Netpro Language Institute

Netpro Language Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Netpro Language Institute, Education, Sherpur Road, Puran Bogra.

04/11/2024

*"ইসলামি সাধারণ জ্ঞান"*
(যে জ্ঞান বাচ্চাদের দেয়া আমাদের দায়িত্ব)

*৪৮। মুহাম্মাদ (স.) এর প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত?*

একজন মুসলিমের জন্য আবশ্যক সবকিছুর চেয়ে আল্লাহ তা'য়ালাকে বেশি ভালোবাসা। কারণ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিযিক দিচ্ছেন এবং অগনিত নিয়ামত দিয়ে রেখেছেন।

আল্লাহ তা'য়ালা বলেন-

وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادًۭا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّۭا لِّلَّهِ

“আর মানুষের মাঝে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে।” সূরা আল-বাকারাহ ২:১৬৫

এরপর একজন মু'মিনের জন্য আবশ্যক আল্লাহর রসূল (স.) কে ভালোবাসা । কারণ, তিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও রহমত। আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তা'য়ালা তাকে পাঠিয়ে আমাদের প্রতি দয়া করেছেন। রসূল (স.) এর প্রতি আনুগত্য, তাঁর আদর্শের অনুসরণ, তাঁর কর্মপদ্ধতি গ্রহণ এবং তাঁর প্রতি ভালোবাসা অন্যান্য সৃষ্টির উপর অগ্রাধিকার দেয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।

রসূলুল্লাহ (স.) বলেন -

ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار.

‘যার মধ্যে তিনটি চরিত্র পাওয়া যাবে যে অবশ্যই ঈমানের স্বাদ পাবে। যার নিকট আল্লাহ ও তাঁর রসূল (স.) সবচেয়ে প্রিয়পাত্র হবে। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। কুফরি থেকে মুক্তির পর তাতে ফিরে যাওয়া এমনভাবে অপছন্দ করবে যেমনিভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে।' বুখারী ১৬, মুসলিম ৪৩

রসূলুল্লাহ (স.) আরো বলেন -

لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين.

‘তোমাদের কেউ মু'মিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার নিজ সন্তান, পিতা-মাতা, ও সকল মানুষের চেয়ে বেশি প্রিয়পাত্র না হই।' বুখারী ১৫, মুসলিম ৪৪

14/07/2023
14/07/2023

WhatsApp Group Invite

14/07/2023

আসসালামু আলাইকুম

আপনারা যারা আমাদের কোন "L. Quran by Madina Book" গ্রুপের সদস্য, তাদের আর এই গ্রুপে যুক্ত হতে হবে না। কারণ সকল গ্রুপই একই। নতুনদের আপনারা এই গ্রুপে এ্যাড করতে পারেন বা তাদের এই গ্রুপ লিংক পাঠাতে পারেন।

মনে রাখবেন, রসূল (স.) বলেছেন, "আল্লাহর শপথ! তোমার দ্বারা একটি মানুষেও যদি আল্লাহ সৎপথ দেখান, তবে তা হবে (আরবের মহামূল্যবান) লাল উটনী অপেক্ষা উত্তম।" বুখারী ২৯৪২, মুসলিম ২৪০৬

রসূল (স.) আরও বলেছেন, "কাউকে হিদায়াতের (সত্য পথের) দিকে আহবান করলে, তার অনুসারীদের সওয়াব সমতুল্য সওয়ার তারও হবে। তাতে তাদের সওয়াবের একটুও কম করা হবে না।" মুসলিম ২৬৭৪, আবু দাউদ ৪৬০৯

14/07/2023

আসসালামু আলাইকুম

আপনারা যারা আমাদের কোন WhatsApp গ্রুপের সদস্য, তাদের আর এই গ্রুপে যুক্ত হতে হবে না। কারণ সকল গ্রুপই একই। নতুনদের আপনারা এই গ্রুপে এ্যাড করতে পারেন বা তাদের এই গ্রুপ লিংক পাঠাতে পারেন।

মনে রাখবেন, রসূল (স.) বলেছেন, "আল্লাহর শপথ! তোমার দ্বারা একটি মানুষেও যদি আল্লাহ সৎপথ দেখান, তবে তা হবে (আরবের মহামূল্যবান) লাল উটনী অপেক্ষা উত্তম।" বুখারী ২৯৪২, মুসলিম ২৪০৬

রসূল (স.) আরও বলেছেন, "কাউকে হিদায়াতের (সত্য পথের) দিকে আহবান করলে, তার অনুসারীদের সওয়াব সমতুল্য সওয়ার তারও হবে। তাতে তাদের সওয়াবের একটুও কম করা হবে না।" মুসলিম ২৬৭৪, আবু দাউদ ৪৬০৯

23/04/2023

পরবর্তী নতুন ব্যাচঃ
A to Z Grammar, Spoken, Written & Phonetics
১০ মে, সকাল ৮টা থেকে ১০টা
শনিবার, সোমবার ও বুধবার

02/09/2022

আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৮টায় নেটপ্রো প্যাকেজ (Spoken, Phonetics, A to Z Grammar & Written) এর একটি নতুন ব্যাচ শুরু হবে, ইনশা আল্লাহ।

03/12/2021

বর্তমান ঠিকানা

ইটিসি শপের গলি
(ইয়াকুবিয়া স্কুল ও সাতমাথার মাঝে, রাস্তার পূর্ব পাশে, স্ট্যান্ডার্ড ব্যাংকের পেছনে)
শেরপুর রোড, বগুড়া
০১৭১২ ২৫৫ ২৩৩

Address

Sherpur Road
Puran Bogra
5800

Telephone

+8801712255233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Netpro Language Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category