মারকাযুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Patuakhali
  • মারকাযুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদরাসা

মারকাযুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদরাসা ঠিকানা: টাউন কালিকাপুর পটুয়াখালী 01310932611

27/01/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

17/01/2025

৭/বছরে পদার্পন

আজ থেকে ৭ / বছর আগে বিবাহের সুন্নাত পালন করেছিলাম। দেখতে দেখতে ৭ বছর চলে গেলো! বাট সম্পর্কটা মনে হয় এখনো নতুনই রয়ে গেলো! অথচ আল্লাহপাক ১/ সন্তানের বাবা বানিয়েছেন❤️
দাম্পত্য জীবনে একজন নেককার সঙ্গী পাওয়া একটা পুরুষের জন্য কতটা সৌভাগ্যের তা বলার অপেক্ষা রাখেনা। একজন নেককার দায়ীত্বশীল স্ত্রী পাশে থাকলে একাধিক বিয়ে করার চিন্তাও আসেনা। একাধিক বিয়ের শ্লোগান তোলার আগে প্রতিটা সংসার কিভাবে সুন্দরভাবে টিকে থাকতে পারে সে বিষয়ে প্রচুর আলোচনা দরকার। যারা সংসার নিয়ে সুখে আছেন তারা সুখের গল্পগুলো শেয়ার করতে পারেন, যাতে অন্যরাও সংসারের প্রতি যত্নবান হতে পারে।
বাংলাদেশের প্রতিটা সংসারে আল্লাহপাক প্রেম-ভালোবাসা বাড়িয়ে দিন। এবং পরকীয়া নামক ব্যাধী থেকে সবাইকে হেফাজত করুন।
আমাদের জন্য দুআ চাই আল্লাহ যেন জান্নাত পর্যন্ত এভাবে একসাথে চলার তাওফিক দান করেন।

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ। 🔴🔷🔹এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়া...
17/11/2024

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ।

🔴🔷🔹এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়াই ভালো ।

🔴🔷🔹দুই : মেধা ভালো। হিফজে দিয়েছেন। কিন্তু সে হিফজে পড়তে বিলকুল আগ্রহী না। অসহ্য লাগে। পালিয়ে আসে। হিফজের চিন্তা বাদ দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹তিন : মেধা দুর্বল। তবুও আশা করে হিফজে দিয়েছেন, পারছে না। শত চেষ্টা করেও হচ্ছে না। অতিরিক্ত চাপ না দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹চার : নূরানী ৩য় ক্লাস পাশ করে হিফজে দিন। জীবনের শুরুতেই হিফযে দেওয়া চরম ভুল। এতে অনেক সমস্যা দেখা দেয়।

🔴🔷🔹পাঁচ : হাফেজ হওয়া ফরয, ওয়াজিব কিছুই না। অতিরিক্ত আবেগী হয়ে বাচ্চার সময় নষ্ট করবেন না।

🔴🔷🔹ছয় : উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার পড়ার উন্নতি হবে না।

🔴🔷🔹সাত : আল্লাহর খাস রহমত ও বাচ্চার স্বতস্ফুর্ত অবিরাম চেষ্টা সাধনা ছাড়া হাফেজ হওয়া যায় না। এজন্য হালাল হারাম মেনে চলুন। বেশি বেশি দোয়া ও আমল করতে থাকুন।

🔴🔷🔹আট : হাফেজ হওয়া সম্মানের, সৌভাগ্যের। তবে বাচ্চার অবস্হা বিবেচনা করতে হবে। অভিভাবকের ভুলের কারণে বাচ্চার জীবন যেন হুমকির মুখে না পড়ে।

🔴🔷🔹নয় : হাফেজ হওয়ার পর ভালো আলেম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু হাফেয হওয়ার মধ্যে পরিপূর্ণ কল্যাণ নেই।

🔴🔷🔹দশ অভিভাবকদের প্রতি ছোট একটি আবেদন,,,,,,,,,,
এই ভুল কেউ করবেন না,,,,,,,

ইলম আসার জন্য উস্তাদের দুআ নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দুআ ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার লেখা পড়ার উন্নতি হয় না।
উস্তাদের সাথে যে গার্ডিয়ান যত ভদ্র আচরণ করবে, তার সন্তান উস্তাদকে তত বেশি সম্মান করবে। এমনকি যে গার্ডিয়ান উস্তাদের সাথে খারাপ আচরন করবে, তার সন্তানের ভবিষ্যৎ জীবন নষ্ট করার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন ।

আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন।

03/11/2024

বরিশালের গান
শিল্পী মোঃ কামরুজ্জামান
ছাত্র : মারকাযুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদরাসা

30/10/2024

😭 (মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদ) আমারই একমাত্র ছাত্র, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আজ সকালে সদর হাসপাতালে ভর্তি , সবাই দোয়া করবেন ওর জন্য
আল্লাহ যেন অতি তাড়াতাড়ি শেফায়ে কামেলা
পরিপূর্ণ সুস্থতা দান করেন (আমিন, ইয়া রব)🤲

29/10/2024
29/10/2024

رَّبِّ زِدْنِى عِلْمًا
হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন।

হে আল্লাহ তুমি আমাকে হযরত ইবনে আব্বাসের মতো তা'উইলের জ্ঞান দাও।এবং কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করে নাও।আমিন।

28/10/2024

প্রিয় শায়েখের আজকের নসিহা.....
বেয়াদবদেরকে ক্ষমা করা যায়,কিন্তু একসাথে চলা যায়না।
কারণ তারা বেয়াদবির ক্ষেত্রে পিতা মাতা এবং গুরুজনকেও বাদ দেয়না।
বাণীতে: শায়খ আব্দুল হক দাঃবাঃ (২৩-১০-২৪)

27/10/2024

আমি হেঁটে চলেছি অনবরত জাহান্নামের দিকে,,,,,
আর ভাবছি পথ শেষে পৌঁছে যাবো জান্নাতে।
আল্লাহুম্মাগফীরলি।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুত তাক্বওয়া ইন্টারন্যাশনাল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category