13/08/2026
⚽🏆 আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন 🏆⚽
টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠ ছিল উৎসবমুখর।
━━━━━━━━━━━━━━━━━━
🎖️ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জনাব আমির হোছাইন
অধ্যক্ষ, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ।
━━━━━━━━━━━━━━━━━━
🌟 প্রধান অতিথি
জনাব মাস্টার জয়নাল আবেদীন
চেয়ারম্যান, টইটং এডুকেশন ফাউন্ডেশন।
🌟 বিশেষ অতিথি
জনাব এম. আব্দুল মজিদ
জনাব মকবুল আলী
রেক্টর, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ।
━━━━━━━━━━━━━━━━━━
⚽ খেলা পরিচালনায় ছিলেন
সহকারী শিক্ষক
জনাব মু. হেফাজ উদ্দিন।
🎌সহযোগিতায় ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী
মুহাম্মদ কামরুল ইসলাম
সাজ্জাদ হোছাইন ফাহাদ
আরিফুল ইসলাম
আসাদুল ইসলাম রিয়াদ
আসিফ,আরাফাত
♟️🎲 ইন্ডোর গেম পরিচালনায়
জনাব এনামুল হক স্যার
জনাব আয়ফা আক্তার।
━━━━━━━━━━━━━━━━━━
🎤 অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
একাডেমিক কো-অর্ডিনেটর জনাব জিয়াউর রহমান।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
━━━━━━━━━━━━━━━━━━
♟️🎲 ইন্ডোর গেইম এর ফলাফল
━━━━━━━━━━━━━━━━━━
♟️ ইভেন্ট: দাবা
🔹 সিনিয়র গ্রুপ
🏆 চ্যাম্পিয়ন — D দলের
ছৈয়দা শাহারিয়ার তানজিম
🥈 রানার আপ — A দলের
মেহেরিন মুরশিদি তাসনিয়া
🔹 জুনিয়র গ্রুপ
🏆 চ্যাম্পিয়ন — B দলের
মরতুজা শাহিন ইলমা
🥈 রানার আপ — A দলের
ওয়াজিহা আলম রওজা
━━━━━━━━━━━━━━━━━━
🎲 ইভেন্ট: লুডু
🔹 সিনিয়র গ্রুপ
🏆 চ্যাম্পিয়ন — C দলের
তাসনিয়া তাহুরা বাবলি
নাওশিন সুলতানা
🥈 রানার আপ — B দলের
তারিন হাফছা মিম
নানজিবা সাল সাবিল
🔹 জুনিয়র গ্রুপ
🏆 চ্যাম্পিয়ন — D দলের
নুসরাত সোলতানা নাজিফা
ইসরাত জাহান
🥈 রানার আপ — B দলের
জিনাত বিনতে আরশাদ পুতুল
নাওরীন তাবাসসুম নুহী
⚽ফুটবল চ্যাম্পিয়ন সিনিয়র গ্রুপ D দল
রানার আপ A দল
⚽জুনিয়র গ্রুপ চ্যাম্পিয়ন D দল রানার আপ A দল।
━━━━━━━━━━━━━━━━━━
🏅 ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ইন্ডোর গেমসসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না; এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্ব, দলগত কাজ, আত্মবিশ্বাস ও সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি একটি সুন্দর, সুস্থ ও ক্রীড়ামুখী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ। 🌿
🎉 অভিনন্দন সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীকে।
⚽ খেলাধুলায় এগিয়ে যাক শিক্ষার্থীরা, সাফল্যে এগিয়ে যাক টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ।
━━━━━━━━━━━━━━━━━━
🙏 ধন্যবাদান্তে
আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট আহবায়ক কমিটি ’২৬
জনাব মু. হেফাজ উদ্দিন
জনাব জিয়াউর রহমান
জনাব আয়ফা আক্তার
━━━━━━━━━━━━━━━━━━
#আন্তঃস্কুল_ফুটবল_টুর্নামেন্ট_২০২৬
#টইটং_ইক্বরা_স্কুল_এন্ড_কলেজ