06/01/2024
এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য সুখবর।
এই প্রথম বগুড়া শহরের পর সারিয়াকান্দিতে শুরু হতে যাচ্ছে A to Z CQ+MCQ Exam Batch.
পরীক্ষা শেষে ৭ টি সলভ ক্লাস।
সম্পূর্ণ এস. এস.সি বোর্ড পরীক্ষার অনুরুপ নেওয়া হবে। এতে পরীক্ষার আগেই ছাত্র- ছাত্রীদের অনেকটা ভয় দুর হবে। এবং তাদের শিখনে কোনো গ্যাপ থাকলে বুঝতে পারবে। তাই আর দেরি না করে অতি শীঘ্রই আপনার সন্তান, ভাই, বোন বা কেউ থাকলে ভর্তি করিয়ে দিন।
কে হবে এবারের ল্যাপটপ বিজয়ী।
এছাড়াও রয়েছে
২য় স্থান এর জন্য একটা আকর্ষনীয় স্মার্ট ফোন। এবং বাকি ১০তম পর্যন্ত পুরুস্কার। তাই আর দেরি কেন??
14/12/2023
মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে ১৪ ডিসেম্বরের এই দিনে। শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
-আমিন
12/12/2023
অমিতাভ বচ্চন তাঁর জীবনীতে লিখেছেন.....
"আমি তখন ক্যারিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলাম । খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক আমার পাশে বসেই যাচ্ছিলেন৷ দেখে উনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল । অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছে। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম উনার কোন ভ্রুক্ষেপ নেই ।
উনি একমনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন । চা পরিবেশন করা হলো, ঠোঁটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছে না।
আমার উনার প্রতি কৌতূহল বেড়েই চলছিল । তাই উনার সাথে কথা বলার জন্য উনার দিকে তাকিয়ে হাসলাম । উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন,'হ্যালো', কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো ।"
"আমি নিজে থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম ।
জিজ্ঞাসা করলাম :' আপনি সিনেমা দেখেন ?'
উনি বললেন, 'কখনো-সখনো ।
শেষ যে সিনেমাটা দেখেছি...
হ্যাঁ...তাও প্রায় এক বছরের বেশি হয়ে গেছে ।'
বললাম: ' আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছি ।'
উনি উৎসাহিত হয়ে বললেন ' দারুণ ব্যাপার!
তা আপনি কী করেন ?'
বললাম, ' আমি একজন অভিনেতা ।'
প্রত্যুত্তরে বললেন 'দারুণ! '
ব্যস! ওই পর্যন্তই...
প্লেন, ল্যান্ড করার পরে আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম:
'আমার নাম অমিতাভ বচ্চন'
উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন:'আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগল !
আমার নাম জে.আর.ডি. টাটা(Jehangir Ratanji Dadabhoy Tata, chairman of TATA Group)'
চমকে উঠলাম আমি !
ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম:
"যত বড়োই হই না কেন, আমার থেকেও বড়ো কেউ না কেউ আছে, কিন্ত তাঁর দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে !"
শিক্ষনীয়: গাছ যতই বড়ো হয়,
ততই মাটির দিকে ঝুঁকে যায়
(সংগৃহীত)
01/12/2023
এসএসসি ব্যাচ-২৪ প্রস্তুতি পরীক্ষা অনুষ্ঠিত
বিষয়- পদার্থ ও রসায়ন
ব্যাচ নং ২,৩
দুপুর ২ টা শুক্রবার তাং ২-১২-২৩
23/09/2023
অনির্বাণ প্রাইভেট প্রোগ্রাম
স্থান- সারিয়াকান্দি গার্লস স্কুল মোর, সারিয়াকান্দি, বগুড়া।
ব্যাচের সময়:
বার- শনি, সোম, বুধ, শুক্র
>> সকাল ৬ টা- ৯ম (ছেলে)
>> সকাল ৭ টা- ১০ম (মেয়ে)
>> সকাল ৮ টা- ৯ম (মেয়ে)
>> সকাল ৯ টা- ৮ম (মেয়ে)
>> বিকাল ৪ টা - ১০ম (ছেলে)
>> বিকাল ৫ টা - একাদশ
একাডেমিক প্রোগ্রাম:-
৮ম শ্রেণি- বিজ্ঞান ও গণিত
৯ম শ্রেণি- পদার্থ বিজ্ঞান ও রসায়ন
১০ম শ্রেণি - পদার্থ বিজ্ঞান ও রসায়ন
একাদশ- পদার্থ বিজ্ঞান
কোর্স সমূহ;-
এস.এস.সি.-
পদার্থ বিজ্ঞান ও রসায়ন-> প্রি-টেস্ট।
এস.এস.সি.-
পদার্থ বিজ্ঞান ও রসায়ন-> ফাইনাল টেস্ট।
বিশেষ বিজ্ঞপ্তি-
জীব বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্বপরিচয়
--> ৯ম, ১০ম শ্রেণি
এইচ.এস.সি- জীব বিজ্ঞান ১ম ও ২য় পত্র
মো. সাব্বির আহম্মেদ
ব্যাচ সময়:-
রবি, মঙ্গল, বৃহ ও শুক্র
সকাল ৭ টা - ১০ টা
যোগাযোগ- ০১৭৫২-২৬৮৬৮২, 01521114348
30/08/2023
আল-বিরুনি: ভুলে যাওয়া প্রতিভা যিনি পৃথিবীকে পরিমাপ করেছিলেন
আল-বিরুনি (প্রায় 1,000 বছর আগে) আজকের স্বীকৃত মানের তুলনায় 99.7% নির্ভুলতার সাথে পৃথিবীর🌍 পরিধি পরিমাপ📏📐 করেছিলেন।
আল-বিরুনি ছিলেন একজন পারস্য পলিম্যাথ যিনি ৯৭৩ থেকে ১০৪৮ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ভূগোল, পদার্থবিজ্ঞান এবং ইতিহাস সহ অনেক ক্ষেত্রের পণ্ডিত ছিলেন।
১০৩০ সালে আল-বিরুনি পৃথিবীর পরিধি পরিমাপের জন্য ত্রিকোণমিতি ব্যবহার করেন। তার অনুমান ছিল 6339.6 কিলোমিটার, যা 6378.1 কিলোমিটারের আধুনিক স্বীকৃত মূল্যের 0.3% এর মধ্যে।
আল-বিরুনির পদ্ধতিটি এই নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে পৃথিবীর বক্রতার কারণে দিগন্তটি সমুদ্রপৃষ্ঠের চেয়ে পাহাড়ের চূড়া থেকে নীচে প্রদর্শিত হয়। তিনি দিগন্ত এবং একটি প্লাম্ব লাইনের মধ্যবর্তী কোণটি দুটি ভিন্ন স্থানে পরিমাপ করেছিলেন এবং এই তথ্যটি পৃথিবীর ব্যাসার্ধ গণনা করতে ব্যবহার করেছিলেন।
আল-বিরুনির পৃথিবীর পরিধি পরিমাপ ছিল তার সময়ের অন্যতম সঠিক পরিমাপ। সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত এটি অতিক্রম করা যায়নি, যখন ফরাসি গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী জিন পিকার্ড পৃথিবীর পরিধি পরিমাপের জন্য আরও সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেছিলেন।
(copy post)
15/08/2023
সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জি।
সৌজণ্যে
অনির্বাণ প্রাইভেট প্রোগ্রাম
ও
অনির্বাণ কোচিং সেন্টার।
10/08/2023
আজকে আমরা জানবো পর্যায় সারণির 118 টি মৌলের কাজ । অর্থাৎ কোন মৌল কোন কাজে ব্যবহার হয় তা জানবো ।
1.হাইড্রোজেন (H)
রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।
2.হিলিয়াম (He)
গ্যাস বেলুনে ব্যবহার হয় ।
3.লিথিয়াম ( Li)
ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।
4.বেরিলিয়াম (Be)
মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।
5.বোরন (B)
খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।
6.কার্বন (C)
হীরা তৈরিতে ব্যবহার হয় ।
7.নাইট্রোজেন ( N )
সার তৈরিতে ব্যবহার হয় ।
8.অক্সিজেন (O)
নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।
9.ফ্লোরিন (F)
পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।
10.নিয়ন (Ne)
বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।
11.সোডিয়াম (Na)
লবণে পাওয়া যায় ।
12.ম্যাগনেশিয়াম (Mg)
মশাল তৈরিতে ব্যবহার হয় ।
13.অ্যালুমিনিয়াম (Al)
বিমান তৈরিতে ব্যবহার হয় ।
14.সিলিকন (Si)
কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।
15.ফসফরাস (P)
ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।
16.সালফার (S)
কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।
17.ক্লোরিন (C)
সুইমিং পুলে ব্যবহার হয় ।
18.আর্গন (Ar)
গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।
19.পটাশিয়াম (K)
সার তৈরিতে ব্যবহার হয় ।
20.ক্যালসিয়াম (Ca)
ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।
21.স্ক্যানডিয়াম (Sc)
সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।
22.টাইটেনিয়াম(Ti)
যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।
23.ভ্যানাডিয়াম (V)
স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।
24.ক্রোমিয়াম (Cr)
গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।
25.ম্যাঙ্গানিজ (Mn)
শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।
26.আয়রন (Fe)
ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।
27.কোবাল্ট (Co)
চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।
28.নিকেল (Ni)
কয়েন তৈরিতে ব্যবহার হয় ।
29.কপার (Cu)
বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।
30.জিংক (Zn)
পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।
31.গ্যালিয়াম (Ga)
কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।
32.জার্মিনিয়াম (Ge)
ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।
33.আর্সেনিক (As)
LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।
34.সেলেনিয়াম (Se)
ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।
35.ব্রোমিন (Br)
ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।
36.ক্রিপ্টন (Kr)
ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।
37.রুবিডিয়াম (Rb)
সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।
38.স্ট্রনটিয়াম (Sr)
আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।
39.ইত্রিয়াম ( Y )
লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।
40.জিরকোনিয়াম (Zr)
অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।
41.নায়োবিয়াম (Nb)
দ্রুত গতি সম্প
06/08/2023
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ৪১তম বিসিএস এ কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয়েছেন : আপডেট হবে
ঢাবি - ৪০০+ জন
BAU ২৮০+
BUET - ১৪২ জন
চবি- ১৩৭ জন
জগন্নাথ - ১০০+
জাহাঙ্গীরনগর- ৯২ জন
CUET - ৬১ জন
SUST - ৫৭ জন
শেকৃবি ৫৪+
KUET - ৩৭ জন
BUTEX - ২৮ জন
HSTU - ২৬ জন
AUST- ১৫ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন
MIST - ১০ জন
BRUR ১৩
MBSTU ৬জন
JKKNIU - ৫ জন
Bup 5 জন
নোবিপ্রবি থেকে ১২
NU- ১৭৫+ জন
05/08/2023
"বিসিএস (প্রশাসন) ক্যাডার : চাকরিজীবন"
=============================
√ ১ম ৩ বছর: সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন।
√ পরবর্তী ২ বছর: সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস।
√ ৫ম বছরে: সিনিয়র সহকারী সচিব (গ্রেড- ৬)
[চাকরির বয়স ৪ বছর পূর্ণ হলে 'সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা' দিতে হয়। ঐ পরীক্ষায় পাশ করলেই কেবল পদোন্নতি হয়। প্রায় সবাইই পাশ করে।]
√ ৬ষ্ঠ বছরে: উপজেলা নির্বাহী অফিসার (গ্রেড- ৬)
√ ৯ম/১০ম বছরে: অতিরিক্ত জেলা প্রশাসক (ADC)
√ ১২তম বছরে: উপসচিব (গ্রেড- ৫)
√ ১৩/১৪তম বছরে: জেলা প্রশাসক (DC)
√ ১৯তম বছরে: যুগ্মসচিব (গ্রেড- ৩)
√ ২৫তম বছরে: অতিরিক্ত সচিব (গ্রেড- ২)
√ ৩০/৩১তম বছরে: সচিব (গ্রেড- ১)
√ ৩১/৩২তম বছরে: সিনিয়র সচিব (সুপার গ্রেড)/ ভাগ্য সুপ্রসন্ন হলে: মন্ত্রীপরিষদ সচিব/প্রধানমন্ত্রীর মুখ্যসচিব (স্পেশাল গ্রেড)।
[বিসিএস ক্যাডারদের মধ্যে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরই স্পেশাল গ্রেডে যাওয়ার সুযোগ আছে।]
অর্থাৎ আপনি যদি কম বয়সে (২৫/২৬ বছর) চাকরিতে যোগদান করেন + রিপোর্ট ভালো থাকে তাহলে অনায়াসেই সচিব/সিনিয়র সচিব হতে পারবেন।
বি.দ্র: পদোন্নতির ক্ষেত্রে সময়কাল একটু আগে পিছে হতে পারে। রাজনৈতিক কারন, বিভাগীয় মামলা, দুর্নীতি কিংবা অন্যকোন খারাপ রেকর্ড থাকলে পদোন্নতিতে জটিলতা দেখা দিতে পারে।
Collection