প্রশ্ন💥ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ (সরকার...
17/05/2026

💥ভাইভা বোর্ডে সবচেয়ে বেশী করা হয় নিচের ৭৭টি প্রশ্ন💥
ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ (সরকারি /বেসরকারি চাকরি)

Viva Board Special Tips

সংগ্রহে রাখুন। ১০০% কাজে দিবে।

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ

ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-

1. আপনার নাম কি?-

2. আপনার নামের অর্থ কী?-

3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?

4. আপনার জেলার নাম কী?-

5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-

6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-

7. আপনার বয়স কত?-

8. আজ কত তারিখ?

9. আজ বাংলা কত তারিখ?-

10. আজ হিজরি তারিখ কত?-

11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-

12. পত্রিকাটির সম্পাদকের নামকি?

13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।

14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।

15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।

16. আপনার বয়স, জন্ম তারিখ কত?

17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?

18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?

19. আপনার পরিবার সম্পর্কে বলুন।

20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?

21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?

22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?

23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?

24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?

25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?

26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?

27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?

28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?

29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?

30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?

31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?

32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?

33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?

34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?

35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?

36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?

37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?

38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?

39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?

40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?

41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?

42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান

43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?

44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?

45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?

46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?

47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?

48. আপনার জীবনের লক্ষ্য কি?

49. কি আপনাকে রাগিয়ে তোলে?

50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?

51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?

52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?

53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?

54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?

55. রিস্ক নিতে কি পছন্দ করেন?

56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?

57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?

58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?

59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?

60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?

61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?

62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?

63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?

64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?

65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?

66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?

67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?

68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?

69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?

70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?

71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?

72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?

73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?

74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?

75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?

76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?

77. আপনি কে?

সংগ্রহে রাখুন। ১০০% কাজে দিবে।

Collected

বগুড়াবাসীর জন্য সু খবর-স্বাস্থ্য সহকারী চাকরি টা হোক আপনার। আগামী ১৭ মে রবিবার, বেলা ১১ টায় ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশা...
12/05/2026

বগুড়াবাসীর জন্য সু খবর-
স্বাস্থ্য সহকারী চাকরি টা হোক আপনার।
আগামী ১৭ মে রবিবার, বেলা ১১ টায় ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ
ফ্রি ক্লাস করতে রেজিষ্ট্রেশন করুন...

08/05/2026

১) সিটি কর্পোরেশন - ১৩টি (সর্বশেষ: বগুড়া সিটি কর্পোরেশন)।
২) পৌরসভা - ৩৩০টি (সর্বশেষ: শ্যামনগর, সাতক্ষীরা)।
২) উপজেলা - ৫০০টি (সর্বশেষ ৫টি নতুন উপজেলা অনুমোদন লাভ করে ৭ মে, ২০২৬)।
৩) থানা - ৬৫৮টি।
৪) ইউনিয়ন - ৪৫৭৩টি।

08/05/2026

#পরিবেশ_অধিদপ্তরের পরীক্ষা ২২ মে এবং ১২ জুন।
#তুলা_উন্নয়ন বোর্ডের পরীক্ষা ১৫ মে।
#ঢাকা ডাক বিভাগের পরীক্ষা ১৬ তারিখ
#প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের পরীক্ষা ২২ তারিখ।
#খুলনা ডাক বিভাগের MCQ পরীক্ষা ১৫ তারিখ।
#জুডিশিয়াল সার্ভিস কমিশনের MCQ পরীক্ষা ১৬ তারিখ বেঞ্চ সহকারী.
#পিরোজপুর ডিসি অফিসের পরীক্ষা ১৫ তারিখ।
#রাজশাহীর ডাক বিভাগের রানার ও অফিস সহায়ক পদের MCQ পরীক্ষা ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরের ধাপে পোস্টাল অপারেটরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮০% কমন যোগ্য সাজেশন পেতে ইনবক্স করুন।
#রেলওয়ের MCQ ১৬ তারিখ।
শেষ সময়ের ৮০% কমন যোগ্য সাজেশন পেতে ইনবক্স করুন।
#ভূমির রেকর্ড কিপারের পরীক্ষা ২২ তারিখ।
#সিরাজগঞ্জ ডিসি অফিসের পরীক্ষা ২২ তারিখ হতে পারে।
লিখিত পরীক্ষা ৯ তারিখ।
্চল_নরসিংদী ১২ তারিখ পরীক্ষা।
্চল_নোয়াখালী পরীক্ষা ৫ জুন। বাকি কর অঞ্চলের পরীক্ষাও জুন-জুলাইয়ে শেষ করা হবে।

#স্বাস্থ্য_সহকারী পরীক্ষার আপডেট আসছে...
#কারিগরি অধিদপ্তর Decision pending...
#বিদ্যুৎ_উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের MCQ পরীক্ষা ২৩ মে। (সম্ভাব্য)
িক্ষক_নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ৩-৪ দিনের মধ্যে পাবেন।
#খাদ্য অধিদপ্তর লিখিত ৮ ও ২২ তারিখ।
#ইউনিয়ন_সমাজকর্মী সহ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৩-২০ তম গ্রেডের ৫০ ক্যাটাগরির মোট ১৪৮৫ টি শূণ্য পদের রিসার্কুলার দ্রুত প্রকাশ করা হবে।

#স্বাস্থ্য ও #পরিবার_পরিকল্পনা খাতে ১,০০,০০০+ পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে... ফলো করে সাথেই থাকুন 💝🤝

�স্বাস্থ্য সহকারী, Biwta, সাহায্যকারী, ভুমি, রেলওয়ে, কারিগরি, যুব উন্নয়ন অধিদপ্তর, ডাক বিভাগ সব জেলা, পরিবেশ অধিদপ্তর, ডিসি অফিস পিরোজপুর ও ইউনিয়ন সমাজকর্মী, সব কর অঞ্চল পরীক্ষায় পাস করতেই হবে এমন যারা আছেন শুধু তারাই ৮০-৯০% কমন যোগ্য সাজেশন পেতে আমাকে ফলো করুন এবং ইনবক্স করুন

#পরিবারপরিকল্পনা #স্বাস্থ্য_সহকারী

07/05/2026

#আপডেট_তথ্য
♦️ সিটি কর্পোরেশন - ১৩টি (সর্বশেষ: বগুড়া সিটি কর্পোরেশন)।
♦️উপজেলা - ৫০০টি (সর্বশেষ ৫টি নতুন উপজেলা অনুমোদন লাভ করে ৭ মে, ২০২৬)।
♦️থানা - ৬৫৮টি।
♦️পৌরসভা - ৩৩০টি (সর্বশেষ: শ্যামনগর, সাতক্ষীরা)।
♦️ ইউনিয়ন - ৪৫৭৩টি।

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share