23/02/2024
কেয়ামতের দিন রাসুল (সাঃ) থাকবেন সবচেয়ে ব্যস্ত। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিব্রাইল! আমার উম্মত কি উঠেছে?
ওইদিকে মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আসেন আর বলছেন ইয়া নাফসি! ইয়া নাফসি। সেই দিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি! উম্মাতি! সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূলুল্লাহ (সাঃ) খুব অশান্তো ছোটাছুটি করছেন হঠাৎ ওনার মনে পড়ে আমার উম্মত ক্লান্ত, পিপাসার্ত ছুটেজান হাউজে কাউসারে হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মত নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানে দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে পেরেশান তিনি হয়রান অতঃপর দৌড়ে যাবেন দরুদের পিটারার সামনে সেখানে তার জন্য পড়া দুরুদ উম্মতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে সেখান থেকে দরুদ নিয়ে ডান পালায় দিতে থাকবেন যতক্ষণ না তা বামপাল্লা থেকে ভারী হয়ে যায়। মাক্বামে মাহমুদের সামনে উনার জন্য আসন পাতা থাকবে।
আল্লাহ বলবেন হে নবী বসুন তিনি উত্তরে বলবেন না বসবো না
আল্লাহ বলবেন জান্নাতে যান নবী (সাঃ) বলবেন না যাব না
আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পড়ুন নবী (সাঃ) বলবেন না পড়বো না
আল্লাহ বলবেন বোরাকে উঠুন নবী (সাঃ) বলবেন না উঠবো না আমি চলে গেলে উম্মাতের কি হবে।
কেয়ামতের দিন মানুষ তার ভাই থেকে সন্তান থেকে পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে কিয়ামতের দিন এক রাসূল (সাঃ) ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব রাসুল (সাঃ) এর সুন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন সঠিক মূল দান করুন আমিন।
23/02/2024