14/07/2024
এতদ্বারা শ্রীকোল - বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী দের জানানো যাইতেছে যে,
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কোন ছাত্র-ছাত্রীর ইউনিক আইডি করা থাকলে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে না।
তাই ইউনিক আইডি কার্ড করার আগে জন্ম সনদে কোন ভুল থাকলে সংশোধন করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আদেশক্রমে,
প্রধান শিক্ষক
জনাব মোঃ ওসমান গনী
ইউনিক আইডি অনেকটা ভোটার আইডি কার্ড এর মতো দেখতে। unique id আইডিতে ডিজিটাল ভাবে শিক্ষার্থীর যাবতীয় তথ্য দেখা যাবে। এই আইডির নাম করণ ইউনিক আইডি (Student Unique Id Card )। সেখানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা একটি রোল নম্বর দেওয়া হবে। এই রোল নম্বরটি সারাজীবন প্রত্যেক ক্লাসে ব্যবহার করতে হবে এবং সবসময় একই থাকবে।
এখন থেকে ক্লাসে কোন রোল এক, দুই , তিন থাকবে না। এটা হবে বিশাল বড় একটা রোল নম্বর যেটা মোবাইল নম্বরের মতো।