Baitul Mukarrom বাইতুল মোকাররম A renowned shopping complex beside Baitul Mukarrom national mosque
TSC, Patuakhali Science and Technology University
TSC, Patuakhali Science and Technology University
05/09/2019
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট----
📌📌পরীক্ষার হলে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ক্যালকুলেটর, মোবাইল ব্যাবহার করা যাবেনা।
📌📌কেন্দ্র চয়েস-
যে কেউ যে কোন কেন্দ্র চয়েস দিতে পারবে কিন্তু এসএসসি ও এইচএসসি এর রেজাল্ট অনুযায়ী কেন্দ্র দেওয়া হবে।
🤔🤔 মনে করো দুই জনে পটুয়াখালী কেন্দ্র হিসেবে চয়েস দিছে কিন্তু পটুয়াখালীতে কেন্দ্রে সিট ফাকা আছে একটা যার রেজাল্ট ভাল সে কেন্দ্র পাবে আরেকজন পাবেনা,সে অন্য জায়গায় পাবে।
🤔🤔 যার বাসা চিটাগং সে নিশ্চয়ই ঢাকা এসে এক্সাম দিতে চাইবেনা অথবা যার বাসা কিশোরগঞ্জ সে নিশ্চয়ই ময়মনসিংহ রেখে পবিপ্রবিতে এক্সাম দিতে চাইবেনা তাই এটা নিয়ে চিন্তার কিছু নাই
📌📌ভার্সিটি এবং সাবজেক্ট চয়েস-
প্রত্যেক ভার্সিটির আলাদা আলাদা সাবজেক্ট চয়েস দিতে হবে।
উদাহরন-১
BAU- AG
SAU-AG
PSTU-AG
BAU -DVM
SAU-DVM
PSTU-DVM
.....
উদাহরণ -২
BAU-AG
BAU-DVM
BAU-FISH
....
PSTU-AG
PSTU-DVM
PSTU-FISH
...
যদি এগিকালচারে পড়ার ইচ্ছা থাকে তাহলে সকল ভার্সিটির এগ্রিকালচার প্রথম চয়েস দিতে পারবে।আবার বাকৃবিতে/পবিপ্রবিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি বাকৃবির/পবিপ্রবির সব সাবজেক্ট আগে চয়েস দিতে পারবে।
📌📌ভর্তি প্রক্রিয়া
মেধা তালিকা অনুযায়ী যার যে ভার্সিটি আসবে সেটায় ভর্তি হতে হবে মাইগ্রেশন হবে উপরের দিকে.....
16/04/2019
ফ্রী থাকলে অবশ্যই ঘুরে আসতে পারেন অডিটোরিয়ামে। ইনশাআল্লাহ সবাইকে ভাল লাগবে
ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য :
★যারা বাসে আসবেন :
সরাসরি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পটুয়াখালী আসবেন তাদের (লেবুখালী) ভার্সিটি স্কয়ার (পুরাতন যুদ্ধ বিমানের ফলক) নামতে হবে।। সেখান থেকে মাইন্দ্রা,ইজিবা
ইক(ভাড়া ১৫ টাকা) হোন্ডায় জনপ্রতি ২০ টাকা করে নিবে দেন ভার্সিটি বললেই হবে, ডিরেক্ট ভার্সিটির সামনে নামাবে।সবার কাছে অনুরোধ যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই যেন ভার্সিটি স্কয়ার নেমেই ভার্সিটিতে আসবেন।।কেউ ফেরির অপর পাশ থেকে হোন্ডায় উঠবেন না তবে প্রতারনার শিকার হতে পারেন।।
যারা বরিশালে নামবে তারা আগে রুপাতলী বাসস্ট্যান্ড আসবেন এরপর সেখান থেকে পটুয়াখালীর বাসে করে ভার্সিটি স্কয়ার নেমে সেখান থেকে আসবেন।বরিশাল থেকে বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা।
# ঢাকা_বরিশাল_পটুয়াখালী :
প্রতিদিন ঢাকার সায়দাবাদ ও গাবতলী থেকে ডে-নাইট অনেক বাস রয়েছে।।
১)সাকুরা পরিবহন (এসি/নন এসি)
২)গ্রীণ লাইন পরিবহন (এসি ভলভো/ স্ক্যানিয়া)
৩)হানিফ এন্টারপ্রাইজ
৪)গোল্ডেন লাইন
৫)সুরভী পরিবহন (এসি)
৬)কনক পরিবহন (এসি/ নন- এসি)
৭)সোনার তরী পরিবহন (নন- এসি)
★ঢাকা থেকে পটুয়াখালী (লেবুখালীর) ভাড়ার তালিকা:
এসি : ৭৫০ টাকা
নন এসি : ৫০০ টাকা
★ঢাকা থেকে বরিশালের ভাড়ার তালিকা :
এসি : ৬০০ টাকা (হিনো ১ যে), [স্ক্যানিয়া / ভলভো : ৮০০ টাকা (ইকোনমিক ক্লাস), ১১০০ টাকা (বিজনেস ক্লাস)]
# সিলেট_থেকে_বরিশাল : সাগরিকা নামে একটি বাস আছে যা সরাসরি বরিশাল আসে।ডে-নাইট ১ টা করে ট্রিপ,ভাড়া ৮০০টাকা কদমতলী বাস টার্মিনাল থেকে।।আর তা সম্ভব না হলে ঢাকা হয়ে উপরের তথ্যের ভিত্তিতে আসতে হবে।।
# দিনাজপুর_রংপুর_গাইবান্ধা_বরিশা
ল_পটুয়াখালী (লেবুখালী):
১)গোল্ডেন লাইন
২) BRTC (A/C)
৩)আকিব পরিবহন
৪)তুহিন পরিবহন (সৈয়দপুর থেকে)
আর উপরের সবগুলো দিনাজপুরের কালীতলা বাসস্ট্যান্ড থেকে বিকেল ৪ টার পর একে একে ছেড়ে আসে।।
★ভাড়া: ৯০০ টাকা (দিনাজপুর থেকে) (সৈয়দপুর) ৮০০ টাকা
(গাইবান্ধা) ৭০০ টাকা করে।।এই সবগুলো বাসই রংপুর-বগুড়া-নাটোর-কুষ্টিয়া হয়ে সরাসরি লেবুখালী অবধি আসে।।
# রাজবাড়ী জেলা থেকে আসার ৩ টা উপায়।
১/ উত্তরবঙ্গ টু বরিশাল, কিছু গাড়ি রাজবাড়ী শহর হয়ে আসে। ওগুলোতে আসতে পারেন।
২/ গোয়ালন্দ মোড় থেকে ঢাকা টু বরিশালের গাড়িতে আসতে পারেন।
৩/মধুখালী উপজেলা থেকে খুব সহজেই (যশোর, কুষ্টিয়া, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে) বরিশালের বাস পাবেন। বরিশাল এসে পটুয়াখালীর বাসে উঠতে হবে।
# ফরিদপুর_থেকে_বরিশাল :
রাজবাড়ী রাস্তার মোড় থেকে, মধুখালী উপজেলা থেকে এবং ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে খুব সহজে সরাসরি বরিশালের /পটুয়াখালীর বাস পাওয়া যায়।। যদি বরিশাল অবধি আসেন তাহলে বরিশাল (নথুল্লাবাদ) নেমে সেখান থেকে ১৫ টাকা অটো ভাড়া দিয়ে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে আবার পটুয়াখালীর বাসে উঠতে হবে।।পরে তাতে সরাসরি লেবুখালী আসা যাবে।।নাহলে কুয়াকাটার বাসে ডিরেক্ট পটুয়াখালী (লেবুখালী) আসতে পারবেন।।
# বাগেরহাট_গোপালগঞ্জ_মাদারীপুর_শ
রীয়তপুর_থেকে_বরিশাল :
প্রথমে বরিশাল (নথুল্লাবাদ) আসতে হবে।। তারপর সেখান থেকে ১৫ টাকা অটো ভাড়া করে রুপাতলী এসে পটুয়াখালীর বাসে উঠতে হবে।।সে বাসে সরাসরি লেবুখালী আসতে পারবেন।।
# নওগা_বগুড়া (সাতমাথা) থেকে বরিশাল/
পটুয়াখালী (লেবুখালী):
তুহিন পরিবহন /গোল্ডেন লাইন পরিবহন /BRTC /আকিব পরিবহন/নবীনবরণ পরিবহন আছে। সবগুলো সকাল ৭-৮টা এবং রাত ৮-১০ এর মাঝে ছাড়ে।।ভাড়া ৭০০ টাকা।।
# যশোর_থেকে_বরিশাল_পটুয়াখালী (লেবুখালী) :
১)গ্রীণ লাইন পরিবহন
২)এম.এম পরিবহন
৩)চাকলাদার পরিবহন
৪)জি.এম পরিবহন
৫)কুয়াকাটা এক্সপ্রেস
৬) BRTC (A/C)
৭)সেভেন স্টার
★নন-এসি : ৪০০ টাকা (বরিশাল), ৪৫০ টাকা (পটুয়াখালী)
★এসি (অনলি বরিশাল): ৬০০ টাকা (এম.এম পরিবহন),৮০০ টাকা (গ্রীণ লাইন স্ক্যানিয়া)
# খুলনা_থেকে_বরিশাল :
খুলনার রুপসা ঘাটের ট্রাফিক মোড় থেকে ৩০ মিনিট পর পর সব সময়ই বরিশালের বাস পাওয়া যায়,যা সরাসরি বরিশালের নথুল্লাবাদ বাসস্টপ আসে।।বরিশালের (নথুল্লাবাদ) নেমে ১৫ টাকা অটো ভাড়া করে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালীর বাসে করে সরাসরি লেবুখালী আসা যাবে।।
★চট্টগ্রাম/ রাঙামাটি /খাগড়াছড়ি /বান্দরবন/
কক্সবাজার হতে পটুয়াখালী (লেবুখালী) :
১)যারা ডিরেক্ট কক্সবাজার থেকে আসবা তারা # সৌদিয়া_পরিবহন এ ডিরেক্ট পটুয়াখালী(লেবুখালী) আসতে পারবেন।।
ভাড়া : ১১০০ টাকা
২)বান্দরবান / খাগড়াছড়ি বা পুরো পার্বত্য এলাকা থেকে যারা আসবা তাদের কষ্ট করে প্রথমে চট্টগ্রাম আসতে হবে।।দেন অনেক গাড়ি আছে পটুয়াখালী (লেবুখালী) আসার।।
>সৌদিয়া পরিবহন
>গ্রীণ লাইন পরিবহন
>ঈগল পরিবহন
>বেপারী পরিবহন
# ভাড়া :
৯৫০ টাকা (নন এসি)
১২০০ টাকা (এসি)
# বিশেষ_দ্রষ্টব্য :
যারা চট্টগ্রাম বা পার্বত্য এরিয়া থেকে ভেংগে ভেংগে আসতে চান তার প্রসেস বলে দিচ্ছি >>>>>>
চট্টগ্রাম এর আশেপাশের এরিয়া থেকে আগে জি.এস.সি/ অলংকার মোড়ে আসবেন...দেন সেখান থেকে দুইভাবে আসতে পারবেন....
১)লক্ষীপুর (মজু চৌধুরীর হাট)-বরিশাল হয়ে
২)চাঁদপুর (মাদরাসা লঞ্চঘাট)-বরিশাল হয়ে
★যারা লক্ষীপুর (মজু চৌধুরীর হাট) দিয়ে আসবেন তারা
>শাহী সার্ভিস (এসি/ নন এসি)
>জোনাকি ট্রান্সপোর্ট (নন এসি)
#ভাড়া:
৩০০ টাকা( নন এসি)
৪০০ টাকা (এসি)
এরপর মজুচৌধুরীর হাট থেকে লঞ্চযোগে বরিশাল এসে তারপর পটুয়াখালী আসতে হবে।।লঞ্চে ডেকের ভাড়া : ৩০০ টাকা।। মজু চৌধুরীর হাট থেকে দুপুর ১১ টার পর ১/২ টা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।।
★আর যারা চাঁদপুর হয়ে আসতে চান তারা সরাসরি জি.এস.সি/অলংকার মোড় হতে #সৌদিয়া_পরিবহন আছে৷ সেটায় করে চাঁদপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নামাইয়া দিবে। ভাড়া: ৩০০ টাকা।। এরপর বাসস্ট্যান্ড থেকে ১০ টাকা ভাড়ায় অটো করে সোজা মাদরাসা লঞ্চঘাট এসে বরিশালগামী বিভিন্ন লঞ্চে করে বরিশাল আসতে হবে।।রাত সাড়ে ৯ টার পর থেকে পরপর ৪ টা লঞ্চ ও রকেট স্টিমার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।।এরপর বরিশাল লঞ্চঘাট থেকে সোজা পটুয়াখালী আসা যাবে।।
>>এছাড়াও চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকালে আন্তঃনগর "মেঘনা এক্সপ্রেস " ও "সাগরিকা এক্সপ্রেস" আছে চাঁদপুর আসার জন্য।।সেটায় করেও চট্টগ্রাম থেকে চাঁদপুর এসে সোজা বরিশাল হয়ে পটুয়াখালী আসতে পারবেন।।
# ট্রেন_ভাড়া :
শোভন ১০৫ টাকা
শোভন চেয়ার ১৭৫ টাকা
★যারা ফেনী/কুমিল্লা বা নোয়াখালী থেকে আসবেন:
১)ফেনীর মহিপাল বিশ্বরোড থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরিশাল/পটুয়াখালী-কুয়া
কাটা গামী যেকোনো বাসে করেই সোজা আসতে পারবেন।।
>সৌদিয়া পরিবহন
>ঈগল পরিবহন
>বেপারী পরিবহন
ভাড়া: ৮০০ এর মতো রাখবে।।
# এছাড়া ফেনী রেল স্টেশন থেকে চাঁদপুর গামী "মেঘনা এক্সপ্রেস "/ " সাগরিকা এক্সপ্রেস " এ করে চাঁদপুর দিয়ে লঞ্চযোগে বরিশাল হয়ে পটুয়াখালী (লেবুখালী) আসতে পারবেন।।নাহলে
>শাহী সার্ভিস/ জোনাকি ট্রান্সপোর্ট যোগে লক্ষীপুরের মজু চৌধুরীর হাট নেমে লঞ্চযোগে বরিশাল এসে এরপর সড়কপথে পটুয়াখালী (লেবুখালী) আসতে পারবেন।
২)যারা কুমিল্লা থেকে আসতে চাও তারা সরাসরি টমছম ব্রীজ/ পদুয়ার বাজার বিশ্বরোড থেকে "বোগদাদ এক্সপ্রেস " এ উঠে সোজা চাঁদপুর নেমে বরিশালের লঞ্চযোগে বরিশাল নেমে সোজা পটুয়াখালী (লেবুখালী) আসতে পারবেন।।
★ এছাড়া কুমিল্লা থেকে ডিরেক্ট বাসে আসতে চাইলে পদুয়ার বাজার বিশ্বরোডের "নুরজাহান হোটেল" / "হোটেল জম জম" থেকে "গ্রীণ লাইন" /"সৌদিয়া পরিবহন "/ " ঈগল পরিবহন " পাবা।ভাড়া ফেনীর টাই রাখবে৷ ৮০০ খুব সম্ভবত । এক্ষেত্রে আগে থেকে স্ব স্ব হোটেল কাউন্টারে যেয়ে আগাম বুকিং দিয়ে রাখতে হবে।।নাহলে টিকেট পাওয়া খুব টাফ হবে৷।
★আর যারা বি-বাড়িয়া থেকে আসবা তারা কষ্ট করে ঢাকা এসে এরপর বরিশাল/ পটুয়াখালীর লঞ্চ যোগে/ বাস যোগে আসতে হবে।।ঢাকা থেকে কিভাবে ক্যাম্পাসে আসবেন তা আগের প্রসেস দেখার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
★★★ যারা বরিশাল লঞ্চঘাট / নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্টান্ড নেমে যেভাবে ক্যাম্পাসে আসবেন:
নথুল্লাবাদ বাসস্ট্যান্ড / লঞ্চঘাট থেকে ১০
টাকা অটো ভাড়া দিয়ে রুপাতলী আসবা।।এরপর সেখান থেকে ৬০ টাকা ভাড়া দিয়ে বাসে করে লেবুখালী ফেরীঘাট আসবেন।।এরপর ফেরী পার হয়ে ক্যাম্পাস (দুমকির অটো) করে সোজা ক্যাম্পাসে আসতে পারবেন।।ভাড়া মাত্র ২০ টাকা।।
★এছাড়াও রুপাতলী হতে বাউফলের গাড়িতে করে সোজা ক্যাম্পাসে আসতে পারবেন।।ভাড়া ৮০ টাকা।। এ বাসে করে আসলে সোজা ভার্সিটির মেইন গেইট বললেই নামাইয়া দিবে।।
★★★ আর যারা চট্টগ্রাম বা তার আশেপাশের যেকোনো গন্তব্য থেকে বাস যোগে ডিরেক্ট পটুয়াখালী (লেবুখালী) আসবেন তারা অবশ্যই ভার্সিটি স্কয়ার মোড় (পুরাতন বিমান ফলক) নামবা।।এরপর সেখান থেকে (দুমকির অটো) তে করে সোজা ক্যাম্পাসে আসবেন।।ভাড়া: ১৫ টাকা।।
# পাবনা_কুষ্টিয়া_ঝিনাইদহ_মাগুরা_
থেকে_বরিশাল_পটুয়াখালী :
পাবনা শহর থেকে (পাবনা টু কুয়াকাটা) BRTC বাস সকাল ৬:৩০টায়। | এছাড়াও পাবনা টু বরিশাল বাস আছে সোলা অথবা সোহাগ স্পেশাল।| সন্ধায় নবীন বরণ বাস আছে যেটা (গাইবান্ধা টু কুয়াকাটা রুটের) পাবনা বাইপাস দিয়ে আসে। | এছাড়াও রাজশাহী ,রংপুর , দিনাজপুর ,বগুড়ার যে বাস গুলো বরিশাল আথবা কুয়াকাটায় আসে সেগুলোতে আসা যাবে ৭:৩০ থেকে ১০:০০ এর মধ্যে |।
# ময়মনসিংহ_টাঙাইল_সিরাজগঞ্জ_থেকে
_বরিশাল_পটুয়াখালী :
১)শামীম এন্টারপ্রাইজ (ময়মনসিংহ / টাঙ্গাইল)
২)নবীনবরণ (সিরাজগঞ্জ থেকে)
# চাঁপাই_রাজশাহী -নাটোর__থেকে_বর
িশাল_পটুয়াখালী (লেবুখালী) :
১)গোল্ডেন লাইন পরিবহন
২)তুহিন পরিবহন
৩)আকিব পরিবহন
৪)পদ্মা পরিবহন
★ভাড়া: ৬০০ টাকা (বরিশাল) ৬৫০ টাকা (পটুয়াখালী)
# মেহেরপুর / চুয়াডাঙ্গা থেকে বরিশাল অবধি আছে আলসানি পরিবহন।।ভাড়া ৬০০-৬৫০ টাকা।গাড়িটা একটু ঝামেলার।।কিন্তু ডিরেক আসে বলে এটাতে আসাই ভালো।।আর সেটায় সম্ভব না হলে কুষ্টিয়া/ঝিনাইদহ থেকে বরিশাল (নথুল্লাবাদ) এসে সেখান থেকে ১৫ টাকা অটো ভাড়া দিয়ে রুপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি পটুয়াখালী (লেবুখালী) আসা যাবে।।
# যারা_লঞ্চে_আসবেনঃ
ঢাকা থেকে প্রতিদিন অনেক লঞ্চ আসে পটুয়াখালী ও বরিশালের উদ্দেশ্যে।।যারা পটুয়াখালীর লঞ্চে আসবেন তারা সন্ধ্যা ৬ টার মধ্যে ওয়াইজঘাট নতুন টার্মিনাল থেকে লঞ্চে উঠবেন।।এরপর (চরগরবদি / বগা নামক) স্থানে নেমে মাহিন্দ্রা করে ক্যাম্পাসে আসতে পারবেন।।
আর যারা বরিশাল হয়ে আসবেন তারা বাদামতলী ঘাট থেকে রাত ৮ টার মধ্যে লঞ্চে উঠবেন৷।
★ভাড়া:
১)ডেক (১৫০/২০০)
২)সোফা ৬০০ টাকা [৯০০-১০০০ টাকা( সিঙ্গেল), ১৬০০-২০০০ টাকা(ডাবল)]
★আর যারা দিনের বেলা নদী তীরবর্তী প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগ করে আসতে চান তাদের জন্য রয়েছে স্পেশাল ডে সার্ভিস বরিশাল অবধি
# MV_Green_Line (2/3)
★ভাড়া: ৭০০ টাকা (ইকোনমিক ক্লাস), ১০০০ টাকা (বিজনেস ক্লাস)
ঢাকার সদরঘাট(লালকুঠি) ঘাট থেকে প্রতিদিন সকাল ৮ টায় ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে।। এর টিকেট দেশের সকল Green Line Paribahan এর কাউন্টার ও সদরঘাট(লালকুঠি) ঘাট থেকে পাওয়া যাবে।।
আর যারা নোয়াখালী কুমিল্লা বা ফেনী বা তার আশেপাশে থেকে আসবেন তারা আগে চাঁদপুর/লক্ষীপুর (মজু চৌধুরীর ঘাট) এসে সেখান থেকে বরিশালের লঞ্চে করে বরিশাল আসবেন৷। এরপর উপরের প্রসেস অনুযায়ী পটুয়াখালী ক্যাম্পাসে আসবেন।। ডেকে ভাড়া ৩০০ টাকা।।
যারা দূর থেকে আসবে তারা একদিন আগে আসলেই ভালো হবে।।অভিভাবক ও পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যাবস্থা করা হবে ।।সো এ নিয়ে কোনোরকম টেনশনের বিন্দুমাত্রও অবকাশ নেই।। আমরা PSTU পুরো পরিবার তোমাদের পাশে আছি সবসময় যেকোনো সমস্যায়৷।
অনেক দিন ধরেই ভাবছি ৪০ তম বিসিএস
প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে
কিছু কথা লিখব। কাছের কিছু ছোট ভাই ও
বন্ধু প্রায়ই আমার কাছে সাজেশন চায়।
কিন্তু আমি সামান্য মানুষ, কাউকে
পরামর্শ দেয়ার ক্ষমতা আমার নেই। যেটা
করতে পারি তা হল, আমি কি করেছি বা
কাছের সফল ব্যাক্তিদের কি করতে
দেখেছি তা নিয়ে কিছু বলা।
আমি যে বিসিএস অর্থাৎ ৩৫ তম বিসিএস
এর মাধ্যমে চাকুরীতে প্রবেশ করেছি
তার প্রিলিমিনারি পরীক্ষায় আমি
অনেকটা প্রস্তুতিহীনভাবে ও ভাগ্যগুনে
পাশ করেছিলাম। তাই ওটা নিয়ে কিছু
বলব না। বরং ৩৬ তম বা ৩৭ তম বিসিএস এর
ক্ষেত্রে আমার কিছু প্রস্তুতি নিয়ে
আলোচনা করি। আমার মতামত এর সাথে
অন্যদের ভিন্নমত থাকতে পারে। গ্রহণ বা
বর্জন আপনাদের একান্ত ইচ্ছা।
আশা করছি কিছু দিনের মাঝেই ৪০ তম
বিসিএস এর প্রজ্ঞাপন জারী হবে।
সেক্ষেত্রে আমরা হয়ত প্রস্তুতির জন্য
৭-৮ মাস সময় পাব। কম ও হতে পারে। তাই
এই সময়কে যথাযথ ভাবে কাজে লাগালে
অবশ্যই সফল হওয়া যাবে বলে আমি
বিশ্বাস করি।
১. প্রথমেই যেকোনো একটা প্রশ্ন ব্যাংক
কিনে তা ভালো করে রপ্ত করেন। অপশন
সহ ব্যাখ্যা পড়ুন। ১০-৩৭ বিসিএস এর প্রশ্ন
যদি ব্যাখ্যা সহ পড়া যায় তাহলে আপনার
৪০% প্রস্তুতি সম্পন্ন হবে। কারণ এর ফলে
আপনি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা
কি কি পড়তে হবে সে সম্পর্কে ধারণা
পাবেন।
২. গত ৬ মাসের কারেন্ট এফেয়ার্স সংগ্রহ
করে পড়ুন। সময় বাচানোর জন্য শুধু ১ম
দিকে থাকা ৪০-৫০ টি অব্জেক্টিভ প্রশ্ন
পড়ুন। সামনের কয়েক মাসের গুলো পড়ুন
একই ভাবে।
৩. যেকোনো একটা ভালো সংবাদপত্রের
প্রধান প্রধান শিরোনাম নোট করে রাখা
ও মাঝে মাঝে চোখ বূলানো।
আন্তর্জাতিক, অর্থনৈতিক, বিভিন্ন
সম্মেলন ও ঘটনা বিষয়ে জানতে হবে। এ
সময়ে অগুরুত্বপূর্ণ বিষয় না পড়াই ভালো।
৪. যেকোনো বিষয়ের বেসিক টা জানা।
অনেক কিছু পড়ার দরকার নাই। যে সকল
বিষয় হতে প্রশ্ন আসে সেগুলই বারবার
দেখা। আনকমন বা দুর্বোধ্য বিষয়ে অধিক
সময় দেয়ার প্রয়োজন নাই।
৫. কিছু কিছু টপিক বা বিষয় আছে যা
অল্প পড়লেই তা থেকে বেশী কমন পাওয়া
যায়। সেগুলো সবার আগে শেষ করা।
যেমন: ইংরেজি সাহিত্য, ইংরেজি
গ্রামার,
বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ,
আধুনিক যুগের পরিচিত কবি-সাহিত্যিক,
বাংলা ব্যাকরণ, বাংলা বানান ( বিগত
বছর থেকে হুবহু)
বিজ্ঞান (বিগত বছরের প্রশ্নের
আলোকে),
মানসিক দক্ষতা( বিগত বছরের প্রশ্ন
থেকে ৮০%), গণিতের সাধারণ বিষয়াবলি
(বিগত প্রশ্নের আলোকে), কম্পিউটার
( বিগত বছরের প্রশ্ন),
সংবিধান ( বিগত বছরের প্রশ্ন+
সংশোধনী)
জাতিসংঘ,
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ,
সংস্থার সদর দপ্তর,
মধ্যপ্রাচ্য সংকট,
আমেরিকা নির্বাচন,
জলবায়ু পরিবর্তন ও সম্মেলন,
জাতীয় বাজেট,
অর্থনৈতিক উন্নয়ন,
বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান,
অর্থনৈতিক সমীক্ষা ২০১৮,
৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা,
এসডিজি
বাঙালি ইতিহাসের বিভিন্ন সাল,
ব্যাক্তি ও ঘটনা ( যেমন: ১২০৪,
১৫২৬,১৫৫৬,১৭৫৭, ১৭৬৪,১৭৯৩,১৮৩১,১৮৫৭,
১৮৮৬, ১৯০৫,১৯১১,১৯৪০,১৯৪৭,১৯৪৮,১৯৫২,
১৯৫৪,১৯৫৬, ১৯৫৮,১৯৬২,১৯৬৬,
১৯৬৯,১৯৭০,১৯৭১(মার্চ, এপ্রিল, ডিসেম্বর)
বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, বিষয়, সাল,
স্থান, পক্ষ।
৬. পরীক্ষার ২ মাস পূর্বে একটা ডাইজেস্ট
কিনে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়া।
৭. পরীক্ষার ১ মাস পূর্বে কারেন্ট
এফেয়ার্স বিশেষ সংখ্যা কিনে পড়ে
ফেলা।
৮. ২.৫- ৩ মাস প্রস্তুতি নেয়ার পর
যেকোনো একটা মডেল টেস্ট কিনে দিনে
অন্তত ২ টা টেস্ট দেয়া। এটা সময়
ম্যানেজ ও কনফিডেন্স বাড়াতে সাহায্য
করে।
যদি ৫০ টা মডেল টেস্ট দেয়া যায় তাহলে
৫০*২০০=১০,০০০ প্রশ্ন পড়া হবে।
*** ইংরেজি ভোকাবুলারী, দেশ, মুদ্রা,
রাজধানী, আধুনিক যুগের লেখকদের বই,
সুশাসন-নৈতিকতা,
কঠিন ম্যাথ, বিজ্ঞানের আবিষ্কারক-
সাল এগুলো অনেক পড়লেও কমন পাওয়া
কষ্টকর। তার থেকে কমন বিষয়ে বেশি
সময় দেয়া যেতে পারে।
৯. সুযোগ ও সামর্থ্য থাকলে কোনো একটা
ভালো মানের বিসিএস কোচিং এ ভর্তি
হওয়া। এটা পড়া গুছাতে সাহায্য করে।।
১০. প্রতিদিন ৬/৭ ঘণ্টা করে পড়লেই হবে।
চেষ্টা করতে হবে যেন প্রতিদিন নূন্যতম ১
টা গুরুত্বপূর্ণ টপিক শেষ হয়।
১১. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রিলি
পরীক্ষায় ১ম/২য় বলে কিছু নেই বা এর
নম্বর যোগ হয় না। প্রিলি পরীক্ষায় পাশ
করাটাই মূখ্য।
১২. সবাই যখন ২ ঘণ্টায় ২০০ নম্বর এর
পরীক্ষা দিবে আপনি তখন ১৬০/১৭০ নম্বর
এর পরীক্ষা দিবেন। প্রশ্ন যত সহজ ই হোক
না কেন, আপনি ১৩০ পেলেই পাশ করবেন।
তাই ২০০ নম্বর নিয়ে না ভাবলেও চলবে।
বাংলা ২৫
ইংরেজি ২০
গণিত ১০
মানসিক দক্ষতা ১১
বিজ্ঞান ১২
কম্পিউটার ১০
ভূগোল ৫
সুশাসন ৫
বাংলাদেশ বিষয়াবলী ২০
আন্তর্জাতিক ১২
........................................
সর্বমোট = ১৩০
( প্রশ্নের ধরণ, প্রস্তুতি ও বিষয়ভিত্তিক
দক্ষতার উপর ভিত্তি করে কম বেশি হতে
পারে)
১৩. বিসিএস পরীক্ষার জন্য দরকার
বিষয়ভিত্তিক দক্ষতা,পরিশ্রম, ভাগ্যের
ছোয়া আর কৌশলী প্রস্তুতি। এগুলোর
সংমিশ্রণ ঘটলেই ধরা দিবে সাফল্য।
একটি উদ্ধৃতি দিয়ে শেষ করি। দালাই
লামা বলেছেন, "অতীতের কোনো বিষয়
নিয়ে হতাশ হইয়ো না, কারণ তা ফিরিয়ে
আনা যাবে না আর ভবিষ্যতের কোনো
বিষয় নিয়ে উদ্বিগ্ন হইয়ো না, কারণ তা
অর্জনের সুযোগ রয়েছে"।
সকলে নিশ্চিন্তমনে পরীক্ষার প্রস্তুতি
গ্রহণ করুন আর স্রষ্টার নিকট প্রার্থনা
করুন। সুস্থ থাকুন।
সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
শুভেচ্ছান্তে
মোঃ তরিকুল ইসলাম
(৩৫তম বিসিএস এ প্রশাসন এ ৮ম)
সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসকের কার্যালয়
ময়মনসিংহ।
# Collected
23/07/2018
29/01/2018
অভিনন্দন...
পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন -২০১৮ এ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বঙ্গবন্ধু পরিষদ মনোনীত প্যানেল এর নিরঙ্কুশ বিজয়।
চালু হয়েগিয়েছে আমাদের TSC এর স্বপ্নের cafeteria 😌😌😌😌
আজ সকালের নাস্তা করে আসলাম। এখানে কিছু নিয়মাবলী রয়েছে যেটা হয়তো আমাদের অনেকেই জানেন আর যারা এখনো না জানেন তাদের জন্য এই post ☺
Cafeteria টি আসলে দুই ভাগে ভাগ করা । TSC তে ডুকতেই হাতের বাম পাশেরটা teacher দের জন্য এবং ডান পাশেরটা student দের জন্য।
এবার student cafeteria te ডুকার পর হাতের বাম পাশের table এ একজন ব্যক্তি বসা থাকবে তার কাছে খাবারের menu list দেওয়া থাকবে এবং টোকেন কাটিয়ে নিতে হবে।
এখানে self-service system তাই ভিতরে গিয়ে আপনার খাবার আপনার নিজেকেই নিয়ে বসতে হবে।
খাওয়া শেষে চাইলে wash room এ গিয়ে হাত ধোয়া যাবে এবং tissue চাইলে সামনে গিয়ে টোকেন table থেকে নিতে হবে।
এবার আসি আসল কথায় যেহেতু এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব cafeteria তাই এটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব।
washroom সঠিকভাবে ব্যবহার করতে হবে
Tissue use করার পর অবশ্যই Dustbin এ ফেলতে হবে ।
24/01/2018
পবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ২০১৮ এর চুড়ান্ত ভাবে বৈধ পার্থীর তালিকা.....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Patuakhali Science And Technology University
Patuakhali
8602