23/12/2025
২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত
A state owned medical college of Bangladesh affiliated with University of Dhaka.
A state owned medical college of Bangladesh affiliated with University of Dhaka under Faculty of Medicine as a constituent college.The students receive Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS) degree from University of Dhaka after completion of 5th year and passing the final Professional MBBS examination. This college is directly governed by Bangladesh Medical and Dental Council (BMDC) an
23/12/2025
২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত
ভর্তি সংক্রান্ত তথ্যাদি:
৩০ ডিসেম্বর ২০২৫- প্রথম ২৫ জন(১-২৫)
০৩ জানুয়ারি ২০২৬- দ্বিতীয় ২৫ জন(২৬-৫০)
০৪ জানুয়ারি ২০২৬- তৃতীয় ২৫ জন(৫১-৭৫)
০৫ জানুয়ারি ২০২৬- চতুর্থ ২৫ জন(৭৬-১০০)
04/06/2025
"বিজ্ঞপ্তি"
পটুয়াখালী মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস (১১ম ব্যাচ) কোর্সে ভর্তিকৃত নবাগত ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের পরিচিতিমূলক (Orientation) অনুষ্ঠান এবং উদ্বোধনী ক্লাস আগামী ১৭/০৬/২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ০৯.০০ ঘটিকায় পটুয়াখালী মেডিকেল কলেজের নতুন ভবনের ৫ম তলায় (গ্যালারিতে) অনুষ্ঠিত হইবে। এজন্য উক্ত পরিচিতিমূলক ক্লাসে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীগণকে অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য যে, ১৮/০৬/২০২৫খ্রি. হতে তাদের নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এজন্য Orientation অনুষ্ঠানের পূর্বেই সকল ছাত্র-ছাত্রীদেরকে নিম্নোক্ত বই সমূহ সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
1. ANATOMY
- BD CHAURASIA’S HUMAN ANATOMY (volume 1,2,3,4)
- JUNQUEIRA’S BASIC HISTOLOGY
- LANGMAN'S MEDICAL EMBRYOLOGY
2. PHYSIOLOGY
- Textbook of Medical Physiology (13th Edition) ... Guyton & Hall
- A textbook of Practical Physiology (7th Edition) .... CL Ghai
3. Bio-chemistry
- Lippincott's Illustrated Review by Champe & Harvey. Latest Edition
- Human Biochemistry by Ortan & Neuhaus. 10th Edition.
4. Taber's Medical Dictionary - Latest Edition.
20/04/2025
আজ সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি যে ন্যাক্কারজনক হামলা জনগণের 'সেবক'রা করেছে আমরা তার প্রতি তীব্র নিন্দা জানাই।
রক্ষক নামের ভক্ষক হয়ে ওঠা এহেন আচরণের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। ন্যায়সঙ্গত এই আন্দোলনের সাথে পূর্ণ সমর্থন প্রকাশ করি।
17/04/2025
ন্যায়ের পথে অবিচল এই লড়াইয়ে পাশে থাকার জন্য জানাই সাধুবাদ।
দক্ষিণবঙ্গের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সেবা প্রদানের নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এ সহাবস্থান থাকুক চলমান।
পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীদের "তিন দফা দাবি" সমর্থন করে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের।
#পটুয়াখালী_মেডিকেল #পবিপ্রবি
06/04/2025
Emergency Notice
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি।
প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছ তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালীতে আগামী ৯ই মার্চ ২০২৫ তারিখ থেকে ১২ই মার্চ ২০২৫ তারিখ এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো।
05/03/2025
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে চান্সপ্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। অপেক্ষমান অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদেরকে উক্ত মেডিকেল কলেজগুলোতে ০৬-০৩-২০২৫ থেকে ১২-০৩-২০২৫ এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
01/03/2025
পটুয়াখালী মেডিকেল কলেজ আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল; পিকে০৬ বনাম পিকে০৮।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দল পিকে০৬ এর বিজয়োল্লাস।
22/02/2025
প্রকাশিত হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজের তৃতীয় স্মরণিকা -নবকল্লোল।
সম্পাদনায়: স্ফূরণ(পিকে-০৬ ব্যাচ)।
26/01/2025
পটুয়াখালী মেডিকেল কলেজ নামক মহীরূহের শাখায় নব্য কিশলয় রূপে আবির্ভূত হচ্ছে পিকে-১১। নবাগত অনুজদের পটুয়াখালী মেডিকেল কলেজের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
ভর্তির জন্য নির্ধারিত তারিখ,সময় ও প্রয়োজনীয় কাগজপত্র পোস্ট এর সাথে সংযুক্ত ছবিসমূহে উল্লেখিত রয়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় আমাদের পেজ এ মেসেজ বা নিম্নলিখিত নাম্বার সমূহে কল করতে অনুরোধ করা হচ্ছে-
পিকে09:
সামিথ- 01830-064541
জয় -01776-769172
রফিকুল - 01612-084656
প্রমিত -01757-570123
শুভ-01860-371433
মিছফা - 01322388660
পিকে10:
বায়তুল্লাহ -01712-202700
মেহেদী - 01641903112
সৌমিক- 01794-592977
জিনাত-01925108682
মালিহা-01735199805