13/11/2019
সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত | কালের কণ্ঠ কৃষি বিষয়ক ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। সেখানে ফি দিয়েও
Welcome to the facebook fan page of
Patuakhali Science and Technology University..Stay with us.....
13/11/2019
সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত | কালের কণ্ঠ কৃষি বিষয়ক ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। সেখানে ফি দিয়েও
সময় টা নব্বই দশকের•••••
পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ এর ছাত্র রবার্ট। খুব ই মেধাবী সে। ক্যাম্পাসে সব থেকে বেশি রিসার্স আর্টিকেল তার ই ঝুড়িতে। গবেষনা ছাড়া কিছুই বুঝে নাহ ছেলেটা ।
স্বপ্ন ছিল তার বিশ্ববিদ্যালয়ের ই একজন মানুষ গড়ার কারিগর হবেন।
সবাই অবশ্য ভেবেই নিয়েছিল সে হবেই শিক্ষক।
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষন। ভাইভা সবার থেকে ভালো দিয়েও মানুষ গড়ার কারিগর হতে পারলো নাহ। অথচ সে ই সবার থেকে যোগ্য ছিলো।
সারাজীবনের সকল আশার প্রদীপ মূহুর্তেই মুছে গেলো ছেলেটির জীবন থেকে।
দূর্নীতির মাধ্যমে পরিচালনা পর্ষদ অন্য কেউকে বসিয়েছে তার আসনে।
সহ্য করতে পারেনি ছেলেটা। ১০ তলার উপর থেকে ঝাপিয়ে পড়লো স্বপ্ন ভঙ্গ ছেলেটি।
সারা ক্যাম্পাস জুড়ে শোকের মাতম😪😔।
ওদিকে দুর্নীতিগ্রস্থ পরিচালনা পর্ষদ বিজয়উল্লাস করছে টাকার পাহাড়ের উপর।
ক্যাম্পাসে ক্ষিপ্ত ছাত্র ছাত্রী রা তাদের ছাত্র সংগঠনের সাহায্য নিয়ে অপমৃত্যুর মামলা ঠুকে দিলো এবং তালিকায় ছিলো দায়ী পরিচালনা পর্ষদের নাম।
শুরু হলো তদন্ত। তদন্তের ভার পেলো দেশের সর্বোচ্চ ন্যাশনাল সিক্রেট সার্ভিসের (NSA) সদস্য রা।
কয়েকদিনের মাঝেই তদন্তে উঠে এলো সমস্ত না জানা কথা।
গ্রেফতার হলো পরিচালনা পর্ষদের সবাই।
গিল্টি প্রমানিত হলো।
সাজা ঘোষনা হলো , ২০ বছরের সশ্রম কারাদন্ড তালিকায় থাকা সবাইকে।
জয় হলো সত্যের।
শান্তি পেলো রবার্টের আত্মা।
কৃতজ্ঞের হাসি ফুটে উঠলো ওপার থেকে।
এরপর আর কোনদিন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের দুর্নীতি হয়নি। তাই তারা এখনো world ranking এ মধ্যমনি।
(একটি কল্পোকাহিনী। বাস্তবের সাথে যার কোন মিল নেই। মিলে গেলে কাকতালীয়, যার জন্য লেখক কোনভাবেই দায়ী নয়।)
23/10/2017
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার২০১৭-১৮ এর পূর্ণাঙ্গ সার্কুলার :
আবেদনের সময়ঃ
২০/১০/১৭- ৩০/১১/১৭ পর্যন্ত
প্রতিটি ইউনিটের জন্য আলাদা করে ৬৫০টাকা করে টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।
প্রবেশপথ ডাউনলোডঃ
৫/১২/১৭-১৫/১২/১৭ পর্যন্ত।
ভর্তি পরীক্ষারর সময়ঃ
A unit-20/12/17- সকাল ১১টা -১২ টা
B unit-21/12/17 - সকাল ১১টা-১২টা
C unit- 21/12/17- বিকাল ৩টা -৪ টা
# পরীক্ষা_মোট_২০০_মার্কের_উত্তর_
ভুল_গেলে_০ .২৫ করে কাটা হবে। (এই বার থেকে)
ভর্তির আবেদনের নূন্যতম যোগ্যতাঃ
১. এসএসসি ও এইচএসসি পরিক্ষায় ৪র্থ বিষয়বাদে মোট
জিপিএ- ৬.০০ থাকতে হবে এবং আলাদাভাবে ২.৫০ থাকতে হবে
২. এইচএসসি পরিক্ষায় প্রত্যেকটি বিষয়ে আলাদাভাব নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে
৩.সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে
# A_unit
অনুষদ ভিত্তিক আসন সংখ্যা:
Faculty of Agriculture-২০০
Faculty of Fisheries-৬০
Faculty of Animal Science and Veterinary Medicine:
Doctor of Veterinary Medicine -৬০
BSc. in Animal Husbandry- ৬০
Faculty of Nutrition and Food Science -৬০
Faculty of Disaster Management ৬০
Faculty of Land Management and Administration-
৬০
মোট আসনসংখ্যা ৭২০(কোটা বাদে)
ভর্তি পরিক্ষার মানবন্টন:
➢ গনিত- ১৫ নম্বর
➢ পদার্থ- ২০ নম্বর
➢ রসায়ন- ২০ নম্বর
➢ ইংরেজী- ১৫ নম্বর
➢ জীববিজ্ঞান - ২০ নম্বর
➢ সাধারণ জ্ঞান - ১০ নম্বর
# B_unit
Faculty of Business Administration and Management
মোট আসন সংখ্যা ৮৩
ভর্তি পরিক্ষার মানবন্টন:
➢ গনিত- ৩০ নম্বর
➢ ইংরেজী- ৩০ নম্বর
➢ এনালাইটিক্যাল এবিলিটি - ৩০ নম্বর
➢ সাধারণ জ্ঞান - ১০ নম্বর
# C_unit
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ
মোট আসন সংখ্যা -৭০
ভর্তি পরিক্ষার মানবন্টন:
➢ গনিত- ২৫ নম্বর
➢ পদার্থ- ২৫ নম্বর
➢ রসায়ন- ২৫ নম্বর
➢ ইংরেজী- ১৫ নম্বর
➢ সাধারণ জ্ঞান - ১০ নম্বর
আনুষঙ্গিক তথ্য সমূহঃ
১. ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
২. এসএসসি ও এইচএসসি এর জিপিএ উপর মোট ১০০ মার্কস যোগ করে মেধাতালিকা তৈরী করা হয়।
৩. এসএসসি প্রাপ্ত জিপিএ ৮ এবং
এইচএসসি প্রাপ্ত জিপিএ ১২ দ্বারা
গুন হবে।
৪. ভর্তি পরিক্ষায় মোট পাশ নম্বর ৪০ এবং এটা
কোটাদের ক্ষেত্রে একই।
18/07/2017
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ স্যার বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
08/07/2017
ভালবাসার অপর নাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
••••••••ATTENTION PLEASE•••••••••
••••BNCC, PSTU NAVAL WING••••
অনিবার্য কারনে আগামীকাল ২৩-০৪-১৭ তারিখে নতুন ক্যাডেট ভর্তির কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত তারিখ : ২৫-০৪-১৭, বিকেল ৫টা।
স্থান: কৃষি সম্প্রসারণ ও গ্রামীন উন্নয়ন বিভাগ ল্যাব (ব্লক A, পশ্চিম , ৩য় তলা)।
উক্ত সময়ে ভর্তিচ্ছু সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
Information Curtesy: CUO শেখ নাজমুল
27/03/2017
BNCC(Naval Wing)
ভর্তির জন্য যোগাযোগ : ক্যাডেট আন্ডার অফিসার শেখ নাজমুল
আবেদন পত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ :২০ এপ্রিল ২০১৭।
সাক্ষাতকার গ্রহণ : ২৩ এপ্রিল ২০১৭, বিকেল ৫টা
স্থান: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ ল্যাব (Block:A, 2nd Floor).
All players of pstu Football, Cricket, Volleyball and Athletics must be present pstu playground at 4:00pm and 7:00pm Badminton, Table Tennis and Carrum. Because we are going to select players for all events.
- PSTU Authority
অনেক দূরের একটি পাখি দেখিয়ে দুজনকে
দুটি রাইফেল দেয়া হল। প্রথমজন রাইফেল
তাক করার পর তাকে জিজ্ঞাসা করা হল,
তুমি রাইফেলের ল্যান্সে কী দেখতে
পাচ্ছো?
সে জবাব দিল, পাখিটিকে দেখতে পাচ্ছি।
আর কী দেখতে পাচ্ছো ?
দেখতে পাচ্ছি পাখিটি একটি গাছের উপরে
বসে আছে। গাছের কিছু ডাল; পাতা দেখতে
পাচ্ছি।
আর?
ক্যামেরার শেষ মাথায় আকাশ দেখতে
পাচ্ছি। আকাশ মেঘলা।
দ্বিতীয়জনকেও একই প্রশ্ন করা হল।
তার জবাব ছিল, রাইফেলের ল্যান্সে
পাখিটির মাথা ছাড়া সে আর কিছুই
দেখতে পাচ্ছে না।
আমরা বেশিরভাগ মানুষ প্রথম মানুষটির
মত। আমাদের জীবনের নিশানা অস্পষ্ট।
মূল লক্ষ্যবস্তুর আশে পাশে আরও অনেক ভিউ
চলে আসে। শিকারির ল্যান্সে শুধু
পাখিটিকে দরকার; মেঘলা আকাশ না।
মারিও কুওমোর কথা মনে পড়ছে। মাত্র দুটি
উপায়ে সফল হওয়া যায়!
একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা আর
দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে
যাওয়া।
' সঠিক লক্ষ্য' শব্দ দুটির দিকে ভাল ভাবে
তাকান। আপনি সব কাজ
করতে পারবেন না। আপনাকে দিয়ে সব
কাজ হবে না। তার মানে এই না
যে আপনি পরাজিত।
'পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি'
কথাটি আসলে পুরোপুরি ঠিক না।
পরিশ্রম কখনো কখনো পণ্ডশ্রম ও হয়।
ডারউইন যদি ফুটবল প্লেয়ার হবার চেষ্টা
করত তাহলে কেমন হত ?
মাহাত্না গান্ধী দিন রাত সঙ্গীত চর্চা
করলে কী ভুলটা হত ভাবা যায় ?
রবীন্দ্রনাথ কিন্তু ব্যারিস্টার হতে গিয়েও
পারেন নি। নিজেকে বোঝার জন্য সময়
নিন।
পার্কের বেঞ্চে বসে বসে বাদাম খেয়ে
জীবন পার করে দেবার জন্য আপনার জন্ম
হয়নি।
অনেক হেরেছি
এখন চিত হয়ে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে
শুয়ে হাউমাউ করার জন্য আপনাকে সৃষ্টি
করা হয়নি। আপনার ভেতরে যা কিছু আছে
বিশ্বাস করুন সেটা আর কারো ভেতরে
নেই।
..একটা কাগজ কলম নিয়ে নিচের
প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন।
১- আপনি কেন বেঁচে আছেন।
২- লাইফে কী করতে চান ?
৩- কেন করতে চান ?
৪- সেটা করতে হলে আপনাকে কী করতে
হবে ?
৫- কেন আপনি ব্যর্থ হবেন না ?
শিব খেরার একটি বইয়ে বড় বড় করে লেখা
আছে
'বিজয়ীরা ভিন্ন ধরনের কিছু করে না,
তারা একই কাজ ভিন্নভাবে করে'
আমি আমার আশে পাশের সফল এবং ব্যর্থ
মানুষের মাঝে একটাই পার্থক্য দেখি।
একদল লেগে থাকে। আকড়ে ধরে রাখে।
কামড় দিয়ে ঝুলে থাকে।
আরেকদল ছেড়ে দেয়। দাড়িয়ে যায়।
পালিয়ে যায়।
টপ করে হাত ফসকে পরে গেছে ?
মাত্র এক নাম্বারের জন্য মিস হয়ে গেছে ?
একদম দ্বারপ্রান্তে এসে ফলাফল জিরো ?
কোন সমস্যা নাই।... লেগে থাকুন... লেগে
থাকুন। আঠার মত লেগে থাকুন। হেরে
গেছেন? বার বার ? অনেকবার ? এখন কী
করবেন ? লেগে থাকুন... ঝাপটে ধরে ঝুলে
থাকুন।
এডিসনের একটি কথা আমাকে খুব
অনুপ্রাণিত করে। -
' আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি,
আমি বলব যে আমি হারার ১০০০ টি কারণ
বের করেছি'
কেন আপনি পারবেন না ?
আপনার আইকিউ লেভেল অনেক কম ?
আপনি সব সময় যুক্তি তর্কে হেরে যান ?
কিছু একটা করে চারপাশে তাক লাগিয়ে
দেবার মত ক্ষমতা আসলে আপনার নেই ?
মনে রাখবেন; আপনার ভেতরে যা কিছু
আছে আর যা কিছু নেই সেটা
স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। এবং
তিনি যথার্থই দিয়েছেন। তিনি কখনো ভুল
করেন না।
(collected)
পবিপ্রবিতে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
গতকাল, ৫ই মার্চ,
প্রবিপ্রবিতে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড,যশোর জোন,যশোর কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার ড. মোঃ হারুন অর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রো.ভি.সি. স্যার মোঃ আলী এবং তুলা উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সম্মানিত শিক্ষক,শিক্ষিকাবৃন্দ,মাস্টার্স অধ্যয়নরত ছাত্র-ছাত্রীসহ আরও অনেকেই।
এলাকার কয়েকজন অভিজ্ঞ কৃষক সেখানে তাদের নিজেদের পূর্ববর্তী তুলা চাষের অভিজ্ঞতা প্রকাশ করেন। অভিজ্ঞ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে তাদের নানা ধরণের আলোচনা অনুষ্ঠিত হয়।
নভেম্বর থেকে মার্চ তথা রবি ক্রপিং সিজনে উপকুলীয় অঞ্চলে তুলা চাষ করা সম্ভব বলে আশাবাদী বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড।
#প্রথমআলো_বন্ধুসভা
নামটির সাথে হয়তো আমরা অনেকেই সুপরিচিত। এটি সম্পূর্ণই একটি সমাজসেবামূলক সংগঠন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলায় সাংগঠনিকভাবে কিছু সমাজসেবক এ সংগঠনের অাওতায় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এটি অনেকটা অপরিচিত। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী #পবিপ্রবি_প্রথমআলো_বন্ধুসভা চালু করার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী এর মেম্বর হতে চান নিম্নের যেকোন একটি ঠিকানায় তথ্য পাঠান।
তথ্য পাঠানোর ঠিকানাঃ
Facebook: Jahidul Islam Nahid Jin
অথবাঃ Mail: [email protected]
অথবাঃ Mobile: 01883151451
যা যা পাঠাবেনঃ
১/ নাম
২/ স্থায়ী ঠিকানা
৩/ ই-মেইল
৪/ মোবাইল নম্বর
৫/ জন্মতারিখ
৬/ রক্তের গ্রুপ
তথ্য পাঠানোর শেষ তারিখঃ
২৯ জানুয়ারি, ২০১৭।