19/05/2026
আসসালামু আলাইকুম,
৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ২য় স্থান অর্জন করেছে এবং জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
অভিনন্দন এবং শুভ কামনা আগামীর জন্য।
16/05/2026
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক আয়োজিত আঞ্চলিক পর্যায়ে আজকের প্রতিযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ সবগুলো ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারসহ সর্বমোট ১৪ টি পুরস্কার অর্জন করেছে।
১.জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১ম স্থান।
২.জাতীয় হাই স্কুল কুইজ প্রতিযোগিতায়
★জুনিয়র গ্রুপ : ১ম স্থানসহ মোট ০৫টি পুরস্কার। ★সিনিয়র গ্রুপ : ১ম স্থানসহ মোট ০৩ টি পুরস্কার।
৩.সাইবার সিকিউরিটি অলম্পিয়াড প্রতিযোগিতায় ১ম স্থানসহ ২ টি।
৪.নিরাপদ ইন্টারনেট দিবস কুইজ প্রতিযোগিতায় ১ম স্থানসহ ০৩ টি।
অভিনন্দন এবং শুভ কামনা আগামীর জন্য।
03/05/2026
৪৭ তম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় ও প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে আমাদের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম স্থান, বিজ্ঞান বিষয়ক কুইজে ২য় স্থান ও প্রকল্প প্রদর্শনীতে ৩য় স্থান অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী এবং উপাধ্যক্ষ জনাব শাহানারা আক্তার, পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
29/04/2026
সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম। গতকাল বিকেল ০৩:৩০ ঘটিকায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবনির্মিত গেট ভেঙে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন শিক্ষার্থী (অয়ন কুমার সরকার) আহত হয়। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালের এমারজেন্সি ইউনিটে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত এবং ব্যথিত। তবে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অয়নের পরিবারের সাথে সার্বক্ষণিক প্রয়োজনীয় যোগাযোগ রাখছে এবং অয়নের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল রকম সহযোগিতা করার জন্য আন্তরিক। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয় একটি তদন্ত টিম গঠন করেছেন। অয়ন এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। ওর দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।
29/04/2026
সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী,
আসসালামু আলাইকুম। হঠাৎ আবহাওয়া পরিস্থিতি অবনতি হওয়ায় আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা জানানো হবে। ধন্যবাদ।
28/04/2026
জরুরি ঘোষণা
আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, হঠাৎ ঝড়ের কারণে আমাদের প্রতিষ্ঠানের একটি গেট ভেঙে পড়ে একজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছে। শিক্ষার্থী চিকিৎসাধীন আছে, ডাক্তারের প্রাথমিক অবজারভেশনে জানানো হয়েছে যে, উক্ত শিক্ষার্থীর সমস্যা হয়নি, তবুও আরো উন্নত চিকিৎসার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে।
আপনারা সকলে আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
27/04/2026
নবনিযুক্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), "জনাব শারমিন সুলতানা" স্যারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন উপাধ্যক্ষ "শাহানারা আক্তার" মহোদয়।
09/04/2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত উপাধ্যক্ষ জনাব শাহানারা আক্তার, সকল শিক্ষক শিক্ষিকা, ১০ম শ্রেণি ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
26/03/2026
স্বাধীনতা দিবস এর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ।
25/02/2026
জুনিয়র বৃত্তি ২০২৫ ফলাফল। পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন।