Patuakhali Polytechnic Institute Crushes And Confessions

Patuakhali Polytechnic Institute  Crushes And Confessions

Share

মনের কথাগুলো জানিয়ে দিন প্রিয় মানুষটাকে।
ভালো থাকুন, ভালো রাখুন।

07/12/2025

অতি শীঘ্রই নিয়োগ প্রদান করা হবে! 😀

05/12/2025

From... অচেনা
সাজিদ,
আজ তোমাকে নিয়ে একটু খোলাখুলি কিছু লিখতে ইচ্ছে হলো।
সবসময় ভেবে রাখি—কবে বলব, কীভাবে বলব…
তারপর মনে হল, অনুভূতি লুকিয়ে রেখে লাভ কী?

তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিনই মনে হয়েছিল—
এই ছেলেটার মধ্যে কিছু একটা ভিন্ন আছে।
তুমি খুব চঞ্চল স্বভাবের, সবসময় এনার্জি ভরা,
আর সেই চঞ্চলতার মাঝেই লুকিয়ে আছে একধরনের বুদ্ধিমত্তা,
যা সত্যি অনেক আকর্ষণীয়।

তুমি আগে পটুয়াখালীতে থাকতে—এখন কোথায় আছ জানি না,
কিন্তু দূরত্ব কখনো কখনো মানুষকে আরও বেশি স্পেশাল করে তোলে।

তোমার হাসি…
এটা আলাদাভাবে বলতেই হয়।
একটা সাধারণ হাসি নয়—
যেন মনটা একটু হালকা হয়ে যায় তোমাকে দেখলেই।

তোমার স্মার্টনেস, আচরণ,
আর মানুষের প্রতি তোমার যে আচরণ—
সব মিলিয়ে তুমি সত্যিই একটা ভালো মনের মানুষ।
এটাই হয়তো তোমাকে আলাদা করে তোলে।

সত্যি কথা বলি—
আমি প্রায়ই তোমার ফেসবুক ঘাঁটাঘাঁটি করি।
তোমার নতুন ছবি, নতুন পোস্ট, স্ট্যাটাস—সবই দেখি।
কেবল এই জন্য যে তোমাকে দেখে আমার মনটা ভালো হয়।
তুমি হয়তো জানোই না যে তুমি কারও দিনের হাসির কারণ হতে পারো…
কিন্তু তুমি সত্যিই আমার কাছে এমনই এক কারণ হয়ে উঠেছ।

আমি তোমাকে জানাতে চাই—
দূর থেকে হলেও তুমি আমার কাছে বিশেষ।
আমি তোমাকে খুব পছন্দ করি…
হয়তো কথায় সব বোঝানো যায় না,
তবুও আজ সাহস করে লিখলাম,
কারণ কিছু অনুভূতি চেপে রাখার নয়।

04/12/2025

একটা মেয়ে আছে—সুদাবি লস্কর। নামটা যতটা নরম, তাকে দেখলে তার থেকেও নরম একটা অনুভূতি বুকের ভিতর দাঁড়িয়ে যায়। কখনো মনে হয় তাকে বলা উচিত—‘তোমাকে একটু বেশি ভালো লাগে’, আবার পর মুহূর্তেই মনে হয়—‘না, থাক… দূরত্বটাই ঠিক আছে।’
এই মেয়েটাকে বুঝতে গিয়ে আমি নিজেই বুঝে উঠতে পারি না—ক্রাশটা বড়, নাকি কনফিউশনটা গভীর। তার হাঁটা, তার হাসি, তার একটু নীরবতা… সবকিছুই এমনভাবে মন ছুঁয়ে যায় যে আলাদা করে অনুভূতিগুলোকে ভাগ করাই যায় না।
সুদাবি লস্করকে দেখলে মনে হয় পৃথিবীটা হঠাৎ একটু থেমে গেছে, আর সময়টা শুধু তার দিকে তাকিয়ে থাকার জন্যই তৈরি হয়েছে।
বলতে পারি না সে আমার কী—ক্রাশ, নাকি সুন্দর একটা ভুল-বোঝাবুঝি। কিন্তু এটুকু জানি…
তার নামটা মনে এলেই আমি একটু নরম হয়ে যাই,
আর তাকে চিন্তার ঘরে আনলেই হৃদয়টা যেন আলতো করে বলে—
‘এটাই তো ভালো লাগা… শুধু তুমি এখনও মানো না।

03/12/2025

নাহিদ ভাইয়া, ক্রাশ ছিল, কথা ছিল না… তবু নিজের মতো করে একটা জায়গা ছিল।
হঠাৎ দেখলাম—সে তো বিয়েই করে ফেলল!

কাউকে না বলা কিছু অনুভূতি আছে, হাসির আড়ালে রাখা কিছু স্বপ্ন আছে… আজ সব যেন হালকা ধাক্কা দিয়ে মনে করিয়ে দিল—সব গল্পের শেষটা আমাদের হাতে থাকে না।

কনফিউশন হলো—আমি দুঃখ পাবো, নাকি হাসবো?
কারণ সে সুখে থাকুক—এই চাওয়াটা আজও আমার আছে।
আর নিজের জন্য?
হয়তো এটা একটা সিগন্যাল…
নতুন পথ, নতুন গল্প, নতুন কাউকে খুঁজে পাওয়ার।

ক্রাশের গল্প শেষ…
কনফিউশনের শুরু—
আর আমি?
আমি ঠিক আছি।

তোমার সুখই আমার কামনা, ভাবিকে ভালো রেখো।
ডিপার্টমেন্টের একজন জুনিয়র হিসেবে, শুধু ভালোবাসা আর শুভকামনা রইল।

02/12/2025

From: হয়তবা চিনবেন না কারন আমি ফ্রেসার
to: Rubiya Khan
আসসালামু আলাইকুম
জানিনা এইটা আপনি পড়বেন কিনা
আপনার সামনে যদি পরে পুরাটা পড়ে দেখবেন প্লিজ।
আমি ১ম পর্বের ছাত্র। কলেজেতে এসেই প্রথম সিরিতে উঠতে গিয়ে একটা মেয়েকে দেখলাম। ভাই সেই ফিলিংস টা জাস্ট উফফ। পরবর্তীতে সবসময় আপনার পিছে পিছে ঘুরছি। অনেক দেখার পর অবশেষে নিজের ২ বান্ধবিকে আপনার কাছে পাঠাইছিলাম। তারা এসে বলল আপনার কন্ঠ সুনলে নাকি আমি পাগল হয়ে জাব। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। যেহেতু সিনিওর তাই সাহস করে কখনো বলার সুযোগ পাই নাই। তবে নিজের উপর এইটুকু ভরসা আছে একদিন ঠিক সুজগ পাব ও সেটাকে কাজেও লাগাবো। যদি সাহস করে সামনে এসে বলি কখনো প্লিজ রিয়েক্ট করবেন না। ভালো না লাগলে চলে যাবেন। ব্যাস এই বলার ছিল।
দেখি কবে আপনার সুমধুর সেই কন্ঠ শোনার সাহস হয় না।
ইতি,
অজানা

01/12/2025

My dear love

Ahmed Riyad

আপনি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!

একটা বিকালের গল্প হতো—

বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো

কয়েকটা বৃষ্টির গল্প হতো—

বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!

আমি শুনতে....
পেয়েছি আপনার মতো একজন ক্যাম্পাসে পাওয়া প্রায় অসম্ভব।
আপনার মায়াবী হাসি আমার মনের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ।
আপনাকে পাওয়া যন্ত্রণা আমার মনের ঘরে ঘুর্ণিঝড় সৃষ্টি করেছে ।
নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলি একই আকাশে নিচে দুইজন থাকি।🤍

আপনার প্রতি আমার ভালোবাসা অপরিবর্তিত থাকবে।❤️‍🩹
ইতি আপনার পরিচিত মানুষ 🙂🫶

30/11/2025

Name: Tasmun Tonny
From: তোমার অপরিচিত কেউ
To : Love
My dear Crush..

"তোমায় প্রথম দেখেই আমার হার্ট CPU র মতো হ্যাং খেয়ে যায়!
তোমাকে প্রথম দেখি পার্কে
তুমি সামনে থাকলে মনে হয়, প্রেমে পড়া তো সহজ,
কিন্তু তোমায় ভুলে যাওয়া—Impossible🥺
দূর থেকে যখন তোমার হাসি দেখি তখন মনে হয় আমি ভিন্ন জগতে হারিয়ে গেছি🥲
তোমার চোখে তাকালেই মনে হয়, Netflix বাদ, শুধু তুমিই আমার ফেভারিট সিরিজ!

তাই আর দেরি না করে বলেই ফেলি—
তোমায় শুধু ভালো লাগেই না,
তোমায় ছাড়া আমার 'life' যেন WiFi ছাড়া মোবাইল!

তো বলো, তুমি কি হবে আমার Lifeline 🥺

29/11/2025

To: Safaed 💛

From: ভিন্দেশি

সেদিন—যেদিন তোমার চোখের সঙ্গে আমার চোখের প্রথম দেখা,
ঠিক সেদিন থেকেই আমার চোখজোড়া শুধুই তোমার খোঁজে বিভোর।
তোমার চোখের সেই গভীরতা, মায়া, আর রহস্য—
মনে হয় কোনো এক অতল প্রেমের নদীর ঢেউ, যা আমাকে ডুবিয়ে দেয় প্রতিদিন।

তোমার হাসি যেন মুক্তোর বৃষ্টি,
নীরব আকাশে ঝরে পড়া শান্তিময় শব্দহীন ভালোবাসা।
তোমার কথা ভাবলেই মন জুড়ে এক মিষ্টি প্রশান্তি নেমে আসে,
আর নিজেকে খুঁজে পাই তোমার হৃদয়ের আশ্রয়ে।

তোমার জন্যে যতই লিখি, যতই বলি—
শব্দগুলো যেন অচেনা হয়ে পড়ে, আবেগগুলো আটকে যায় কণ্ঠে।
তোমাকে ভালোবেসে আমি শুধু মুগ্ধ নই—আমি পূর্ণ।

*তুমি থেকো আমার হৃদয়ের অলিন্দে,
আর আমি থাকবো চিরকাল তোমার ভালোবাসার ছায়ায়।
ইতি,
ভিন্দেশি।🤍

26/11/2025

Dream ride🥺

25/11/2025

From: অজানা কেউ
To: Riyadul Islam Arthi

“Arthi”— নামটা শুনলেই মনটা কেমন জানি শান্ত হয়ে যায়।
কিছু নাম আছে, যেগুলো শোনার পর থেকেই মনের ভেতর অজানা এক অনুভূতি জেগে ওঠে… ঠিক তেমনই একটা নাম। 🌸

প্রথম যেদিন ওই নামের কাউকে দেখেছিলাম,
বুঝিনি যে সেই মুহূর্তটা এতদিন মনে থাকবে।
ওর হাসিটা, চোখে থাকা নির্ভেজাল শান্তি,
আর কথায় থাকা ভদ্রতা — সবকিছুই যেন আলাদা।

Campus-এর ভিড়ে অনেক মুখ আসে যায়,
কিন্তু “Arthi” নামটা কেমন যেন থেকে যায় মনে।
হয়তো এ শুধু একটা ভালো লাগা,
হয়তো এর চেয়েও একটু বেশি… আমি নিজেও জানি না।

আমি জানি, ওর কাছে আমি কেউ না হয়তো,
তবু যখনই মন খারাপ থাকে, ওর নামটা মনে পড়লে মনটা হালকা লাগে।
ভালোবাসি বলব না, কারণ সে বুঝে ফেলবে…
তবে এটুকু বলব — “Arthi”, তুমি অজান্তেই কারও হাসির কারণ হয়ে গেছো। 💫❤️

24/11/2025

From: Friend lister kew
To: Sharmin Hawlader

প্রিয়.........
অনেক কথা জমে আছে নিজের ভেতরে, কিন্তু সাহস হয় না বলার। তোমাকে প্রথম দেখার পর থেকেই তোমাকে অন্যরকম লাগত। তোমার হাসি, তোমার কথা আর তোমার উপস্থিতি আমার মনকে ভালো করে দেয়। প্রতিদিন ভাবি, যদি একবার তোমাকে সত্যি করে বলতাম।

সত্যিটা হলো, তুমি এমন একজন, যাকে আমি খুব সম্মান করি, খুব পছন্দ করি। হয়তো তোমার কাছে আমি শুধু তোমার ফ্রেন্ডলিস্টের একজন মাত্র, তবুও তুমি আমার কাছে অনেকটা বিশেষ জায়গা নিয়ে আছো। জানি না তুমি কী ভাববে, তবুও বললাম।

যদি কখনো তুমি মনে করো আমি তোমার পাশে থাকতে পারি, তোমাকে হাসাতে পারি, তাহলে আমায় একটা ছোট সুযোগ দিও। তোমার উত্তর যাই হোক, তুমি আমার কাছে সবসময়ই বিশেষ থাকবে।

-

Want your school to be the top-listed School/college in Patuakhali?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Patuakhali
Patuakhali