15/05/2026
আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। 🕋
পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর
মাওঃ শাহ মোঃ নেছারুল হক পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গতকাল বিকেল ৫:৩০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রা করেন এবং ইতিমধ্যে নিরাপদে সেখানে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ।
পবিত্র হজের এই মোবারক সফরে আল্লাহ তায়ালা যেন ওনার হজকে 'হজ্জে মাবরুর' হিসেবে কবুল ও মঞ্জুর করেন। ওনাকে সুস্থ শরীরে, নিরাপদে হজের সমস্ত হুকুম-আহকাম ও ইবাদত বন্দেগী পালন করার তাওফিক দান করেন এবং সফর শেষে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন—এই দোয়া কামনা করছি।
হুজুর, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। ওনার এই পবিত্র সফরের সফলতা ও সুস্থতার জন্য আপনারা সবাই মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করবেন। 🤲✨