পেকুয়া Pekua

পেকুয়া Pekua পেকুয়া উপজেলার সকল প্রকার তথ্য জানতে ?
(1)

উপজেলা পরিচিতি:
এক নজরে পেকুয়া উপজলো
০১। উপজলোর নাম : পেকুয়া উপজেলা
০২। উপজলো স্থাপিত তারখি : ২৩ এপ্রিল ২০০২ ইংরেজী
০৩। উপজেলার আয়তন : ১৩৯.৬৮ বর্গ কিঃমিঃ
০৪। ইউনিয়নের সংখ্যা : ০৭ টি
০৫। মৌজার সংখ্যা : ১১ টি
০৬। মোট লোক সংখ্যা : ১,৭৪,৯৬১ জন
(ক) পুরুষ ..............ঃ ৮৮,১২৭ জন
(খ) নারী ................ঃ ৮৬,৮৩৪ জন
০৭। ভোটার সংখ্যা : ৯৪,৩০০ জন
পুরুষ ....................ঃ ৪৮,১৭৪ জন
মহিলা ...................ঃ ৪৬,১২৬ জন
০৮। জনসংখ্যার ঘনত্ব ১,৪৪০ জন (প্রতি বর্গ কিঃমিঃ)
০৯। মোট পরিবারের সংখ্যা ৩১,৮৯৩ টি
১০। মোট জমির পরিমান : ৩৪৫১৭ একর
(ক) কৃষি জমির পরিমান .......ঃ ২০,৪৫৭ একর
(খ) অকৃষি জমির পরিমান .....ঃ ১৩,০৮৮ একর
(গ) চিংড়ি জমির পরিমান ......ঃ ৩৫৫০.৬৫৫হেক্টর
(ঘ) বাগদা চিংড়ি খামারের সংখ্যা ঃ ৭৭৫ টি
(ঙ) বনভূমি ......ঃ ৪০৬০ একর

১১। খাদ্য পরিস্থিতিঃ
(ক) মোট খাদ্য উৎপাদন ঃ ৫০৬০৪ মেঃ টন( চাউল)
(খ) অপচয় বাদে উৎপাদন ঃ ৪৪৭৮৫ মেঃটঃ ”
(গ) চাহিদা ঃ ২৮৯৬৬ মেঃটঃ ”
(ঘ) উদ্বৃত্ত ঃ ১৫৮১৯ মেঃটঃ (চাউল)
১২। কলেজ : ০২টি
১৩। উচ্চ বিদ্যালয় : ০৮টি
১৪। বালিকা উচ্চ বিদ্যালয় : ০২ টি
১৫। জুনিয়র হাই-স্কুল (উজানটিয়া) : ০২ টি
১৬। প্রাথমিক বিদ্যালয় ঃ : ৪৩ টি
(ক) সরকারী ঃ ৪০ টি
(গ) কমিনিউটি ঃ ৩টি
১৭। মাদ্রাসা ঃ
(ক) ফাজিল ...... ঃ ০২ টি
(খ) সিনিয়র ..... ঃ ০৪ টি
(গ) দাখিল ....... ঃ ০৪ টি
(ঘ) কওমী মাদ্রাসা ঃ ১০ টি
(ঙ) এবতেদায়ী (স্বতন্ত্র) ঃ ০৮ টি
(চ) ফোরকানিয়া মাদ্রাসা ঃ ২০৫ টি
(ছ) হাফেজীয়া মাদ্রাসা ঃ ১৭ টি
(জ) নূরানী মাদ্রাসা ঃ ০২ টি
১৮। শিক্ষার হার : ৩৩.৮৭ %
১৯। রাস্তাঘাট ঃ
(ক) পাকা রাস্তা ঃ ৫৮.০০ কিঃ মিঃ
(খ) ইট বিছানো/ এইচ.বি.বি. ঃ ১০৬.০০ কিঃ মিঃ
(গ) কাঁচা রাস্তা ঃ ২৮৬.০০ কিঃমিঃ
(ঘ) গ্রোথ সেন্টার ঃ ০২ টি
(ঙ) ঘাট ঃ ০৫ টি
২০। ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র : ৭১ টি
২১। কিল্লা : ০৫ টি
২২। রেঞ্জ : ০১ টি
২৩। বিট অফিস (বন বিভাগ) : ০৩ টি
২৪। পাঠাগার : ১০ টি
২৫। ইউনিয়ন ভূমি অফিস : ০২ টি
২৬। হাট বাজার : ১৫ টি
২৭। আবাসিক হোটেল : ০১ টি
২৮। আশ্রয় প্রকল্প : ০৫ টি
২৯। দর্শনীয় স্থান : (মগনামা ঘাট, বনকানন(টইটং),বারবাকিয়া রেঞ্জ অফিস
৩০। আবাসন প্রকল্প : ০১ টি
৩১ । কক্সবাজার থেকে পেকুয়ার দুরত্ব : ৮৫ কিঃ মিঃ
৩২। চট্টগ্রাম থেকে পেকুয়ার দুরত্ব : ১১২ কি:মি:
৩৩। পেকুয়া উপজেলা কোড : ৫৬
৩৪। পোস্ট কোড : ৪৬৪১
৩৫। প্রধান পেশা কৃষি, লবণ, মৎস্য।
৩৬। রাবার ড্যাম : ৩ টি
৩৭। ঈদগাও ময়দান :০১ টি
৩৮। উপজেলার ওয়েব সাইট pekua.coxsbazar.gov.bd
৩৯। প্রধান নদী ও খাল : ভোলার খাল ও মাতামুহুরী নদী।
৪০। ক্রীড়া পরিষদ
৪১। ক্রীড়া কমপ্রেক্স : ০১ টি

ইউনিয়নসমূহ:
১। শিলখালী ইউনিয়ন।

২। বারবাকিয়া ইউনিয়ন।

৩। টৈটং ইউনিয়ন।

৪। রাজাখালী ইউনিয়ন।

৫। পেকুয়া সদর ইউনিয়ন।

৬। মগনামা ইউনিয়ন।

৭। উজানটিয়া ইউনিয়ন।

পেকুয়া উপজেলার পটভূমি
পেকুয়া উপজেলা ২০০২ সালের ২৩ শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ২৫ টি ইউনিয়ন হতে ০৭ ইউনিয়ন নিয়ে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এর প্রচেষ্টায় নবগঠিত পেকুয়া উপজেলার সৃষ্ঠি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী উক্ত উপজেলার উদ্ভোধন করেন।

17/05/2016
পেকুয়ায় লবণ শিল্পের ইতিহাস।বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যতদূর জানা যায় পঞ্চদশ শতাব্দীতে কক্সবাজার জেলায় লবণ চাষ শুরু হ...
12/01/2016

পেকুয়ায় লবণ শিল্পের ইতিহাস।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যতদূর জানা যায় পঞ্চদশ শতাব্দীতে কক্সবাজার জেলায় লবণ চাষ শুরু হয়। সপ্তদশ শতাব্দীতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সহায়তায় এখানে বাণিজ্যিকভাবে লবণ ব্যবসা বিকাশ লাভ করলেও অষ্টাদশ শতাব্দীতে ইংরেজ সরকার এদেশে লবন উৎপাদন নিষিদ্ধ করে ইংল্যান্ড থেকে লবণ আমদানি শুরু করে। এরপর দ্বিতীয় মহাযুদ্ধকালে উপকূলীয় জমি পরিষ্কার করে সাগরের পানি সূর্যেও তাপে বাস্পীভবনের মাধ্যমে জনৈক ব্যক্তি নতুন করে লবণ চাষ শুরু করেন। উল্লেখযোগ্য যে জমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নিয়ে লবণ চাষ শুরু করেছিলেন। সে থেকে বাণিজ্যিক ভিত্তিতে লবন উৎপাদনের যাত্রা শুরু হয়। লবণ চাষীরা সাধারণত দরিদ্র এবং অন্যের কাছ থেকে জমি নিয়ে লবণ চাষ করে। লবণ চাষীদের অধিকাংশ সাগরের তীরে কাছাকাছি এলাকায় বাস করে। এবং তাদেরকে প্রতিনিয়তই বৈরী প্রাকৃতিক পরিবেশ মোকাবিলা করতে হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রদত্ত তথ্য অনুযায়ী লবণ মাঠ রয়েছে। এই লবণ মাঠগুলো থেকে ২০০৪-২০০৫ সালে উৎপাদিত হয়। এই পদ্ধতিতে সনাতন পদ্ধতির তুলনায় ৩০% বেশী ও ধবধবে সাদা মান সম্মত লবণ উৎপাদিত হয়।

Address

Pekua Upazilla
Pekua
4641

Alerts

Be the first to know and let us send you an email when পেকুয়া Pekua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পেকুয়া Pekua:

Shortcuts

Share