Da'wah of Islam from MGMCians

Da'wah of Islam from MGMCians This is an initiative of the students of Manikganj Medical College, Manikganj,Dhaka to spread the knowledge of Islam.

পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ।‎(সহীহ বুখারী)আল্লাহ তা'য়ালা সকলকে শহীদ হিসেবে কবুল করিয়া নিন ও তাদের পরিবারকে ধৈর্য...
25/03/2026

পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ।
‎(সহীহ বুখারী)

আল্লাহ তা'য়ালা সকলকে শহীদ হিসেবে কবুল করিয়া নিন ও তাদের পরিবারকে ধৈর্য রাখার তোউফিক দিন,আমীন।

18/02/2026

হিজরি বছরের সর্বশ্রেষ্ঠ মাস এসে হাজির। আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে আমরা সারা এই মাসে পোউছোতে পেরেছি আল্লাহ এর নিকট শোকর আদায় করি। এই মাসের ফযিলত আল্লাহ তা"য়ালা ছাড়া কারো পক্ষে পরিপূর্ণ রূপে বর্ণনা করা অসম্ভব।

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

(তরজমা) হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।-সূরা বাকারা (২) : ১৮৩

অন্য আয়াতে ইরশাদ করেছেন-

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

(তরজমা) সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে, সে যেন অবশ্যই রোযা রাখে।- সূরা বাকারা (২) : ১৮৫

প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোযার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ রোযার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা।

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف، قال الله تعالى : الا الصوم فإنه لى وانا أجزى به يدع شهوته وطعامه من أجلى

মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকীর সওয়াব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোযা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে।-সহীহ মুসলিম, হাদীস : ১১৫১ (১৬৪); মুসনাদে আহমদ, হাদীস : ৯৭১৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ৮৯৮৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ১৬৩৮

রমযান হল খালেস ইবাদতের মৌসুম। তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদীস অনুযায়ী আমল করার ও উক্ত ফযীলত লাভ করার তাওফীক দান করুন। আমীন। ইয়া রাববাল আলামীন।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত একটি হাদিস।সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন পেইজ এবং গ্রুপের পাশাপাশি...
16/02/2026

ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত একটি হাদিস।
সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন পেইজ এবং গ্রুপের পাশাপাশি ফেবু সেলিব্রিটিরা এই ধরণের হাদিস পোষ্ট করে থাকে।

হাদীসঃ হযরত মুহাম্মদ (সা:) বলেছেন : – “যে ব্যক্তি রমজানের খবর আগে কাউকে দিবে, তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে”।

হাদীসের ভান্ডারে এমন কোন হাদীস পাওয়া যায় না। সুতরাং এটি নিঃসন্দেহে একটি বানোয়াট কথা। এটাকে হাদীস বলে প্রচার করা সুষ্পষ্টভাবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা। যা পরিস্কার হারাম। যা থেকে বিরত থাকা আবশ্যক।

عَنْ الْمُغِيرَةِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ

মুগীরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নিল। [সহীহ বুখারী, হাদীস নং-১২৯১]

عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ ‏”‏‏

‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। [সহীহ বুখারী, হাদীস নং-১০৬, ইফাবা-১০৭]

ফেব্রুয়ারী মাস টাকে ওয়েস্টার্ন রা জিনার মাস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দু:খের বিষয় হলো মুসলিম উম্মাহ ও এই ক্যান্সার এ আক্র...
07/02/2026

ফেব্রুয়ারী মাস টাকে ওয়েস্টার্ন রা জিনার মাস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দু:খের বিষয় হলো মুসলিম উম্মাহ ও এই ক্যান্সার এ আক্রান্ত।আজ উম্মাহের কাছে বিয়ে হারাম, জিনা হালাল।সমাজের কাছেও তা! আর এই ব্যধি আরো বড় রূপ নেয় এই ফেব্রুয়ারী মাসে।অথচ আল্লাহ তা'য়ালার নবীজি (স:) আমাদেরকে বলেছেন তোমরা জিনার কাছে ধারেও যেওনা।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي ۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢﴾ [النور: ٢]

“ব্যভিচারিণী ও ব্যভিচারী; তাদের প্রত্যেককে তোমরা একশ করে বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরী করণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে যদি তোমরা আল্লাহ তা‘আলা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে”। [সূরা আন-নূর, আয়াত: ২]

আল্লাহ তা'য়ালা আমাদের সকল ভাই বোন বোঝার তোউফিক দিন ও আমলের তোউফিক দান করুন।
"যা হারাম তা হারাম ই, হারাম থেকে বাচার উপায় ও একটি।আর তা হল ছেড়ে দিন।পেছনে ফিরে তাকাবেন না। ছেড়ে দিন।"

মানবসভ্যতার এক চিরাচরিত সত্য হলো জালেম এবং মাজলুমের দ্বান্দ্বিক অবস্থান। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, শক্তির দাপট আর ন...
06/02/2026

মানবসভ্যতার এক চিরাচরিত সত্য হলো জালেম এবং মাজলুমের দ্বান্দ্বিক অবস্থান। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, শক্তির দাপট আর নৈতিকতার অবক্ষয় যখনই কোনো জনপদকে গ্রাস করেছে, তখনই জন্ম নিয়েছে জুলুম। ক্ষমতার দম্ভে অন্যের অধিকার হরণ করা কিংবা দুর্বলকে কোণঠাসা করার এই ব্যাধি আদতে সমাজ কাঠামোর একটি স্থায়ী ক্ষত। বিপরীতে, এই অবিচারের যাঁতাকলে পিষ্ট হয়েও যারা সত্যে অটল থাকে, তারাই ইতিহাসের ‘মাজলুম’।
​ইসলামী জীবনদর্শনে জুলুম কেবল একটি সামাজিক অপরাধ নয়, বরং এটি একটি ভয়াবহ আত্মিক ও নৈতিক বিচ্যুতি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর ভাষায় জুলুমের নিন্দা জানিয়েছেন। ইরশাদ হয়েছে:

​“নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না।” (সূরা আলে ইমরান ৩:৫৭)
​এই এক ঘোষণা থেকেই স্পষ্ট হয় যে, সৃজনশীলতার মূল কারিগর আল্লাহ কখনোই অত্যাচারীর পক্ষ নেন না। অনেক সময় জালেমকে সাময়িকভাবে শক্তিশালী এবং বিজয়ী মনে হতে পারে, কিন্তু সেই বিজয় আসলে এক মরীচিকা। এ প্রসঙ্গে কুরআনের চিরন্তন সত্য হলো:
​“জালেমরা সফলকাম হয় না।” (সূরা আন‘আম ৬:২১)
​হাদিস শরিফে মাজলুমের অবস্থানকে অনন্য এক আধ্যাত্মিক উচ্চতা দেওয়া হয়েছে। জালেমের রক্তচক্ষু সমাজকে স্তব্ধ করে দিলেও মাজলুমের কাতর আর্তি সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সতর্ক করে দিয়ে বলেছেন:
​“মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো; কারণ তার দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

​জুলুম কেবল শারীরিক নির্যাতন বা শৃঙ্খল পরানোর নাম নয়। আধুনিক পৃথিবীতে এর রূপ আরও সূক্ষ্ম ও বিস্তৃত।
​এই সামগ্রিক অন্যায়ের বিপরীতে ইসলাম মাজলুমকে এক অপরাজেয় মানসিক শক্তি প্রদান করে। যখন চারদিকে অন্ধকারের রাজত্ব কায়েম হয়, তখন কুরআনের এই বাণী মাজলুমের হৃদয়ে আশার আলো জ্বালায়:
​“আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন; তিনি তাদেরকে অবকাশ দেন একটি নির্দিষ্ট দিনের জন্য।” (সূরা ইবরাহিম ১৪:৪২)

জালেমের অহমিকা ক্ষণস্থায়ী, কিন্তু মাজলুমের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা শেষ পর্যন্ত বিজয় লাভ করে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই হলো ইসলামের মূল লক্ষ্য, যেখানে কোনো শক্তির দাপট নয় বরং ইনসাফ হবে শেষ কথা।

দুনিয়া হলো শ*য়তানের নেশাপানী। যে ব্যক্তি এটা পান করবে, সে মৃ’তদের কাতারে শামিল হওয়ার আগে কখনোই তার হুঁশ ফিরবে না।— ইয়াহ...
27/01/2026

দুনিয়া হলো শ*য়তানের নেশাপানী। যে ব্যক্তি এটা পান করবে, সে মৃ’তদের কাতারে শামিল হওয়ার আগে কখনোই তার হুঁশ ফিরবে না।

— ইয়াহইয়া ইবনে মু’আয (রহি.)
[সূত্র : মাওয়ায়েজ ইবনুল জাওযী, ৬৭]

23/01/2026

নিজের মৃত্যুর মূহুর্তটা, নিজের লাশের গোসল, জানাযায় নিথর শুয়ে থাকা, খাটিয়ায় চড়া, কবরে একা একা গাঢ় অন্ধকারে তোমাকে নিঃসঙ্গ ফেলে রেখে সবার চলে যাওয়ার করুণ পদধ্বনি --- চোখ বুজে এই আসল ধেয়ে আসা বাস্তবতাটা ভাবো। প্রতিদিন কয়েকবার ভাবো। তাহলে বাঁচতে পারবা। বাঁচার মত বাঁচতে পারবা। সঠিক সিদ্ধান্ত নিতে পারবা।

এখনই একবার চোখ বুজে ভেবে নাও। ভিজুয়ালাইজ করো। অনুভব করো। দেখো, বদলে যাবা। নামাজের আগে পাঁচ মিনিট ভাববা। নামাজও বদলে যাবে।

ট্রাই করো। কী হয় জানাও।

— লেখা সংগৃহীত

01/01/2026

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি আর ফানুস নামের ‘আগুন নিয়ে খেলা’ আর কবে বন্ধ হবে?

এই রাতে বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আগুনে, পটকার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!

~ শায়েখ আহমুদুল্লাহ হাফিজাহুল্লাহ

31/12/2025

আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত....

Address

P***a

Website

Alerts

Be the first to know and let us send you an email when Da'wah of Islam from MGMCians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share