19/01/2018
Sonia Sultana Rani...
About 7 years later going to draw footprints on the School premises.
Eyes are waiting to fulfill the unquenchable thirst for seeing all honorable teachers( only one Ma'am ),respectable seniors, Adorable juniors and cooperative mates.
I will miss my teacher, who was a shadow over my head. Honorable teacher late abul Kasem sir.May Allah grant him Jannatul Ferdous,,,ameen.
বৃষ্টি ভেজা দিন । ৭ জানুয়ারি,২০০৮।দিনটি ছিল সোমবার।আমি বাবার সাথে শিলখালী উচ্চ বিদ্যালয়ে প্রথম বার এসেছিলাম।আমাকে ভর্তি করতে গিয়ে বাবা ব্যর্থ হলেন।কারণ আমার ছাড়পত্র ছিলনা।উল্লেখ্য যে,আমি আমার পুরাতন বিদ্যালয়ে প্রথম স্থান অধিকারী ছিলাম বলে আমাকে ছাড়পত্র দেওয়া হয়নি।উনারা চাননি আমি অন্য বিদ্যালয়ে চলে যাই।আমার জন্য চট্রগাম রেনেসাঁ স্কুল এন্ড কলেজ এর একটা ছাড়পত্রের ব্যবস্থা করে দেন পেকুয়া স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক এবং পেকুয়া মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক স্যার।আমি উনার নিকট কৃতজ্ঞ।না হয় আমার পক্ষে এই বিদ্যালয়ে পড়ার সুযোগ হতো না।
শ্রদ্ধেয় আবুল কাশেম স্যার প্রধান শিক্ষক আলহাজ্ব জসীম উদ্দিন স্যারকে অনুরোধ করে অন্য বিদ্যালয়ের ছাড়পত্র হওয়া সত্বেও আমাকে ভর্তির সুযোগ করে দেন।
শুরু হলো প্রথম ক্লাস।
কি যে অনুভূতি, অনেক দিনের অপেক্ষা।একেক টা ক্লাস একেক অনুভূতি। প্রত্যেক শিক্ষক অন্যতম,সবচে সেরা,শ্রেষ্ঠতম মনে হতে লাগলো।আমাদের শিক্ষকেরা আসলে যে এসব বিশেষণ পাওয়ার একমাত্র যোগ্য তা পরের ৩ বছরে জেনেছি।
৮ম-১০ ম শেষ হলো সফলতার সাথে।যেটুকু পেয়েছি তা অনেক বেশি।
যেসব বাড়িতে লজিং ছিলাম তাদের মমতা,ভালোবাসা, সহায়তা আমার পথ চলার পাথেয় ছিল।যদিও আমি তুচ্ছ তবুও বলছি আজকে যা কিছু আমার অর্জন তার অংশীদার সবাই।আমি কৃতজ্ঞ সবার কাছে।
আমি বিশেষভাবে যে মহান শিক্ষকের কথা বলবো উনি আপনার আমার সবার প্রিয়,শ্রদ্ধেয় জনাব আব্দুল মালেক স্যার।আমার শিক্ষক।
" sir i never get the chance to say something about you.Today i want to Say, i want to claim that you are the superior and best priority in my teachers list that i have ever met in my life."
Thank you SHS Alumni association to give a floor to express inexpressible feeling that i have cherished so many days,months and years.
Hope see you tomorrow all the members of Shs family.
আমাদের অনুষ্ঠান সফল হোক।