20/07/2026
নোটিশঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশব্যাপী আন্তঃ কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬
*بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ*
"সুশিক্ষিত সন্তান, উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।"
20/07/2026
নোটিশঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেশব্যাপী আন্তঃ কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬
07/06/2026
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬
আবদুল করিম মৃধা কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের কাছে পাওনা বকেয়া বেতন ও বার্ষিক পরীক্ষার ফি আগামী ১৫/৬/২৬ ইং তারিখের মধ্যে কলেজ অফিসে পরিশোধ করে রসিদ সংগ্রহ করার জন্য বলা হলো।
উল্লেখ্য অনিবার্য কারন বশতঃ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ১১/৬/২৬ ইং তারিখের পরিবর্তে আগামী ১৮/৬/২৬ ইং তারিখ অনুষ্ঠিত হবে।
সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন
অধ্যক্ষ
আবদুল করিম মৃধা কলেজ,পটুয়াখালী।
শোক সংবাদ!শোক সংবাদ!শোক সংবাদ!
আবদুল করিম মৃধা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: জহিরুল ইসলামের মমতাময়ী মা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা বেগমের শ্বাশুরী রাজিয়া বেগম(৮৪) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আজ মঙ্গলবার সকাল ৮.৩৫ মিনিটের সময় সদর উপজেলার ধরান্দি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল করিম মৃধা কলেজের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
26/03/2026
আবদুল করিম মৃধা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজমুল আলম জসিম স্যার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬.০৩.২০২৬ ইং তারিখ সকাল ১০:১৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল করিম মৃধা কলেজের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমাদের কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ নাসিমা শাহীন এর আম্মা আজ ১০/৩/২৬ তারিখ সকাল ৭:৪৫ এ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাঁর কাছে চলে গেছেন। আমারা আবদুল করিম মৃধা কলেজ পরবার তার আম্মার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁর দোষ ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তাঁর জানাযার নামাজ ভায়লা গ্রামে পৈতৃিক বাড়িতে রাত ৯:৩০ এ অনুষ্ঠিত হবে।
19/01/2026
"গনভোট ২০২৬ সংসদ নির্বাচন
দেশের চাবি আপনার হাতে"-
প্রচারের উদ্দেশ্যে পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুয়েল রানা, উপ পরিচালক(উপ সচিব),স্থানীয় সরকার বিভাগ, পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার।
08/01/2026
08/01/2026
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর আবদুল করিম মৃধা কলেজ কেন্দ্রের আসন বিন্যাসঃ
16/12/2025
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আবদুল করিম মৃধা কলেজ, পটুয়াখালী এর পক্ষ থেকে অধ্যক্ষ সাইফুল মজিদ মোহাম্মদ বাহাউদ্দীন বাহার মহোদয়ের নেতৃত্বে বিজয় র ্যালী ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |