Grobix Academy

Grobix Academy Graphic design, motion graphics, video editing & AI training institute in Bangladesh.

07/02/2026

সময় বদলেছে।
এখন প্রশ্ন একটাই,
তুমি কি রেডি?

20/01/2026

আজ আমাদের 90 Days After Effects Challenge-এর Day 04,
আজ আমরা শিখবো একটি খুবই ক্লিন ও স্মুথ ট্রানজিশন - Radial Wipe Effect 🎬

এই ইফেক্টটা সার্কুলার (গোল) শেপে লেয়ারকে রিভিল বা হাইড করে, ঠিক যেন ঘড়ির কাঁটা ঘুরছে।
Reveal, countdown, infographic আর clean motion graphics-এর জন্য এটা দারুণ কাজের।

✨ Radial Wipe কী?
Radial Wipe আপনার লেয়ারকে গোলাকারভাবে ধীরে ধীরে দেখায় বা লুকিয়ে ফেলে।
এটা ব্যবহার করা যায়—
✔️ Smooth transitions
✔️ Timer / countdown animation
✔️ Logo reveal
✔️ Infographic animation

✨ ব্যবহার করার নিয়ম:
1️⃣ প্রথমে লেয়ার সিলেক্ট করুন
2️⃣ তারপর যান → Effect → Transition → Radial Wipe
এরপর নিচের সেটিংগুলো অ্যাডজাস্ট করুন:
Transition Completion → কতটুকু অংশ রিভিল হবে

Wipe Center → সার্কেলের কেন্দ্র কোথায় হবে

Wipe Direction → Clockwise না Counter-clockwise ঘুরবে

Feather → এজ কতটা সফট বা স্মুথ হবে

✨ টিপস:
✔️ ক্লিন রিভিলের জন্য Completion animate করুন
✔️ আরও স্মুথ লুক পেতে Feather যোগ করুন
✔️ Creative arc বানাতে Center একটু অফ-সেন্টার করে ব্যবহার করুন 🎨

এই ভিডিওটা যদি কাজে লাগে, একটা কমেন্ট করে জানাও 💬❤️
চলো প্রতিদিন After Effects আরও সহজভাবে শিখি 🚀

18/01/2026

আজ আমাদের 90 Days After Effects Challenge-এর Day 03,
আজ আমরা এক্সপ্লোর করবো একটি দারুণ 3D টাইপ ইফেক্ট CC Cylinder 🎥

এই ইফেক্টের মাধ্যমে আপনার লেয়ারটা যেন একটা ভার্চুয়াল সিলিন্ডারের চারপাশে মোড়ানো থাকে।

Product spin, 3D প্যানেল, rotating transition সবকিছুর জন্য এটা খুবই কাজে লাগে।

✨ CC Cylinder কী?
CC Cylinder আপনার লেয়ারকে বাঁকিয়ে গোল সিলিন্ডার শেপে নিয়ে যায়।

এর মাধ্যমে আপনি সহজেই তৈরি করতে পারেন—
✔️ Rotating banner
✔️ 3D mockup
✔️ Spinning graphics
✔️ Smooth wrap-around animation

✨ ব্যবহার করার নিয়ম:
1️⃣ লেয়ার সিলেক্ট করুন
2️⃣প্রথমে যান→ Effect → Perspective → CC Cylinder

এরপর যেগুলো অ্যাডজাস্ট করবেন:
Rotation (X / Y / Z) → সিলিন্ডার কীভাবে ঘুরবে
Radius → সিলিন্ডার কতটা মোটা বা চওড়া হবে
Position → 3D স্পেসে লেয়ারের অবস্থান
Render (Inside / Outside) → ভেতরের না বাইরের সারফেস দেখাবে

✨ টিপস:
✔️ স্মুথ 3D স্পিনের জন্য Y Rotation animate করুন
✔️ বড় ও সফট কার্ভ পেতে Radius বাড়ান
✔️ Realistic depth-এর জন্য Shadow যোগ করুন ✨
এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, একটা কমেন্ট করে জানাও 💬❤️

15/01/2026

আজ আমাদের 90 Days After Effects Challenge-এর Day 02,
আজ আমরা শিখবো একটা দারুণ ট্রানজিশন ইফেক্ট — CC Twister Effect 🎬

এই ইফেক্টটা ব্যবহার করলে আপনার লেয়ার এমনভাবে ঘুরে ও ভাঁজ হয়, যেন একটা পাতা উল্টে যাচ্ছে বা ঘূর্ণির মধ্যে ঢুকে যাচ্ছে 💨
টেক্সট, লোগো বা সিন ট্রানজিশনের জন্য এটা ভীষণ আকর্ষণীয়।

✨ CC Twister কী?
CC Twister আপনার ফুটেজকে 3D স্পেসে ঘুরিয়ে ও ফোল্ড করে।
এর ফলে তৈরি হয় page-turn বা spin-style ট্রানজিশন, যা ভিডিওতে সুন্দর মুভমেন্ট যোগ করে।

✨ ব্যবহার করার নিয়ম:
1️⃣ প্রথমে যান → Effect → Transition → CC Twister
2️⃣ Completion প্রপার্টি অ্যানিমেট করুন, যাতে টুইস্ট কখন শুরু ও শেষ হবে সেটা কন্ট্রোল করা যায়
3️⃣ Rotation Axis (X বা Y) বদলে নিন —
• X Axis = উপর-নিচ টুইস্ট
• Y Axis = ডান-বাম টুইস্ট
4️⃣ চাইলে Backside Color বা Texture ব্যবহার করে ক্রিয়েটিভ রিভিল তৈরি করতে পারেন

✨ টিপস:
✔️ স্টাইলিশ সিন ট্রানজিশন হিসেবে ব্যবহার করুন
✔️ আরও স্মুথ লুকের জন্য Motion Blur যোগ করুন
✔️ Light ও Shadow ব্যবহার করলে ইফেক্টটা আরও 3D ও সিনেমাটিক দেখাবে ✨

আর এমন আরও সহজ টিউটোরিয়াল পেতে সাথে থাকুন 💬✨

13/01/2026

আজ আমাদের 90 Days After Effects Challenge-এর Day 01,
আর আজ আমরা শিখছি CC Rainfall Effect 🌧️

✨ CC Rainfall কী?
CC Rainfall হলো After Effects-এর একটি built-in weather effect, যেটা ব্যবহার করে খুব সহজে বাস্তবসম্মত বৃষ্টি animation তৈরি করা যায়। Dramatic scene, cinematic shot বা background atmosphere বানানোর জন্য এটা দারুণ কাজের।

✨ কিভাবে ব্যবহার করবেন:

=> প্রথমে একটি নতুন Solid Layer তৈরি করুন
=> এরপর Effect → Simulation → CC Rainfall
=> Drop Size, Amount, Speed adjust করে বিভিন্ন ধরনের বৃষ্টি তৈরি করুন
=> Wind option ব্যবহার করে বৃষ্টির দিক পরিবর্তন করুন

✨ কিছু টিপস:
=> বাস্তবসম্মত look পেতে Motion Blur ব্যবহার করুন
=> Fog বা Lightning effect যোগ করলে scene আরও cinematic হবে

Natural blend করার জন্য Screen এর মতো blend mode ব্যবহার করতে পারেন

👉 যদি আমাদের 90 Days After Effects Challenge-এ সাথে থাকেন, তাহলে কমেন্টে লিখুন “Challenge”
আর এমন আরও সহজ টিউটোরিয়াল পেতে সাথে থাকুন 💬✨

নতুন বছর মানেই নতুন করে শুরু করা !আর নতুন শুরু হোক স্কিল দিয়ে!নতুন স্কিল শিখতে চান, কিন্তু বাজেট নেই?তাহলে থামুন!এই নতু...
05/01/2026

নতুন বছর মানেই নতুন করে শুরু করা !
আর নতুন শুরু হোক স্কিল দিয়ে!

নতুন স্কিল শিখতে চান, কিন্তু বাজেট নেই?
তাহলে থামুন!

এই নতুন বছরে Grobix Academy আপনার জন্য নিয়ে এসেছে দারুণ এক উপহার!

👉 অফিস অ্যাপ্লিকেশন এবং AI কোর্স সম্পূর্ণ ফ্রি!

ছাত্র, চাকরিজীবী, চাকরিপ্রত্যাশীদের জন্য।
২০২৬ সালে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে
এই সুযোগ মিস করবেন না!

আসন সংখ্যা সীমিত।
শুধুমাত্র Grobix Academy-তে!

তাহলে আর দেরি কেন?
এই নতুন বছরে নিজের দক্ষতাকেই বানান সবচেয়ে বড় শক্তি!

👉 আজই রেজিস্ট্রেশন করুন কমেন্ট দেয়া লিংক থেকে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারি ২০২৬
ক্লাস শুরু : ১২ই জানুয়ারি ২০২৬
কোর্সের মেয়াদ ১৫ দিন

কোন সফটওয়্যার দিয়ে কী কাজ করা হয়, সেটা না জেনেই নতুন স্টুডেন্টরা শেখা শুরু করে।আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই...
29/12/2025

কোন সফটওয়্যার দিয়ে কী কাজ করা হয়, সেটা না জেনেই নতুন স্টুডেন্টরা শেখা শুরু করে।
আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সফটওয়্যার গুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি।
একটু সময় নিয়ে পড়ুন উপকারে আসবে 👇

🎬 Video Editing
ভিডিও কাটছাঁট বা গল্প তৈরি করতে চান? তাহলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করুন:

1️⃣ Adobe Premiere Pro পেশাদার ভিডিও এডিটিং সফটওয়্যার। সিনেমা, ইউটিউব ভিডিও বা রিলস সব ধরনের ভিডিও কাটিং, কালার কারেকশন, মিউজিক ও ইফেক্ট যোগ করতে ব্যবহৃত হয়।
2️⃣ DaVinci Resolve বিশেষভাবে কালার গ্রেডিংয়ের জন্য বিখ্যাত। যারা সিনেমাটিক লুক দিতে চান তাদের জন্য আদর্শ।
3️⃣ Filmora সহজ ইন্টারফেস, নতুনদের জন্য উপযুক্ত। ভিডিও ক্লিপ জোড়া লাগানো, টেক্সট ও ইফেক্ট যোগ করা খুব সহজ।

🎨 Graphics Design
ছবি ও ভিজ্যুয়াল তৈরিতে এই সফটওয়্যারগুলো ব্যবহার হয়:

1️⃣ Adobe Photoshop ছবি সম্পাদনা, ব্যানার, পোস্টার বা থাম্বনেইল তৈরি করার জন্য অন্যতম জনপ্রিয় টুল।
2️⃣ Adobe Illustrator লোগো, আইকন, ইনফোগ্রাফিক বা প্রিন্ট ডিজাইনের জন্য সেরা, কারণ এটি ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করে।
3️⃣ Canva নতুনদের জন্য সহজ অনলাইন টুল। টেমপ্লেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার, প্রেজেন্টেশন ইত্যাদি তৈরি করা যায়।

🎞 2D Animation
ছবি ও টেক্সটে প্রাণ দিতে এই সফটওয়্যারগুলো ব্যবহার হয়:

1️⃣ After Effects টেক্সট বা অবজেক্টে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করার জন্য সেরা টুল।
2️⃣ Blender যদিও 3D-এর জন্য বিখ্যাত, তবে 2D Animation (Grease Pencil) ফিচার দিয়েও চমৎকার কার্টুন বা মোশন প্রজেক্ট বানানো যায়।

নতুনদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ
❌ সবকিছু একসাথে শেখার চেষ্টা করবেন না
✅ একটি স্কিল বেছে নিন, তারপর সেই সফটওয়্যার এর ব্যবহার ভালোভাবে শিখুন।

আপনি কোনটা দিয়ে শুরু করতে চান?
👇 কমেন্টে লিখুন
Video Editing / Graphics Design / Animation

এই কোর্স কাদের জন্য, আর কাদের জন্য নয়?❌ এই কোর্স কাদের জন্য নয়?(আগে এটুকু জেনে নিন)সবার জন্য এই কোর্স না।হ্যাঁ আমরা পরিষ...
26/12/2025

এই কোর্স কাদের জন্য, আর কাদের জন্য নয়?

❌ এই কোর্স কাদের জন্য নয়?
(আগে এটুকু জেনে নিন)
সবার জন্য এই কোর্স না।

হ্যাঁ আমরা পরিষ্কারভাবে বলছি।

এই কোর্স তাদের জন্য নয় যারা
❌ শুধু সার্টিফিকেট চায়, স্কিল শিখতে চায় না
❌ যারা লাইফ নিয়ে সিরিয়াস নয়, সময়ের মূল্য দেয় না
❌ প্র্যাকটিস না করে দ্রুত জব বা ইনকাম চায়
❌ ক্লাস না করে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখে

✅ তাহলে এই কোর্স কাদের জন্য?
✔ যারা শিখতে আগ্রহী
✔ যারা নিয়মিত প্র্যাকটিস করতে চায়
✔ যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস
✔ যারা পড়াশোনার পাশাপাশি স্কিল শিখে এগোতে চায়
✔ যারা ট্রেনিং শেষে চাকরি বা প্রফেশনাল সুযোগ চায়

আমাদের উদ্দেশ্য কোর্স সেল করা না।
যারা নিজের ভবিষ্যৎ বদলাতে চায় আমরা শুধু তাদেরকেই ট্রেনিং দিই।

25/12/2025

আমাদের ভিডিও এডিটিং কোর্সে এই ধরনের এডিটিং শেখানো হয়।

বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত।

👉 আপনিও কি এই ধরনের এডিট শিখতে চান?
📩 তাহলে এখনই Comment করুন: “EDIT”
📞 কোর্স ডিটেইলসের জন্য কল/ইনবক্স করুন
🎯 ৩০% ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে, আসন সংখ্যা সীমিত!

22/12/2025

ভিডিও এডিটিং এ যে ৫টি সাধারণ ভুল ভিডিও এডিটররা করে।
ভিডিও এডিটিং শিখতে গিয়ে বেশিরভাগ Student এই একই ভুলগুলো বারবার করে আর বলে ভিডিও এডিটিং অনেক কঠিন

এই পাঁচটি টিপস জানলে ভিডিও এডিটিং হবে আপনার কাছে পানির মতো সহজ 👇

❌ ভুল 1: প্ল্যান ছাড়া ভিডিও এডিট শুরু করা
অনেকেই ভিডিওর উদ্দেশ্য ঠিক না করেই এডিট শুরু করে দেয়।
✅ কিভাবে এড়াবেন:
এডিটের আগে 10 মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন
ভিডিওটি আসলে কাদের জন্য
ভিডিওটির শুরুতে কি হবে মাঝখানে কী হবে এবং শেষ কী হবে
উদাহরণ: ৩০ সেকেন্ডের ভিডিও = ৩টি ক্লিপ

❌ ভুল 2: অতিরিক্ত Effect ও Transition ব্যবহার করা
বেশি effect দিলে ভিডিও আন প্রোফেশনাল দেখায়।
✅ কিভাবে এড়াবেন:
Simple cut, fade, zoom ব্যবহার করুন
গুরুত্বপূর্ণ জায়গায় effect দিন
উদাহরণ: প্রতিটি ক্লিপে transition নয়

❌ ভুল 3: Audio Quality উন্নত করা
অডিও খারাপ থাকলে দর্শক ভিডিও স্কিপ করে এবং দেখার আগ্রহ থাকে না।
✅ কিভাবে এড়াবেন:
Noise remove করুন
Music volume 20–30% রাখুন
Voice পরিষ্কার রাখুন
উদাহরণ: Voice 100% এবং Music 25%

❌ ভুল 4: Color Correction না করা
রঙ ঠিক না থাকলে ভিডিও dull লাগে এবং ভিডিও আকর্ষণীয় দেখায় না
✅ কিভাবে এড়াবেন:
Basic brightness, contrast adjust করুন
একই কালার টোন রাখুন
উদাহরণ: সব ক্লিপে একই preset

❌ ভুল 5: Practice না করা
শুধু ভিডিও দেখা, কিন্তু নিজে এডিট না করা।
✅ কিভাবে এড়াবেন:
প্রতিদিন অন্তত ১টি ছোট ভিডিও এডিট করুন
নিজের কাজ নিজেই রিভিউ করুন
উদাহরণ: প্রতিদিন ৩০–৬০ সেকেন্ড ভিডিও Editing Practice

মনে রাখবেন Skill বাড়াতে চাইলে Consistency ধরে রাখতে হবে।

এই ধরনের নতুন নতুন ভিডিও টিপস পেতে পেইজটি লাইক + ফলো দিয়ে পাশে থাকুন ।

Send a message to learn more

Address

TT More, Sujapur
Phulbari
5260

Opening Hours

Monday 09:30 - 18:30
Tuesday 09:30 - 18:30
Wednesday 09:30 - 18:30
Thursday 09:30 - 18:30
Saturday 09:30 - 18:30
Sunday 09:30 - 18:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grobix Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share